ইউজার লগইন

পালাবে কোথায়

পালানোর ছবি। বন্দি জীবন থেকে ওরা পালায়। জেল থেকে কিংবা যুদ্দবন্দি জীবন থেকে পালানো। সব কটিই আমার খুবই পছন্দের ছবি। পালানো মুল থিম হলেও ছবিগুলোর মধ্যে নানা বৈচিত্র আছে।
রাসেল আশরাফকে উৎসর্গ করা হল পোস্টটি

১. এজ ফার এজ মাই ফিট উইল ক্যারি মি-জার্মানির ছবি- 220px-As_Far_as_My_Feet_Will_Carry_Me_poster.jpg
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেসময়ের সোভিয়েত ইউনিয়নে ধরা পড়েছিল জার্মান সৈনিক ক্লিসেন্স ফরেল। তাকে নিয়ে যাওযা হয় সাইবেরিয়ায়, শ্রম শিবিরে। সেখান থেকে পালায় ফরেল। দীর্ঘ সময় লেগে যায় দেশে ফিরতে। পথে পথে বিপদ। বার বার মৃত্যুর হাতছানি। সত্যি ঘটনার ছবি। দারুণ উপভোগ্য। মূল লেখক নাম বদলে পালানোর কাহিনী নিয়ে বইটি লিখেছিলেন। কেজিবির ভয়ে নাম পালটান তিনি। সেই ঘটনা থেকেই সিনেমা।

২.দ্য ওয়ে ব্যাক-২০১০ সালের ছবি। উইটনেস পরিচালক পিটার উইয়ারে সর্বশেষ ছবি। এটাও সাইবেরিয়া থেকে পালানোর
220px-The_Way_Back_Poster.jpg
এটিও সত্যি ঘটনার। এক পোলিশ বন্দি পালান সাইবেরিয়া থেকে। তবে একা নয়, একদল। পথে মেলে আরও একটি মেয়ে। সবাই শেষ পর্যন্ত পালাতে পারে না। সাইবেরিয়া বরফ পেরিয়ে পালানো সহজ না। জার্মানির সৈনিকটি গিয়েছিল সীমান্ত পেরিয়ে ইরান, আর এই ছবির বন্দিরা যায় ভারতে।

৩. এস্কেপ ফ্রম আলকাটরাজ-ক্রিন্ট ইস্টউডের ছবি। জেল থেকে পালানোর ছবি।
220px-Escape_from_alcatraz.jpg
সান ফ্রান্সিসকো থেকে দেখা যায় আলকাটরাজ দ্বীপ। সেখানে আছে জেল। কড়া নিরাপত্তার কারণে জেল পালানোর মাত্র একটি ঘটনা ঘটেছিল, আর সেটি নিয়েই এই ছবি। চমৎকার এক ছবি। মন ভরে যায়।

৪.মিডনাইট এক্সপ্রেস
-আরেকটি সত্য কাহিনী। এবার জেল পালানো তুরস্ক থেকে।
Midnight-Express.jpg
মার্কিন ছাত্র বিলি হেইস তুরস্ক এয়ারপোর্টে ধরা পড়ে মাদকসহ। যেতে হয় জেলে। সেখান থেকে পরিকল্পনা করে পালানোর। নানা ধরণের পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত অভিনব পধ বেছে নেয় হেইস।

৫. শওশাস্ক রিডেমশন-জেল থেকে পালানোর সেরা ছবি। দর্শকেরে অত্যন্ত প্রিয় ছবি।
220px-ShawshankRedemptionMoviePoster.jpg
এন্ডি একজন ব্যাংকার। স্ত্রী ও তার প্রেমিককে থুনের দায়ে যেতে হয় শওশাস্ক জেলে। সেখানে বন্ধুত্ব হয় মর্গান ফ্রিম্যানের সঙ্গে। এই জেল থেকে পালানোর অসাধারণ এক ছবি এটি। অসাধারণ। বার বার দেখা যায়।

৬. কুল হ্যান্ড লিউক: আরেকটি জেল পালানোর বিখ্যাত ছবি। অসাধারণ।
215px-Cool_Hand_Luke_Poster.jpg
পল নিউম্যানের ভক্ত হতে চান, দেখুন ছবিটা। অসাধারণ অভিনয়। ফ্লোরিডার এক ছোট জেলে বন্দি জীবন এবং জেল থেকে পালানোর ছবি। ১৯৬৭ সালে মুক্তিপাওয়া ছবি।

৭. দ্য হোল-ফ্রান্সের ছবি। ফরাসী ভাষায় নাম লে ট্রউ। ১৯৬০ সালের ছবি।
Le_trou_becker_poster3.jpg
হোসে জিউভানির লেখা বই থেকে তৈরি ছবি। ১৯৪৭ সালে ফ্রান্সের লা শান্তে নামের জেল থেকে ৫ জনের পালানোর ছবি। মজার ব্যাপার হলো এর অভিনেতারা কেউ জাত অভিনেতা ছিলেন না, শখে করেছিলেন। বরং মূল অভিনেতার একজন ছিলেন জেল পালানোর ৫ জনের একজন।

৮. প্যাপিলন-সেবার বই দিয়ে যাদের জীবন শুরু তাদের প্যাপিলনকে মনে রাখার কথা। ১০৭৩ সালের ছবি।
220px-Papillon_ver1.jpg
মূল অভিনেতার নাম বলি, স্টিভ ম্যাককুইন ও ডান্টিন হফম্যান। ফ্রেন্স গায়ানার ডেভিলস আইল্যান্ডে বন্দি জীবর কাটাচ্ছিলেন দুইজন। সেখান থেকে পালানো ছবি প্যাপিলন। অসাধারণ এক ছবি।

৯. দি গ্রেট এস্কেপ-পালানোর আরেকটি ক্ল্যাসিক ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ১৯৬৩ সালের ছবি।
220px-Great_escape.jpg
মিত্র বাহিনীর একদল পালায় জার্মানির এক বন্দি শিবির থেকে। শিবিরটি ছিল পোলান্ডে। স্টিভ ম্যাক কুইন, জেমস গার্নার ও রিচার্ড এটেনবেরোর মতো অভিনেতা ছিল এই ছবিতে। অসাধারণ আরেকটি ছবি।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


অনেকদিন পর মুভি পোষ্ট। রুমান্টিক মুভির নাম নাই কেন?

শওকত মাসুম's picture


রুমান্টিক ছবি আজকাল দেখা হয় কম

রাসেল আশরাফ's picture


১. এজ ফার এজ মাই ফিট উইল ক্যারি মি

২.দ্য ওয়ে ব্যাক

এস্কেপ ফ্রম আলকাটরাজ

৪.মিডনাইট এক্সপ্রেস
৫. শওশাস্ক রিডেমশন
৬. কুল হ্যান্ড লিউক
৭. দ্য হোল
৮. প্যাপিলন-
৯. দি গ্রেট এস্কেপ

লিঙ্কগুলো দিয়ে দিলাম।কারো ইচ্ছা হলে নামাতে পারবেন।

উৎসর্গ লাগবে না এইরকম মুভি পোস্ট দিলেই চলবে Tongue Tongue

শওকত মাসুম's picture


দারুণ কাজ করছেন রাসেল। দেখলেন কয়টা? কেমন লাগছে? জানান।

নাহীদ Hossain's picture


আপ্নের মুভি পোষ্টগুলা জটিল হয়। মাঝে মধ্যে দিয়েন ...... Smile

শওকত মাসুম's picture


Smile

বিষাক্ত মানুষ's picture


Victory (1981)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যারীসে নাৎসিদের হাতে বন্দি মিত্র বাহিনির ব্রিটিশ সৈন্যদের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, সেই খেলার মাঝখানে স্টেডিয়াম থেকেই পালানোর ফন্দি করে বন্দিরা। এই সিনেমায় ফুটবল কিংবদন্তি পেলে অভিনয় করেছে বন্দি ব্রিটিশ সৈন্যদের একজন হিসেবে।

শওকত মাসুম's picture


আহা, কেমনে ভুললাম ছবিটার কথা।

লীনা দিলরুবা's picture


বিষয়ওয়ারী এমন তালিকা খুবই প্রয়োজনীয়। ধইন্যা আপনারে। জীবন থেকে পালানোর তরিকা দেয়া কোন মুভি নাই? Smile
মুভিগুলো দেখবোই। বিষয়টা পছন্দ হয়েছে।

১০

শওকত মাসুম's picture


ছবিগুলা আমারও খুব পছন্দের। ধইন্যা

১১

হাসান রায়হান's picture


দারুন আগ্রহ পেলাম। সিডি গুলি দিয়েন দেখব।

১২

শওকত মাসুম's picture


ছবিগুলা দেখেন, প্রতিটাই ভাল লাগবে

১৩

মীর's picture


চ্রম্স কিছু মুভির নাম পাওয়া গেল।
মাসুম ভাই, রাসেল ভাই দুইজনকে দুইটা ধন্যবাদ ধইন্যা পাতা

১৪

শওকত মাসুম's picture


Smile Smile

১৫

উচ্ছল's picture


এমন একটা েপাস্টের জন্য ধইন্যা পাতা । িপ্রয়েত িনলাম।। রােসল আশরাফ ভাইকেও ধন্যবাদ লিঙ্ক গুলোর জন্য।

১৬

শওকত মাসুম's picture


Smile

১৭

লীনা দিলরুবা's picture


শওশাস্ক রিডেমশন ছাড়া আর কোনটিইতো পেলাম না Sad শওশাস্ক রিডেমশনও পাচ্ছিলাম না, মুভি প্লাস এনে দিলো। বাকীগুলো কোথায় পাবো?

১৮

শওকত মাসুম's picture


বসুন্ধরাতে খুঁজলে বেশিরভাগ পাওয়া যাবে

১৯

লীনা দিলরুবা's picture


শওশাঙ্ক রিডেমশন দেখলাম। অসাম অসাম... ঘোর লেগে গিয়েছে। বাকী কটা দেখতেই হবে।

pipedreams.PNG

২০

রন্টি চৌধুরী's picture


খুবই চমতকার। অনেকদিন পর আবার আমার মুভি দেখার সময় এবং সুযোগ তৈরি হয়েছে। এসময় এই ধরনের পোষ্টেরই খোজে ছিলাম। গত কদিন রাত জেগে জেগে সব হরর মুভি দেখেছি। নেক্সট কদিন পালানো মুভি।
গত বেশ কমাস নেট কানেকশনে ৩০ গিগাবাইট ডাউনলোড লিমিট ছিল, লাইফও বিস্তর বিজি ছিল। এখন আনলিমিটেড ডাউনলোড। মজায় নামাবো আর দেখব Smile

২১

শওকত মাসুম's picture


কোনটা কেমন লাগলো জানাইয়েন

২২

রন্টি চৌধুরী's picture


এসকেইপ ফ্রম আলকাটরাজ দেখার আগে গবেষনা করতে গিয়ে ডকুমেন্টরি ভ্যানিসিং ফ্রম আলকাটরাজ দেখে মুভিটা দেখার মজাটাই মোটামোটি নষ্ট করে ফেলেছিলাম। এখানে দেখা যাবে এটা http://stagevu.com/video/wfqfgslocakg

শওশান্ক রিডেম্পশন, প্যাপিলন, মিডনাইট এক্সপ্রেস আগেই দেখা । দ্যা ওয়ে ব্যাক, দ্যা গ্রেইট এস্কেইপ নামাইছি।
ভিক্টরি'র কথা শুনে বিশাল আগ্রহ জন্মালো। বিমাকে ধন্যবাদ।

২৩

শান্ত's picture


যাক শেষ পর্যন্ত মাসুম ভাই রোমান্টিক ছবির লাইন থেকে সড়ে আসচেন। প্রথম ও সাত নম্বরটা বাদে বাকি গুলা দেখা।

তবে আমার মনে হয় স্টালাগ ১৭, কাউন্ট অব মন্টিক্রিস্টো, হার্টস ওয়ার, এসকেপ ফ্রম সবিবর ছবিগুলাও বেশ ভাল। আর টেলিভিশনের 'প্রিজন ব্রেক' সিরিজটা কিন্তু খবুই ভাল।

২৪

তানবীরা's picture


আমাদের এখানে আরটিএল ফোর বলে একটা এ্যমেরিকান মালিকানাধীন চ্যানেল আছে। প্রত্যেক বুধবারে এরা রাত নয়টায় ফিচার ফিল্ম দেখায়। ট্রু স্টোরি। ওখানে ঝড়ে মানুষ জাহাজ থেকে সমুদ্রে হারিয়ে গিয়ে কিভাবে দ্বীপে সারভাইভ করে, কিংবা সমুদ্রের মধ্যেই সারভাইভ করে, জংগলে হারিয়ে গেলে সারভাইভ করে এধরনের কাহিনি দেখায়। আমি খুব এঞ্জয় করি, সেই টেলিফিল্মগুলো।

২৫

আরাফাত শান্ত's picture


মনে রাখলাম!

২৬

হক's picture


দারুন পোষ্ট খুব ভালো লাগল।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।