আগুন পাখি এবং স্বপ্ন
আজকাল স্বপ্ন দেখাটা অভ্যাস হয়ে গেছে।দেখতে না চাইলেও জোর করে স্বপ্ন দেখায় চোখ জোড়া।বিছানায় শুলেই স্বপ্ন দেখি।পাবলিক বাসে বসে স্বপ্ন দেখি।জেগে থেকে স্বপ্ন দেখি।দেখতে চাই না,তবু দেখি.....
শুয়ে থেকেই আকাশ ছোঁয়া যায়, স্বপ্নগুলোর কালার
প্রিন্ট-আউট নেয়া যায়, তারপর
সেগুলো দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলা যায় বাস্তবতার
ওয়েইস্ট বক্সের পাকস্থলীতে।
শুয়ে থেকেই আকাশ দেখা যায়। মাথার ওপর হাহাকার,পায়ের
পাতায় অবসন্নতা।
আকাশ ছুঁই শুয়ে থেকেই।বাস্তবতা নাড়া দেয়।ঘরে ১৮ বছরের ছেলে।বেকার।কোথাও চান্স হয় নি।স্বপ্ন গুলো কালার প্রিন্ট আউট থেকে সাদাকালো হতে সময় নেয় না মোটেও। উ হু,সাদাকালো না।ধূসর। মরুভূমির মরিচীকার মতন।এক পা এগুলেই ভাবি এই তো আর কিছুদূর। বৃদ্ধ, ক্লান্ত,পরিশ্রান্ত দেহটাকে টেনে নিয়ে যাই স্বপ্নের কাছে।গন্তব্যে আবিষ্কার করি সবই মিছে,প্রতারণা। আর কিছু দূর.....
ঢাকা শহরের শতকরা ৯০ ভাগ মানুষের স্বপ্নের রং একই।মাসের শেষে ৩০ হাজার টাকা মাইনে পেয়ে লোকাল বাসে চড়ে হয়ত কোন হতভাগা বাবা ভাবে " যাক ছেলে আর মেয়েটার জন্য ভালমন্দ কিছু কিনে নিয়ে যাই"। পরক্ষনেই সেই মরিচীকা।বাসা ভাড়া, বিদ্যুৎ বিল,পানি গ্যাস বিল দিয়ে আর কতই বা থাকবে।"থাক পরের বার না নয় কিছু কিনে দেব"। অনেকটা ফিনিক্স পাখির মত।আগুনের সে পাখি মৃত্যুর পর আবার ছাই হতে জন্ম নেয়.... ঠিক তেমনিভাবে সান্তনা দিয়ে যায় কোন হতভাগা বাবা।এবার তো হল না পরের বার......
সবার স্বপ্নের রং এক।দিন শেষে আধারে প্রকাশ পায়।চোখে, মুখে অন্ধকার, হতাশা।নিরবে রাতের পর রাত চোখের জল ফেলে কত বাবা।মেয়ের জন্য নুতন জামা কেনার আগে প্রাইস ট্যাগটা আগে দেখে নিতে হয়।বাস্তবতা বড়ই নিষ্ঠুর।
দিন শেষে আবারো স্বপ্ন দেখি।সেই বিছানা,বালিশ,খাটের নিচে লুকানো সিগারেট এর প্যাকেট। দুটি, একটি আধ খাওয়া অন্যটি সম্পূর্ণ।কখনো ভাবি ইস সিগারেটের ছাই থেকে কেন স্বপ্ন গুলো আবার জীবন ফিরে পায় না!!
চোখ বুজলেই মাথার উপর বিশাল আকাশ,হাজারো রং,বিশাল এক পাখি,ডানা মেলে উড়ে যায় দূর নীলে,ছুঁয়ে ফেলি আকাশ।বেলা শেষে জ্বলে পুড়ে ছারখার হই ফিনিক্স পাখির মত! হ্যাঁ, রুপকথার সে ফিনিক্স পাখি!স্বপ্ন গুলোও তো তার মতই।ধ্বংস হয় আবার জ্বলে উঠে সেই ছাই থেকেই.....কিন্তু বাস্তবে রুপ নেয় না।নিবেই বা কি ভাবে!! সে যে রুপকথার সেই আগুন পাখি.......
"তবু আমি…
কি খুঁজি মানুষের বিষাদের চোখে,
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে......."





বাস্তবতা আসলেই খুব নিষ্ঠুর।
at end of the day
our fight against the wind
makes us who we really are.
সবে ১৮, লাইফ তো সবে শুরু। এখনই তো স্বপ্নকে সত্যি করার লড়াই এর শুরু। ক্যারি অন, ব্রো..
সাইন্স না কমার্স? একটা কোথাও ঢুকেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। লাইফ আবার ট্র্যাকে আইসা পড়বে আস্তে আস্তে। ছেলে হইয়া যখন জন্মাইছেন, বুড়া হইয়া রিটায়ার্ড করার আগে ক্লান্তি রে পাত্তা দেওয়ার উপায় নাই!
ভাই,সাইন্স,আর্টস,কর্মাস জিজ্ঞাসা করিয়েন না!আপনাদের দোয়ায় আপাতত একটা সরকারি ভার্সিটি তে আছি!তবে সাবজেক্ট জিজ্ঞাস করিয়া লজ্জা দিবেন না!
তাইলে আবার এত হতাশা ক্যান! আজিব! বি পজিটিভ, ম্যান!
-- ১০০% সত্যি ।
। তবে এরই মাঝে স্বপ্ন দেখি ......।
ইচ্ছা গুলো আমার ফিনিক্স পাখির মতো
কিন্তু বাস্তবে রুপ নেয়ার আগেই আবার পুড়ে ছাই হয়ে যায়।
আপনার লেখাগুলো সাহিত্যরসে পরিপূর্ণ, ভালো লাগল
ধন্যবাদ
মন্তব্য করুন