ইউজার লগইন

জীবন যে রকম

১.
এক উঠতি আঁতেল কবিকে জিজ্ঞেস করা হয়েছিল, কেমন আছেন?
ভাব নিয়ে সেই কবি বলেছিল, ‌'রবীন্দ্রনাথ নেই, নজরুলও মারা গেছে। আমার শরীরটাও ভাল যাচ্ছে না'।
নানা ঝামেলায় অনেকদিন পর ব্লগে ঢুকলাম। কেউ আবার জানতে চাইয়েন না, কেমন আছি। Smile

২.
শচীনদেব বর্মন ত্রিপুরার রাজবংশের ছেলে ছিলেন। সে সময়ের ত্রিপুরা মানেই তো কুমিল্লা। শচীনকর্তা দীর্ঘদিন কুমিল্লায় ছিলেন। তাই সেসময়ের পূর্ব বাংলা নিয়ে শচীনকর্তার বিশেষ ভালবাসা ছিল। আর তাই তিন ইস্ট বেঙ্গলের কঠিন সমর্থক ছিলেন। দলটির খেলার নিয়মিত দর্শক ছিলেন। আর চরম প্রতিদ্বন্দ্বী ছিল মোহনবাগান।
শেষ বয়সটা ভাল যায়নি শচীনকর্তার। অসুস্থ ছিলেন। বলতে গেলে দীর্ঘদিন প্রায় কোমার মধ্যে ছিলেন। কিছু চিনতেন না, কথা বলতে পারতেন না, কোনো ধরণের সাড়াশব্দ ছিল না।
শচীনকর্তার স্ত্রী ও ছেলে রাহুল দেব বর্মন সে সময়ে তাঁকে গান শোনাতেন, পুরোনো দিনের গল্প করতেন। নানাভাবে চেষ্টা করতেন যাতে একটু সাড়া পাওয়া যায়। কিন্তু কাজ হয়নি।
একবারই কাজ হয়েছিল। কখন জানেন? যেদিন ইস্ট বেঙ্গল মোহানবাগানকে হারালো। এই সংবাদ শুনে সাড়া দিয়েছিলেন শচীনকর্তা। (সূত্র-সরগমের নিখাদ-শচীন দেব বর্মন)
আজকাল ভাবি, আমার জীবনে এমন কী আছে, যে বা যার কথা শুনলে শত নিস্তব্ধতার মধ্যেও আমার প্রাণের কোনো একটি অংশ সাড়া দেবে?
আপনাদের জীবনেই বা এমন কী আছে?

৩.
প্রথাগত জীবন বোধহয় কেবল আমাদের মতো দরিদ্র দেশেই থাকে। উন্নত দেশগুলোর সবকিছুই হয়তো অন্যরকম। অন্যরকম হলেও তাকে অস্বাভাবিক বলা যাবে না।
নতুন একটা মুভির কথা বলি। মাত্রই দেখা শেষ করলাম। অবশ্যই অন্যরকম।
নিক (Annette Bening) আর জুলস (Julianne Moore) লেসবিয়ান কাপল। মধ্যবয়স্ক। একই স্পার্ম ডোনারের মাধ্যমে দুজনেরই বাচ্চা আছে। ১৫ বছরের ছেলে লেসার আর সদ্য ১৮ হওয়া জনি (Mia Wasikowska)। সংসারের মূল নিক, একজন ডাক্তার। জুলস নানা ধরণের ব্যবসা করার চেষ্টার পর এখন ল্যান্ডস্কেপ ডিজাইনের ব্যবসা শুরু করেছে।
নিয়ম অনুযায়ী বয়স ১৮ হলে স্পার্ম ডোনারের পরিচয় বাচ্চারা জানতে পারবে। লেসারের জানার আগ্রহ, বোনের মাধ্যমে খুঁজে বের করে তাদের বায়োলজিকাল ফাদার পলকে। শুরু হয় নতুন সমস্যা। এর মধ্যে আবার জুলস-এর সঙ্গে বিশেষ সম্পর্ক হয় জুলস-এর। সংসারে পলের বাবা হওয়ার চেষ্টা নিককে আহত করে। কারণ সংসারটা নিকের। নিকের আরেক ভয় জুলসকে নিয়েও। জুলস কী স্ট্রেইট হতে চাচ্ছে? সবমিলিয়ে পুরো পরিবারে শুরু হয় নানা ধরণের টানাপোরেন।
একটা লেসবিয়ান ফ্যামিলি কেমন হয়, বাচ্চাদের মনোভাব কী রকম হয়, সংসারে যেসব টানাপোরেন বা অনিশ্চয়তা থাকে, সেখানেও কী থাকে? অনেক কৌতুহলেরও জবাব দেয় ছবিটি। ভাষা, দৃশ্য থেকে শুরু করে সবকিছু্ই বড়দের ছবি। ২০১০ সালের এই ছবিটির পুরস্কার ভাগ্য বেশ ভালই।
ছবিটার নাম দি কিডস আর অল রাইট। সমালোচকরাও বেশ পছন্দ করেছেন মুভিটা।
Kids_are_all_right_.jpg

৪.
ভাল কথা, চট্টগ্রাম গেছিলাম। রিটার্ণ হোম সেফলি Tongue

ডিসক্লেইমার-লেখার মুভি অংশের সঙ্গে চট্টগ্রাম থেকে আসার প্রসঙ্গের কোনো মিল নেই।
এ প্রসঙ্গে নীড়দা, ভাবী এবং রুমিয়াকে কৃতজ্ঞতা জানাই। তিনজনই অসাধারণ।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


সবার ভিতরেই হতাশা কেনো??? Puzzled

শওকত মাসুম's picture


Smile

মীর's picture


মাসুম ভাই, আপনাকে বহাল তবিয়তে দেখে বেশ ভালো লাগছে। অনেকদিন সেই অসাধারণ জনদের দেখা পাই না। খুব দুঃখের কথা।
মুভিটা দেখতে তো হবেই। ধইন্যা পাতা
শচিনকর্তাকে ভালো পাই। রাহুল দেব বর্মণ কি যেন একটা পুরস্কার পাওয়ার পর তিনি বলেছিলেন, রাহুলও আজকাল পুরস্কার পাচ্ছে। বাংলা গানের যে কি হবে!

শওকত মাসুম's picture


আমার তো রাহুলও বিশেষ পছন্দ। বিশেষ করে রাহুল ও আশা জুটি।

নাজ's picture


আজকাল ভাবি, আমার জীবনে এমন কী আছে, যে বা যার কথা শুনলে শত নিস্তব্ধতার মধ্যেও আমার প্রাণের কোনো একটি অংশ সাড়া দেবে?

এমন কিছুই তো নেই Sad

আর মুভি? আপনার রিভিউ পরে "অটোগ্রাফ" আর "কালবেলা" ও দেখবো বলে এনে রেখেছি। কিন্তু এখনো দেখা হচ্ছে না। সময় যে কিভাবে দৌড় দেয় At Wits End

শওকত মাসুম's picture


অটোগ্রাফ দেখে ফেলো।

মাহবুব সুমন's picture


মনে হচ্ছে বেশ ঝামেলার মধ্যে আছে, ব্যস্ততাও অনেক। তাপরো রসবোধে ঘাটতি না হওয়ায় দিলে শান্তি পাইলাম মাসুম ভাই। ভালো থাকার চেস্টাই অনেক বড় ব্যপার।

ভালো আছেনতো ?

শওকত মাসুম's picture


ভাল আছি ব্রাদার Smile

জ্যোতি's picture


কেমন আছেন মাসুম ভাই? অনেকদিন পর ব্লগে দেখলাম। এত হতাশ কেন? হতাশা কাটুক দোয়া করি।

আজকাল ভাবি, আমার জীবনে এমন কী আছে, যে বা যার কথা শুনলে শত নিস্তব্ধতার মধ্যেও আমার প্রাণের কোনো একটি অংশ সাড়া দেবে?

আছে নিশ্চয়ই।
আপনাকে ধইন্যা পাতা । কালবেলা দেখেছি। খুব বেশী ভালো লাগলো। জেবীনকেও ধইন্যা। ডিভিডিটা সে কিনে দিয়েছে।
এই মুভিটাও দেখতে হবে।

১০

শওকত মাসুম's picture


তোমাদের মতো মানুষ চারপাশে থাকলে হতাশ হওয়ার তো উপায় নেই Smile

১১

মেঘকন্যা's picture


নিস্তব্ধতার মাঝে প্রাণের কোন অংশ সাড়া - না রে ভাইয়া মনে হয় না। আমাদের জীবনে অনেককিছু অনেক মানুষ প্রয়োজন কিন্তু অত্যাবশ্যক না।
ঢাকা কি আমাদের হোম বস আদতেই?

১২

শওকত মাসুম's picture


আমাদের তাহলে কি আছে?

১৩

কিছু বলার নাই's picture


the kids are alright দেখছিলাম মাস তিনেক আগে। ছবিটা ইন্টারেস্টিং কারন এ্যাপারেন্টলি খুব ড়্যাডিকাল, লেসবিয়ান একটা ফ্যামিলির গল্প, কিন্তু একই সময়ে থিমটা চরম কনজার্ভেটিভ। সবার উপরে ফ্যামিলি সত্য তাহার উপরে নাই, এই মার্কা যেই একটা কনসেপ্ট আছে ঐটা, সেই ফ্যামিলির সদস্যরা যতই ফাকড আপ হোকনা ক্যানো। আমার ছবিটা বেশি পছন্দ হয়নাই। মাসুম ভাই ব্লু ভ্যালেন্টাইন দেখছেন? আমার মতে ২০১০ এর সেরা ছবি এইটা।

১৪

শওকত মাসুম's picture


ইন্টারেস্টিং , ড়্যাডিকাল, চরম কনজার্ভেটিভ

একমত

১৫

হাসান রায়হান's picture


আপনে কি কোমায়? আমার ধারণা যত কোমায়ই থাকেননা কেন সুন্দরী এনে সামনে রাখলে আপনে সাড়া দিবেন। Wink

১৬

জ্যোতি's picture


Star Star Star Star Star

১৭

মাহবুব সুমন's picture


গুল্লি

১৮

শওকত মাসুম's picture


কেমনে? চারদিকে তো সুন্দরী আর দেখতে পাই না Sad

১৯

বিষাক্ত মানুষ's picture


দেখি নাই মুভিটা .... দেখতে হৈবো

২০

শওকত মাসুম's picture


দেখো, ইন্টরেসটিং

২১

মেসবাহ য়াযাদ's picture


আপনে কি কোমায়? আমার ধারণা যত কোমায়ই থাকেননা কেন সুন্দরী এনে সামনে রাখলে আপনে সাড়া দিবেন।

৮ নং এই কমেন্টস এ লাইক দিলাম...

আছেন কিরাম শখত মামা ?

২২

টুটুল's picture


চট্টগ্রাম থেকে ফিরে আপনি কিরম তব্দা মাইরা গেলেন ... Sad

এরম মাসুম ভাইকে আমরা চট্টগ্রাম পাঠাই নাই

২৩

হাসান রায়হান's picture


হ, পাঠান ঠিক হয় নাই।

২৪

মেসবাহ য়াযাদ's picture


আমরাই কি পাঠাইছি ?
শখত মামাতো নিজের ইচ্ছায় গেছে...!!

২৫

হাসান রায়হান's picture


তার্পরো, মুরুব্বি হিসাবে আপনের একটা দায়িত্ব আছিলো...

২৬

কামরুল হাসান রাজন's picture


বুঝতেছি না এমন কি আছে আমার জীবনে Puzzled

২৭

রুমিয়া's picture


মাসুম ভাই ধইন্না

২৮

শওকত মাসুম's picture


লেখো না কেন রুমিয়া

২৯

জেবীন's picture


হইছে কি আপ্নের? ঠিকঠাক মতোন লেখা দেন জলদি

৩০

বাফড়া's picture


এসডি থিকা আরডি রে বেশী শুনা হইছে Smile...

ছবি তো মারাত্মক প্যাচানো Smile

৩১

তানবীরা's picture


ডিসক্লেমার বুঝি নাই -----------------শখত মামা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।