ইউজার লগইন

আপেল খাইতে মঞ্চায়

562048_420550161292302_935599242_n.jpg

১.
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল
জীবনানন্দ দাশ

ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,-
ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল,
চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন,
আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন!
মোর জানালার পাশে তারে দেখিয়াছি রাতের দুপুরে-
তখন শুকনবধু যেতেছিল শ্মশানের পানে উড়ে উড়ে!
মেঘের বুরুজ ভেঙে অস্তচাঁদ দিয়েছিল উঁকি
সে কোন্‌ বালিকা ‌একা অন্তঃপুরে এল অধোমুখী!
পাথারের পারে মোর প্রাসাদের আঙিনার পরে
দাঁড়াল সে- বাসররাত্রির বধু-মোর তরে, যেন মোর তরে!
তখন নিভিয়া গেছে মণিদীপ-চাঁদ শুধু খেলে লুকোচুরি,-
ঘুমের শিয়রে শুধু ফুটিতেছে-ঝরিতেছে ফুলঝুরি, স্বপনের কুঁড়ি!
অলস আঢুল হাওয়া জানালায় থেকে থেকে ফুঁপায় উদাসী!
কাতর নয়ন কার হাহাকারে চাঁদিনীতে জাগে গো উপাসী!
কিঙ্খারে -গালিচা খাটে রাজবধু-ঝিয়ারীর বেশে
কভু সে দেয় নি দেখা- মোর তোরণের তলে দাঁড়াল সে এসে!
দাঁড়াল সে হেঁটমুখে চোখ তার ভরে গেছে নীল অশ্রুজলে!
মীনকুমারীর মতো কোন দূর সিন্ধুর অতলে
ঘুরেছে সে মোর লাগি!-উড়েছে সে অসীমের সীমা!
অশ্রুর অঙ্গারে তার নিটোল ননীর গলা, নরম লালিমা
জ্ব’লে গেছে-নগ্ন হাত, নাই শাখা, হারায়েছে রুলি,
এলোমেলো কালো চুলে খ’সে গেছে খোঁপা তার, বেণী গেছে খুলি!
সাপিনীর মতো বাঁকা আঙুলে ফুটেছে তার কঙ্কালের রূপ,
ভেঙেছে নাকের ডাঁশা,হিম স্তন হিম রোমকূপ!
আমি দেখিয়াছি তারে ক্ষুধিত প্রেতের মতো চুমিয়াছি আমি
তারই পেয়ালায় হায়! পৃথিবীর উষা ছেড়ে আসিয়াছি নামি
কান্তারে- ঘুমের ভিড়ে বাঁধিয়াছি দেউলিয়া বাউলের ঘর,
আমি দেখিয়াছি ছায়া, শুনিয়াছি একাকিনী কুহকীর স্বর!
বুকে মোর, কোলে মোর- কঙ্কালের কাঁকালের চুমা!
গঙ্গার তরঙ্গ কানে গায়,- ঘুমা, ঘুমা!
ডাকিয়া কহিল মোর রাজার দুলাল-
ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা আপেলের মতো লাল যার গাল,
চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন;
আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন!

২.
ত্বককে মোলায়েম করে তুলুন
আপনার ত্বক যদি খসখসে ধরনের হয়ে থাকে তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়৷ তাই ত্বকের এই অবস্থা দূর করবার সেদ্ধ আপেলের সাথে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিয়ে মুখের উপরে প্রলেপ লাগিয়ে নিন৷ কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন৷
৩.
সেই ১৯ শতক থেকে ইংরেজীতে একটি প্রবাদ আছে—“An apple a day, keeps the doctor away”. বুঝতেই পারছেন প্রতিদিন আপেল খাওয়ার গুরুত্ব কতখানি? অন্যান্য ফল কেন নয়? কেন কলা, কমলা, পেয়ারা বা আম নয়? কারণ আপেলে একসাথে সব পুষ্টি উপাদান আছে, যা বিভিন্ন ফলে থাকলেও একসাথে একটি ফলে নেই| তাই এই প্রবাদের প্রচলন ও আপেল খাওয়ার গুরুত্ব অনেক|

আপেল একটি অত্যন্ত পরিচিত ফল, যা সব যায়গায় পাওয়া যায়| দিনে এক থেকে দুইটি আপেল খেলে হার্টের সমস্যা থেকে মুক্ত থাকা যায়| গবেষণা থেকে পাওয়া গেছে যে– দিনে একটি আপেল খেলে রক্তের ক্ষতিকর LDL Cholesterol কমে|

দিনে অন্তত একটি হলেও তাই আপেল খাওয়া উচিত| দুটি হলেও ক্ষতি নেই|

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

অনিমেষ রহমান's picture


দিনে অন্তত একটি হলেও তাই আপেল খাওয়া উচিত| দুটি হলেও ক্ষতি নেই|

হুম !!

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আপেল নিয়ে আপনার বক্তব্যের পিছনে নিশ্চয় কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে!

দেশীয় যাবতীয় ফল বাদ দিয়ে বিদেশী একটা ফলের প্রচারে আপনার চেষ্টা ফলপ্রসু হবে না Wink

এই ব্যাপারে আমার প্রস্তাব হলো, মুলা কে সবজির তালিকা থেকে ফলের তালিকায় স্থানান্তর পূর্বক বাংলাদেশের জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হোক..

~

রন's picture


ঠিক ঠিক!

তানবীরা's picture


এক পয়সা

রুম্পা's picture


Glasses

জ্যোতি's picture


আপনার রূপের তাইলে এই রহস্য!!! দেখেন আল্লাহ্ দুনিয়াতে কি নেয়ামত পাঠাইছে যা রোজ খেয়ে রাজকীয় চেহারা (রায়হান ভাই এর ভাষায়) ধরে রেখেছেন ।

সবুজ পাহাড়ের রাজা's picture


দিনে অন্তত একটি হলেও তাই আপেল খাওয়া উচিত| দুটি হলেও ক্ষতি নেই|

Wink Cool

মীর's picture


ভাই যাদের বয়স কম, বাসায় আপেল নাই; তারা কি খাবে?

আরাফাত শান্ত's picture


আপেল আঙ্গুর এই সব বুর্জোয়া ফল খেতে একদমই ভালো লাগে না!

১০

জেবীন's picture


শিরোনাম পড়িয়াই উদ্রাজি আমলের সেই কমেন্টের ফুলঝুরির কথা মনে পড়ে গেছিল!! Crazy

১১

গৌতম's picture


ফ্রি ফরমালিনটা কী করবো?

১২

রাসেল আশরাফ's picture


বেশি করে আপেল খান
দেশী ফলের উপর চাপ কমান Tongue

১৩

জোনাকি's picture


আপেলের মেল্লা দাম Stare

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কোন আপেলটা বেশি মজা?!

১৫

মেসবাহ য়াযাদ's picture


আপেল সবার জন্য ভালু না... Wink

১৬

জ্যোতি's picture


কাল রাতে চ্যানেল ৯ এ আপনাকে দেখে আর পোস্ট পড়ে রূপের রহস্য বুঝলাম।
এখানে কমেন্টগুলি পড়ে কত কিছু যে মনে আসলো,হাসি পাচ্ছে খালি! কিছুই বললাম না। তবে পুরানা দিন মিস করতেছি খুব।।
রাসেল আর মীরের কমেন্ট পড়ে হাসতেই আছি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।