রঙ্গরসে জীবনযাপন-২
১.
স্থান: বইমেলার লিটল ম্যাগ চত্বর, বিকাল ৫টা, বৃহস্পতিবার
মেয়েটি ম্যুরালের মোড়ক লাগাতে লাগাতে বললো: ক নামের ছেলাটা আসলে অলস, ওকে দিয়ে কিছু হবে না।
আমি একটু আগ্রহী হইয়া তার দিকে তাকাইলাম, জিগাইলাম: তাই?
মেয়েটা আরও মনোযোগের সঙ্গে কাজটা করতে করতে বললো: বিয়ে করলে ক-এর বউয়ের খবর আছে।
আমি আবার জিগাইলাম: কেন?
মেয়েটা এবার বললো: একদমই নড়াচড়া করে না।
২.
ম্যুরালের জন্য ম্যালা কষ্ট করছে আমগো মেসবাহ ভাই। মোড়ক উন্মোচনের দিন সে আসছিল একটু দেরি কইরা। আসেন আগে তারে আমরা একটু দেখি

এই ছবির ক্যাপশন হচ্ছে এরকম-মেসবাহ য়াজাদ একজন ছেলে এবং তিনি শিগরিগই চট্টগ্রামে যাচ্ছেন
৩.
আমার ছেলের বয়স পাঁচ। গতকাল রাইয়ান ও তার মা-এর মধ্যে কথোপকথন:
-রাইয়ান, তুমি এখন বড় হয়েছো। তুমি এখন আলাদা শোবে
রাইয়ান-কেন মা?
-বড় হলে আলাদা বিছানায় শুতে হয়।
রাইয়ান-তাহলে মা, তুমি আর বাবাও তো বড়, তোমরা কেন আলাদা শোও না?






তেব্র ধিক্কার জানাইয়া গেলাম
আমিও আমার পাশে বসা শাহেদ মোহাম্মদ আলীকে তেব্র ধিক্কার জানাইলাম। সে আপনার এই ছবি দেইখা যা কইলো.....
রসের যৈবন ভালো হইছে দিক্কার
রসের যৈবন তো আমার নেক্সট বইয়ের নাম
মাসুম ভাই আমি তো ভাবছিলাম ইয়াজাদ ভাইয়ের আইডেন্টিটি ক্রাইসিস পিরিয়ড চলতেছে, ঠিক বুঝতেছে না আসলে আমি কি ছেলে না কি অন্য কিছু। সমস্যাটা সাইকোলজিক্যাল, এইটা অটোসাজেশন প্রক্রিয়ায় আইডেন্টিটি ক্রাইসিস মোকাবেলা করা, এইটার সাথে বন্দর নগরীকে যুক্ত করার কিছু নাই, মেসবাহ ভাই লোক ভালো, নাবিক না।
দুই ছেলের বাপ হওয়ার পর উনার কেন এরম মনে হইল। কিছু আন্দাজ করতে পারো রাসেল?
রাসেল, আপনার মন্তব্য থেকে যা বুঝলাম-মেসবাহ ভাইয়ের একটা পিরিয়ড চলতাছে এবং ঠিক বুঝতাছে না যে সে ছেলে না মেয়ে। এইতো? আমি কি ভুল বুঝছি?
মেসবাহ ভাই আমি কিছুই কইতে চাই নাই, মাসুম ভাই আমারে কিন্তু উস্কানি দিতাছে।
মাসুম ভাইএর এইসব মাসুম প্রশ্নের ফাঁদে আমি পা দিবো না।
রাসেল পিছলাইয়েন না, কথাগুলো কিন্তু আপনারই, উত্তর দেতে হব দেতে হবে
ইয়ে মানে নাবিক না মানে কী 
মাসুম ভাই আপনি আমারে মাইর-মুইর খাওয়াইবেন এইটা আমি নিশ্চিত, আপনি মিহিসুরে উস্কানি দিতাছেন।
মেসবাহ ভাইয়ের মমতাময় কোমল হৃদয়, ভালোবাসা আর আবেগ ভরা মানসিকতা, হঠাৎ করে শরৎ চাটুজ্জে পড়ে মেসবাহ ভাই দেখলো সব নায়িকারাই এমন গুণাবলী ধারণ করে। প্রত্যেক কোমল মানুষের ভেতরে গোপনে একজন নারীর বসবাস, সেইটা উপলব্ধি করছিলো সুলতান, সে তো পরে শাড়ী পরে, চুলে তেল আর চোখে কাজল দিয়ে ঘুরেছে।
মেসবাহ ভাইএইখানে এসে কইষ্যা ব্রেক করছে, এখন অটোসাজেশন মুডে আছে। [ মেসবাহ ভাই এইটা কিন্তু মাসুম ভাইয়ের উস্কানি, আমি কইতে চাই নাই। দুষ্টু মাথার নষ্ট বালিকার সাথে আপনি দুষ্টু ছেলে হইতে চাইছেন এইটা কিন্তু জনগণ বলছে আমি কই নাই।]
নোয়াখালী, বরিশাল আর চাঁটগার মানুষ স্মরণাতীত কাল থেকেই নাবিক, তারা জাহাজ নিয়া সমুদ্রে যাইতো বাণিজ্যে, অনেক অনেক দিন সমুদ্রে থাকতো, সেই নারীবিবর্জিত অঞ্চলে পুরষ সম্রাজ্য ছিলো। সেই অভ্যাস তারা ডাঙ্গাও নিয়া আসছিলো, এইজন্য সমুদ্রতীরবর্তী জেলাগুলোতে বিভিন্ন পাখিদের একটা ডানার মাংশপেশী বেশী শক্তিশালী। কিন্তু আমরার মেসবাহ ভাই মানুষ ভালো। সে হলুদ রং এর মোটর সাইকেল চালায়, মাঝে মাঝে লঞ্চে ঘুরাঘুরি করে কিন্তু সেইসব লঞ্চে জাহাজে অনেক সুন্দরী রমনীরাও ঘুরাঘুরি করে। তার নামে আপনি একটা অপবাদ দিছেন , এইটার তীব্র ধিক্কার।
দিক্কার !!
উত্তরা বইসাও কিসের যেন পঁচা গন্ধ পাইতেছি? আপ্নেরাও কি পাইতেছেন নাকি?
~
রাইয়ানকে ঝাঝা। অনেক বড় হও বাবা
বাকীগুলাতে তীব্র ধিক্কার।
বাকীগুলায় ধিক্কার কেন?
বানায়া বানায়া মিছা কথা কন যে তাই। টক শো তে চাপাবাজি করে আপনার মিছা কথা কওনের অভ্যাস হয়ে গেছে।
তুমি খেপলা কেন?
অকারণে মাইনষের নামে মিছা কথা কন যে তাই।:মাইর:
কার নামে?
তাইতো? কে কার নামে বানায় বানায় মিছা কথা কইতেছে?
ক, খ, গ ,ঘ, ঙ - এর নামে
এইবার আমি বুইঝা ফালাইছি
কুমিল্লা থেকে রসমলাই আনছো?
আনছি... রস যেন পৈড়া না যায় সেজন্য পেটের ভিতর ঢুকাইয়া আনছি
১ নং বুঝা অতীব সুজা!
২ নং, এই ফতুয়া পুরান, আগে দেখছি।
ভাতিজা বড় হইলে বিরাট কিছু হইবো বইলা গেলাম।
আর বাকী বিষয়ে আপনি অভিজ্ঞ লোক আপনার কথাই সই।

রাইয়ান এর শুভ কামনা।
ফটুক্টা এরাম চেপ্টা লাইগা গেচে কেন?
পুলা হৈতে গিয়া কি চেপ্টা হইয়া গ্লেন মেসবাহ ভাইয়ে? 
চাপ খাইছে মুনেহয়
আমি এখনই মেসবাহ ভাইরে ফুন দিয়া কইতাছি যে তারে পচানি হইতাছে। ধিক্কার দুলাভাই এন্ড গং রে।
এই ফতুয়ার জন্যই মনে হয় মেসবাহ ভাইয়ের দুই অ্যাটেম্পটেই ছেলে হইছে। মেয়ে লেখা ফতুয়া পরাইলেই উনার নেক্সটবার মেয়ে হইবো যার নাম হইতে পারে সুরেলা...
জোস

ব্রেকিং নিউজ: মেসবাহ ভাই, ফতুয়াটা চুলায় ছুইড়া মারছে...
চুলা কি তখন জ্বলতেছিলো
লোকজন বহুত খারাপ হয়ে গেছে।

আমার পরিচিত একজনের এই ফতুয়াটা আছে। সে মেয়ে, তারটায় লেখা দুষ্ট মেয়ে
বুঝলাম মেজবাহ ভাই ছেলে
ফতুয়াটাতে লেখা আছে আমি দুষ্টু ছেলে। বিশেষণের ওপর জোর দিয়ে গঠিত একটা বাক্য। এখানে 'ছেলে' বিষয়টা নিয়ে এত হাসাহাসির কারণ কি?
পড়লাম কিন্তু কিছু বুঝি নাই।
মুখবন্ধ টাইপের একটা ইমো থাকে, সেটাতো খুঁজে পেলাম না এখানে
মন্তব্য করুন