ইউজার লগইন

বই মেলা আর নেই

বই মেলা আর নেই। পত্রিকায় শেষ দিনের বই মেলা নিয়ে লেখালেখি হয়, সবাই মোটামুটি একই লাইনে লেখেন। শিরোনাম হয়, ভাঙলো মিলনমেলা। ভাবছিলাম, এবার একটু ভিন্ন ভাবে লেখা হোক। না হয় শিরোনামটা এরকমই দিলাম-বই মেলা আর নেই (ইন্না..........)।
বই মেলা যে আর নেই এইটা আমাকেই জানাইতে হইলো। এর জন্য দুইজনকে তীব্র ধিক্কার দিলাম। একজন মেসবাহ য়াজাদ আরেকজন রাসেল। রাসেল গতবার বই মেলা নিয়া অসাধারণ কিছু লেখা লিখেছিল। এবার আর পাইলাম না তেমন। আবার মেসবাহ ভাই কড়চা শুরু করলেও মাঝ পথে থাইমা গেল।
এইটা অবশ্য তার অভ্যাস। খুব খেয়াল কইরা। লুকটা বিয়া করলো, রোদ্দুর হইলো। কিন্তু এরপরই গেল থাইমা, তারপর দীর্ঘ বিরতি দিয়া সমুদ্দুর। সুতরাং বলাই যায় মাঝপথে থাইমা যাওয়া মেসবাহ ভাইয়ের পুরানা অভ্যাস।তারপরেও কড়চা না লেখার জন্য মেসবাহ ভাইরে ধিক্কার। মেসবাহ ভাই আমি কিন্তু রাগ করছি।
আমি করছি বইলা আবার আপনারা কেউ রাগ কইরেন না। লুকটা ভাল। অনেক বেশি ভাল। আমার যদি কোনো বিপদ হয় তাহলে যে লুকটাকে আমি প্রথম মনে করবো তার নাম মেসবাহ য়াজাদ।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


লুকটা ভাল। কাল কেক খাওয়াবে Smile

মীর's picture


বই মেলা আর নেই, এই আইডিয়াটা ভালৈসে। ইন্নালিল্লাহি...

লীনা দিলরুবা's picture


বই মেলা আর নেই (ইন্না..........)।

টুটুল's picture


আমাদের প্রিয় বইমেলা গতকাল রাত ১০:০১ ঘটিকায় প্রিয়জনদের আকুল সাগরে ভাসাইয়া এই বছরের জন্য চলে গেলেন :(। আম্রা তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোক সাগরে ভেষে যাওয়া তার পরিবারের সকলকে সরকারের দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে দ্রুত লাইফ জ্যাকেট বিতরণের বিনীত অনুরোধ জানাচ্ছি।

ক্ষতিগ্রস্থ ব্লগারদের সুবিধার জন্য বইয়ের লিখিত মূল্যের চাইতে ২৫% কমে ম্যুরাল সরবরাহের আবেদন জানাচ্ছি। আশা করছি আমরাবন্ধু কর্তৃপক্ষ উল্লেখিত বিষয়ে দ্রুত সারা দিবে।

লীনা দিলরুবা's picture


Tongue

জেবীন's picture


এবি কর্তৃপক্ষ "সারা" কেম্নে দেবে? Tongue

রুম্পা's picture


আরো কয়েকটা কমন শিরোনাম,
"সাঙ্গ হলো একুশে বইমেলা"
"লেখক-পাঠকমেলার সমািপ্ত"
"বইমেলার শেষদিনে উপচে পড়া ভীড়"
"আবার দেখা হবে"

ইত্যাদি ইত্যাদি...Smile

নীড় সন্ধানী's picture


বইমেলা শেষ। ম্যূরাল কেনা হলো না। খুঁজতে গিয়ে দোকানের ঝাঁপিতে ধাক্কা খেয়ে ফেরত আসছি। দিক্কারিত ক্ষতিপূরন স্বরূপ এক কপি ম্যূরাল উপহার দেয়া হোক। Cool

জেবীন's picture


নীড় সন্ধানী, জানা মতে, মুর‌্যাল যা স্টলে রাখা হয়েছিল সবটা বিক্রি হয়ে গেছে আর নতুন কপির অর্ডারও পড়ছে বেশ। প্রথম সংকলন হিসেবে মুর‌্যালের যাত্রা বেশ আশাব্যঞ্জক। Smile

১০

বিষাক্ত মানুষ's picture


অর্থনৈতিক মন্দার কারনে এইবার আমার বইমেলা ঠিক জমে নাই, গেছেগা ভাল হইছে Steve

১১

আরাফাত শান্ত's picture


সামনের বছরে পুনর্জন্ম হলে যেনো ধুলা আর গেঞ্জাম মুক্ত বই মেলা পাই!

১২

তানবীরা's picture


বইমেলা আর নেই কথাটা পলিটিক্যালি খুবই ইনকারেক্ট। কয়দিন পর শুরু হবে বসুন্ধরা বইমেলা তারপর বর্ষা, শরত, হেমন্ত, শীত, বসন্ত বইমেলা। আপনি এমন পলিটিক্যালি ইনকারেক্ট কথা ক্যামনে বললেন, ভাইজান? অবাক ......।।

১৩

শওকত মাসুম's picture


যে বই মেলায় ম্যুরাল আর রঙ্গরসে জীবনযাপনের মতো হিট বই মুক্তি পাইছে সেই বইমেলা আর নেই বাজি Crying

১৪

সবুজ পাহাড়ের রাজা's picture


বই মেলা আর নেই

:"(

------------------------------------------------
পুরুষের দশ দশা; কখনও হাতি, কখনও মশা।

১৫

সবুজ পাহাড়ের রাজা's picture


ইমোখানা আসে নাই।
আবার দিলাম- Crying

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।