ইউজার লগইন

আনন্দময় একটা দিন

ছুটির দিন, আবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা। হাতের কাছে অসংখ্য বই, কোনটা ছেড়ে কোনটা পড়ি অবস্থা। ছফামৃতটা হাতে নিয়ে বসলাম। এটা শেষ করে আহমদ শরীফ-এর ডায়েরি, ভাব-বুদ্বুদ শেষ করবো। এরপর রফিক আজাদের কোনো খেদ নেই অথবা আব্দুল মান্নান সৈয়দের ডায়েরি। হাতের কাছে অনেকগুলো ভাল বই থাকলে এর চেয়ে আন্ন্দময় জীবন আর কী আছে।

কেনা হয়েছে অনেকগুলো ডিভিডি। মাত্রই অস্কার দিল। এবার অস্কার নিয়ে বিতর্ক কম। কেবল ইনসেপশন নিয়ে কেউ কেউ কথা বলছেন, এই ছবিটির নাকি আরও ভাল করা উচিৎ ছিল। আমার কাছে কিন্তু তা মনে হয়নি। আমার কাছে ইনসেপশন বরং ওভাররেটেড লাগছে। একজন সাধারণ দর্শক হিসেবে আমার ছবিটি আহামরি ভাল লাগেনি। হয়তো আমি ছবিটি ভাল বুঝতে পারিনি। Day Dreaming
পর পর অনেকগুলো বাংলা ছবির পর দেখলাম ১২৭ আওয়ার্স। স্লামডগ খ্যাত ড্যানি বয়েলের ছবি। চরিত্র বলতে গেলে একজনই। পাহাড়ে আটকা পরে জীবন বাঁচানোর লড়াই নিয়ে ছবি। এক চরিত্র-এক লোকেশন কিন্তু ছবিটা ধরে রাখে শেষ পর্যন্ত। এরপর দেখলাম ড্যারেন আরোনফস্কির ব্ল্যাক সোয়ান। এক কথায় অসাধারণ। ছবিটি দেখলেই বুঝতে পারা যায় নাটালি পোর্টম্যান ছাড়া আর কেউ জিতবে না এবারের অস্কার। আজ সকালে শুরু করেছি দি কিং স্পিচ। কলিন ফার্থ যে যোগ্য কারণেই জিতেছেন সেটি খুব দ্রুতই বোঝা যায।
হাতে আছে আরও কিছু ছবি। যেমন, এরপর দেখবো সোশ্যাল নেটওয়ার্ক, কোয়েন ভাইদের ট্রু গ্রিট, নিকোল কিডম্যানের রাবিট হোল, ব্লু ভ্যালেনটাইন ও টয় স্টোরি-৩।
ভাল কথা এর মধ্যে এক ফাঁকে দেখেছি দি টুরিস্ট। জনি ডেপ আর অ্যানজেলিনা জলির দি টুরিস্ট। কিছু ভারি ভারি ছবির ফাঁকে এটি দেখাই যায়। জলি আপা বলে কথা। নৃত্য

হাতে এতোগুলো ভাল মুভি থাকলে এর চেয়ে আনন্দময় জীবন আর কী হতে পারে?

দিনটা যদিও শেষ পর্যন্ত আর আনন্দময় থাকলো না। সাকিব বাহিনী এতো সুন্দর একটা দিন একদমই নষ্ট করে দিল। আমি না হয় বাসায় বসে খেলা দেখেছি। আর যারা লম্বা লাইন দিয়ে টিকেট কেটে ১১ টা থেকে স্টেডিয়ামে বসে ছিল তারা?
আমার পরিচিত যত মানুষ স্টেডিয়ামে গেছে সবাইকে কুফা লিখে গন এসএমএস করেছি। সবাই দেখি রাগে-দু:খে-শোকে-হতাশায় ভীষর রকমের ক্ষুব্ধ। এটাই স্বাভাবিক। বিকেলে রাস্তায় বের হয়ে দেখি অনেকগুলো বিষন্ন মুখ, যারা স্টেডিয়াম থেকে ফিরছে।

এখন যখন লেখাটা লিখতে বসছি আমার কষ্ট-দু:খ অনেকখানি কম লাগছে। হয়তো বেশি শোকে-রাগে-হতাশায় নির্মোহ হয়ে গেছি।

পাদটীকা-বাড়িওয়ালা গত পরশু জানিয়ে দিয়েছে আগামি জুন থেকে ভাড়া তিন হাজার টাকা বেশি দিতে হবে। এমনিতেই বাসা বদলাবো ভাবছিলাম, এবার সিদ্ধান্ত নিতেই হল। তাছাড়া মেয়ে নতুন স্কুলে যাচ্ছে্ স্কুলের আসে পাশে বাসা পেলে ভাল হয়। কিন্তু বাসা দেখতে যাওয়া আর হয় না।
আজ সকালে বউ ঘোষণা দিল আজ বাসা খুঁজতে যেতেই হবে। সে এটা নিয়ে দশ মিনিট উচ্চস্বরে যুক্তি দেয়া শুরু করলো। আমার খালি একটাই কথা, আজ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা, সুতরাং বিকেলে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। এর পর বউ আবার কিছুক্ষণ শব্দ দুষণ করলো, আমি মনোযোগ দিয়ে কুইন স্পিচ শোনা বাদ দিয়ে কিং স্পিচ দেখলাম।
তখনও খেলা শুরু হতে আধা ঘন্টা বাকি। আমার বউ খাবার দিতে দিতে বললো, দেখবো কেমনে আজ খেলা দেখো। ভাবলাম বিদ্যুৎ যাওয়ার বদদোয়া দিচ্ছে। না, তাও না। এরমধ্যে টস হয়ে গেছে, সাবিক ব্যাট করবে জানিয়েছে। আমার বউ বললো, দেখবা আধা ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে, তখন দেখবো কী অজুহাত দাও। গুল্লি
শেষ পর্যন্ত খেলা ধরতে গেলে আধা ঘন্টাই হল। আর ৫ টার সময় বের হলাম বউকে নিয়ে সান্তনা

বাংলাদেশ এভাবে হারার জন্য আমি মোটেই সাকিবদের দোষ আর দিচ্ছি না। এভাবে হারার জন্য দায়ি আসলে আমার বউ। Devil

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

আহমাদ মোস্তফা কামাল's picture


হা হা হা...
শেষ পর্যন্ত ভাবীর দোষ?

------
আপনে বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচ দেখতে গেছিলেন, ইন্ডিয়া সেদিন পাহাড়সম রান করলো, আমি এক ব্লগার-বন্ধুরে এসএমএস কইরা কইলাম - 'কুফা মাসুম ভাই খেলা দেখতে গেছে বইলা আজকে এই দশা!' সে-ও সহমত জানাইলো! Wink
কুফা আসলে আপনে! খেলার দোহাই দিয়া গৃহ-দায়িত্ব পালনে ফাঁকিবাজি-চেষ্টার কারণেই আইজকা বাংলাদেশ হারছে!... অনেকক্ষণ ধইরা কারণ খুঁজতে ছিলাম, এতক্ষণে বুঝলাম!
------
ছুটির আনন্দময় দিন নষ্ট হবার জন্য সমবেদনা!

শওকত মাসুম's picture


আমি সেদিন খেলা দেখতে গেছিলাম বইলাই বাংলাদেশ ২৮৭ করছিল, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। বাংলাদেশরে জিতাইতে হইলে আমার আবার মাঠে যাওন দরকার। কর্তৃপক্ষের উচিৎ আমারে ফ্রি টিকেট দেওয়া।

দোষ কিন্তু আমার বউয়েরই Wink

শাতিল's picture


ভাবীরে ব্লগটা পড়তে দেন Wink

শওকত মাসুম's picture


বউরে ব্লগ পড়ায় মাইনষে? Stare

ভাস্কর's picture


বাংলাদেশের প্লেয়াররা জিতলেই ফ্ল্যাট পাইবো আর আপনে কোন বেনিফিট ছাড়া লাফাইবেন তা কি হয়! আপনের ফ্ল্যাট ভাড়া নেওনের দরকার হইলে নিজেরেই খুঁজতে যাইতে হইবো...এই যে অসাম্য-বৈষম্য এইটার লেইগা বাংলাদেশের হারনটাই যৌক্তিক।

নতুন ধূঁয়া তুলছে অনেকে দেখলাম, হারুক জিতুক তবুও তো আমাদেরই দেশ...জিতে গেলে যেমন আনন্দ করি হারলে পর দুঃখটাও সেভাবে শেয়ার করতে চাই। কিন্তু জিতলে ওরা বাড়ি-গাড়ি-টাকা পায় যার পুরাটাই আমার আপনের ট্যাক্সের টাকা। তাইলে হারলে ক্যান তারা গালি শুনবো না!?

টুটুল's picture


জিতলে ওরা বাড়ি-গাড়ি-টাকা পায় যার পুরাটাই আমার আপনের ট্যাক্সের টাকা। তাইলে হারলে ক্যান তারা গালি শুনবো না!?

সহমতের উপ্রে একমত Smile

আপন_আধার's picture


ইয়ে ..বাড়ি গাড়ি টাকা-পয়সা'তো ওরা চাইয়া নেয়না, সরকার দিলে ওরা না করবো নাকি ??

শওকত মাসুম's picture


কত্ত কত্ত মানুষ কত্ত ইনভেস্টমেন্ট করছে তাগো কি হইবোঃ Sad

জ্যোতি's picture


আজ একজন বললো, সে নাকি টিভিতে কোন হুজুরের বয়ান শুনছে, হুজুর বলছে যে..এই যে আপনারা খেলা দেখতে যানম উইকেট পড়ে আর লাফান, এদিকে যে আসর নামাজেন চার রাকাত ফরজের ৪ টা উইকেট আপনার পড়ে গেলো সেদিকে আপনার তো খেয়াল নাই। আপ৫নি যখন কাইকে ফোন করেনম সে ফোন না ধরলে আপনি কষ্ট পান। আল্লাহও দিনে ৫ বার আপনাকে এমন পাকে, আপনি সাড়া না দিলে তিনি কষ্ট পান। তারে কইলাম , কি দোষ কলরাম যে সকালে এসব শোনাচ্ছ?সে হাসে আর হাসে।একটু পর বলে , ষ্টেডিয়ামে যাও না যে খেলা দেখতে!পাইলা না টিকেট?কইলাম যে চেষ্টা করলে হয়তো পেতাম কিন্তু নামাজের সময় খেলা দেখে উইকেট হারাতে চাইলাম না। সে হাসলো হো হো করে। বিকালে বলে বিটলামি কলরা তো তাই হেরে গেলো বাংলাদেশ। হুজুরের বদ দোয়া লাগছে। Sad
দোষ আসলে হুজুরের।

১০

শওকত মাসুম's picture


হুজুরটা কে? তার ওয়াজের বিস্তারিত জানাও। হুজুররে লাইক দিলাম Smile

১১

লীনা দিলরুবা's picture


এবি লীগে স্কোর জমা দেয়ার আগে ভাবীর কাছ থেকে টিপস নিলে আজকে আমিই একক ভাবে বিজয়ী হতাম Sad

১২

শওকত মাসুম's picture


আইজও কইলাম তারে, বাংলাদেশ হারছে তারই কারণে Sad

১৩

মানুষ's picture


আসলে দয়ি আপনার বাড়িওয়ালা

১৪

শওকত মাসুম's picture


কোপালের দোষ

১৫

টুটুল's picture


জিতলে ম্যাচ ফি হিসেবে ঢাকা স্টক এক্সেঞ্জের নিবন্ধিত জেড ক্যাটাগরীর শেয়ার দেয়ার কথা ছিল... শেয়ার মার্কেটে য্যাম্নে পর্তাছে... তাতে কোন এক সময় মাইনাচে চইলা আসপে... তখন গ্রাম থেকে জমি বেইচা টাকা আইনা দিতে হবে... এই ডরেই ম্যাচ হাইরা গেছে Sad

১৬

মীর's picture


টুটুল ভাই, প্রপাকাণ্ডা চালান ক্যান?

১৭

টুটুল's picture


প্রপাকাণ্ডা চালাইলাম কৈ? বিশ্বাস না হইলে সাকিব্রে জিগান... মোহামেডানে যোগদেয়ায় তারা শেয়ার পাইছিলো কিনা?

১৮

শওকত মাসুম's picture


কথা সত্য। যে দিছিলো শেয়ার সেও আমার কাছে স্বীকার করছিল। Laughing out loud

১৯

মীর's picture


পোস্টটা পড়ে ভালো লাগলো।

২০

শওকত মাসুম's picture


ধইন্যা পাতা

২১

নজরুল ইসলাম's picture


শুরুতে যে তিনটা বইয়ের কথা কইছেন, তিনোটাই পড়া...
তারপর যে কয়টা সিনেমার কথা কইছেন, একটাও দেখি নাই Sad

খেলা নিয়া কোনো কথা কমু না

২২

লীনা দিলরুবা's picture


আহমদ শরীফ-এর ডায়েরি, ভাব-বুদ্বুদ নিয়া নজরুল ভাই একটা রিভিউ পোস্ট দেন Smile এইটা আমিও পড়তেছি, অন্যরকম একটা বই।

২৩

শওকত মাসুম's picture


এবারের মুভিগুলো অনেক ভাল। দেখেন।

২৪

তানবীরা's picture


জিতলে যদি ফ্ল্যাট পায় তাইলে হারলে জরিমানা দিবে না ক্যান? ফেরত দিতে হবেই হবে, পি এম জবাব দেন নইলে আমাদেরও ফ্ল্যাট দেন। ফাজিল। দশ নম্বরী বাটার জুতা দিয়া পিটান উচিত এগুলারে।

২৫

অতিথি's picture


আমার কথা হলো, খেলাটা প্লেয়ারদের পেশা আকারে নিতে হবে, টাকা আর কথায় কথায় ফ্ল্যাট দিয়ে খেলাটা ওদের কাছে এখনো ফ্যান্টাসি।
এই দল বাকি সব খেলায় হারবে।
সামনে খেলায় ১০ রানে বুকড হলেও আর কেউ হায় হায় করবে না।
সরকার আর বিরোধি দল দায়ী।

২৬

আপন_আধার's picture


জেতার পর বাড়ি-গাড়ি পাইয়া ক্রিকেটার'রা কি দোষ করলো ? ওদের ক্যান মারতে হইব, এইটা আমি এখনও বুঝতেছিনা .... তাইলে'তো ওরা জিতছিলো, ওইটাই দোষ হইছিলো .... না'কি ?

বাড়ি-গাড়ি দিয়া বাড়াবাড়ি'টা করছে হাসিনা সরকার, আর হারছে বইলা জরিমানা দিবো এইটাও ঠিক আছে ...তয় মাইর দেওন কোনো কামের কথা না .....

২৭

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ পড়ে গেলাম। Laughing out loud

২৮

নাজ's picture


ভাবীরে ঝাঝা Big smile

২৯

নাজমুল হুদা's picture


যত দোষ নন্দ ঘোষ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।