পেচ্ছাপেছি-২: আটটি বছর পার........ভাল্লাগে না আর
১.
দিনটার কথা সে ভুলেই গেল। ভোলাটা উচিৎ ছিল না হয়তো, কিন্তু এটাও হতে পারে যে সে ভুলতেই চাইছিল। যাই হোক-আমাদের এই ভুলোমনা লোকটি বাসায় ফিরলো অনেক রাতে। বাড়ি ফিরে সে দেখল স্ত্রী রেগে বোম হয়ে আছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রশ্ন " তোমার কেমন লাগবে যদি তুমি আমাকে দু-তিন দিন দেখতে না পাও ?"
কথাটা শুনে মনে মনে খুশী হলেও বলতে পারলো না। আবার মনে হলো এই সুযোগ। দু-তিন দিন যদি একা থাকা যায় তার মূল্যও তো কম নয়। তাই সে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে বলেই ফেললো- 'আমার কোন প্রবলেম হবে না।'
সে রাতটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার কেটে গেল সে বউকে দেখতে পেল না... শনিবার ও রোববার গেলো, তাও সে বউকে দেখতে পেল না।
অবশেষে সোমবার সে তার ফুলে ঢোল হওয়া দুটি চোখের মধ্যে একটি কোনরকমে খুলে তার স্ত্রীকে দেখতে পেল...
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই লোকটা কিন্তু আমি না। আমি কিছুই ভুলি নাই। আমার সব মনে আছে।
২.
আত্মহত্যা ভাল নাকি খুন হওয়া ভাল
আমার কাছে সত্যিই ব্যাপারটা হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালবেসে বিয়ে করা ভাল নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভাল। আমার কাছে মনে হয় একজন যেন অন্য একজনকে প্রশ্ন করছেঃ আত্মহত্যা ভাল নাকি খুন হওয়া ভাল।
৮ বছর আগে এই প্রশ্নটা বহুবার শুনছিলাম। প্রথমে ভাবছিলাম আত্মহত্যা করবো, পরে খুনই হতে হলো।
আজ আমার মৃত হওয়ার সেই দিন।
৩.
তবে সব কিছুরই কিছু ভাল দিক থাকে। এই জীবনে কিছু পেলাম না, মৃত হয়েই থাকতে হলো। তবে পরের জীবনটা এরকম হবে না।
জানেন তো- স্বামী এবং স্ত্রীকে কখনো একসঙ্গে স্বর্গে ঢোকার অনুমতি দেয়া হয় না।
কারণ? কারণ হলো এজন্যই এর নাম স্বর্গ।
৪.
আসুন এরকম এক পবিত্র দিনে কিছু ধর্মীয় কথাবার্তা বলি
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم
مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
২২৩. তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও। তবে নিজেদের ভবিষ্যতের চিন্তা করো। এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো। একদিন তোমাদেরকে অবশ্যই তাঁর সাথে সাক্ষাত করতে হবে, একথা ভালোভাবে জেনে রাখো। আর (হে নবী!) যারা ঈমান এনেছে তাদেরকে (সাফল্য ও সৌভাগ্যের) সুখবর শুনিয়ে দাও।
Your wives are your tilth; so you may go to your tilth as you please, but you should take care of your future and refrain from the displeasure of Allah. Know it well that One Day you shall meet Him. (O Prophet!) Bear good tidings to the Believers.
টিকা-
তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও
এর অর্থ হল-অর্থাৎ আল্লাহ সৃষ্ট প্রাকৃতিক নিয়ম নারীকে পুরুষের বিচরণক্ষেত্র হিসেবে তৈরী করেনি বরং তাদের উভয়ের মধ্যে জমি ও কৃষকের মতো একটা সম্পর্ক রয়েছে। জমিতে কৃষক নিছক বিচরণ ও ভ্রমণ করতে যায় না। জমি থেকে ফসল উৎপাদন করার জন্যই সে সেখানে যায়। মানব বংশ ধারার কৃষককেও মানবতার এই জমিতে সন্তান উৎপাদন ও বংশধারাকে সুমন্নত রাখার লক্ষেই যেতে হবে।
৫.

আমার চেয়ে খাটি মুসলমান আর কে আছে?





আমার চেয়ে খাটি মুসলমান আর কে আছে?
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই লোকটা কিন্তু আমি না। আমি কিছুই ভুলি নাই। আমার সব মনে আছে।
সন্দেহ আছে
বাড়ি ফিরে সে দেখল স্ত্রী রেগে বোম হয়ে আছে।
আরেক জনের স্ত্রী বোম হয়ে আছে আপনি জানলেন কেমনে
ভাই জমিদার, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত?
অবিবাহিত হলে - আমাকে ক্ষমা করুন!
আর আপনি যদি বিবাহিত হউন, তবে আমার কিছু কথা আছে!
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। পিচ্চিদের জন্য আদর।
অফটপিক+কনফি+বিপদও হইতারে: এহেন দুঃখের মইধ্যেও যে মাইনষে এমুন মজাক করতে পারে -এইটা এই পুস্ট না দেখলে বুঝা সম্ভব না। ভাই আল্লা কিন্তু ভালো বন্দোবস্ত রাখছে, স্বর্গে কুনো যন্ত্রণা নাই
হ্যাপি বিবাহ বার্ষিকী।
সাবাস, বাঘের মত কথা হ্ল!
শুভ সাদী দিন!!!!
ইসলামের আলোকে জীবন দিন/ধারন করুন!
শুভ বিবাহ বার্ষিকী...
মাটি ও মানুষের উপস্থাপককে অনেক অনেক শুভেচ্ছা।
"ইসলামী তরিকায় স্বামী স্ত্রীর মধুর মিলন" নামে একটা বই আছে, সেটা পইড়েন। দুনিয়ায় এরচেয়ে বিনোদন আর কোথাও পাইবেন্না। গ্যারান্টি দিলাম।
শুভ বিবাহ বার্ষিকী
"স্বামী স্ত্রীর মধুর মিলন" নামের বইটি কিনে নাই এমন বিবাহিত কি বাংলাদেশে আছে?
যা বললেন না! আই এম সিউর, মাসুম ভাই এই বইটি কিনেছেন/ পড়েছেন বিবাহের অনেক আগেই!!!
আর দোয়া করি, আরো এরকম অনেকগুলো আটবছর কাটুক। ভালো লাগলেও, না লাগলেও
শুভ বিবাহবার্ষিকী
আট বছরেই বেহাল অবস্থা!!! ষোল বছর কোনদিক দিয়া গেলো টের পেলাম না
ভাবী কি এই পোষ্ট দেখিয়াছেন?
পেচ্ছাপেচ্ছি মানে কি জনাব?
মৃত্যুবার্ষীকির শুভেচ্ছা।
পেচ্ছাপেছি পড়ে খুব মজা পাইতাছি...।
বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা।
আপনার লেখা অনেকটা তারাপদ রায় ঘরানার।
অভিনন্দন
আত্মহত্যা ভাল। খুন হওয়াটা রিস্কি।
অভিনন্দন মিয়াবিবিপিচ্চি সবাইকে। দু্ই বছর আগের লেখাটায় অনেক বেশী জোস ছিলো। "সেভেন ইয়ার্স ইচ" এর আশঙ্কা মনে হয় সত্য হইছে
আত্মহত্যার সাহস অথবা কপাল না থাকলে খুন হওয়ার আশায় বসে থাকা ছাড়া গতি নাই
আরো ১৭ বছর পর এভাবেই একটা লেখা পড়তে চাই যেখানে উপসংহারে লেখা থাকবে "আজ আমার মৃত হওয়ার সেই দিন"।
শুভকামনা
বিবাহবার্ষিকীর বিয়াপক অভিনন্দন।
পোষ্ট পড়ে হাস্তে হাস্তে শেষ...। তবে যাই করেন আবিয়্যাইত্যাগুলোরে ভয় দেখায়েন্না.........।।
আমার তো এই কয়েক মাস আগে ৪ বছর হইলো মাত্র...... আর কতকাল............
শিরোনাম পড়ে ইকোনো কলমের পুরোনো এডের কথা মনে পড়লো....এক কলমে মাইল পার! (১ বৌতে জীবন পার)
তবে খুন বা আত্মহত্যা অন্ততঃ ক্রসফায়ার থেকে উত্তম।
মাসুম ভাই, মাইন্ড করেন না , হেডিং দেখে মনে হইছে ৮ বছর ধরে পেচ্ছা পেচ্ছি করে এখন আর ভালো লাগছে না।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। (সুকনা মুখে শুধু সুভেচ্ছাই দিয়া যাই কত জনরে , কেক্কুক কিছুই পাইনা
)
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকী.
ব্রা-জিল বন্দনার পরে হাদিস পোষ্ট।বেশ।
শুভ বিবাহ বার্ষিকী।
ব্রা-জিল বন্দনার পরে হাদিস পোষ্ট,বেশ।
কী মিল ! কৃষক আর জমির মইধ্যে। একই মন্তব্য দুইজনে একমতে কপি পেস্ট ? হে পরওয়ারদেগার...
নাউজুবিল্লা মিন জালিক... উনার কৃষক কমেন্টাইছেন ১০ নাম্বারে... ২৩ নাম্বারের নজরুল অন্য কেউ
বসের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা স্বাগতম

হুজুর
, বিবাহবার্ষিকীর অভিনন্দন
শুভ বিয়ে বার্ষিকী, বিবাহ বার্ষিকী শুভ হোক বিবাহ দিনের মত....
খবর নাই! কই গেলেন!
বিয়ার শুভ হ্যাপ্পী বাড্ডে---

কালকে আপনারে চ্যানেল আইতে দেখছি মশার কামর খাইয়াও ... সো স্টারে শোধ হোক
বস
অনেক অনেক শুভ কামনা জাইনেন
ভাল থাকেন... সব সময়...
বাহ। হাসীদ নিয়া পড়াশোনা করছেন? খুব ভালো। আল্লাহ আপনার হেদায়েত করুন।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাইতে দেরী হইয়া গেলো।কেক কুক খাওয়াইবেন কবে?খাওয়ান নাই যে সেইটা শুনছি।
শুভ বিয়ে বার্ষিকী... ৮xxxএক্স৮ হোক
~
ব্যস্ত থাকায় সবার মন্তব্যে আলাদা আলাদা জবাব দিতে পারলাম না। মাফ করে দিয়েন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
(চোখ তো এখনো খুলতে পারতাছি না, জবাব দেবো কেমনে? আজব!)
হাসতে হাসতে শেষ,তবে সপ্তম বর্ষপূর্তিতে লেখাটা আরো দূর্দান্ত ছিল
বিবাহ বার্ষিকীর বাসি শুভেচ্ছা!
ভালো চাষবাষের জন্য আপনার কপালে আগামী কৃষি পদকটা জুটলেও জুটতে পারে।
আপ্নের চেয়ে খাটি মূসলমান আর কে আছে
শুভেচ্ছা রইল।
দেরীতে শুভেচ্ছা জানানের জইন্য ছরি(sorry)..
পরের কথা হইল, আপ্নে ভালা মুসলমান -এইডা কেডায় কইছে??
তাইলে, আটবছরের ফসল মাত্র দুইডা ক্যান!
কুশ্চেনডা জাতির বিবেকের কাছেই রাইখ্যা গেলাম!


জাযাকাল্লাহু খাইরান!
মন্তব্য করুন