একজন নিশি
আমার বন্ধু ব্লগে অধমের প্রথম পোষ্ট
আকাশে চাঁদ ওঠেনি আজকে। নিশির মন খারাপ, আকাশে চাঁদ ওঠেনি সেইজন্য না, অন্যকারণে।শশী এসে চা দিয়ে গেলো।অন্যমনস্ক ভাবেচায়ে চুমুক দিতে লাগল নিশি।পিসিতে রবীন্দ্র সংগীত বাঁজছে, মন ভাল করারআশায় ছেড়েছিল , মন ভালো হওয়া দূরের কথা এখন রীতিমতো বিরক্তি লাগছে। শশী বলল-" তোর কি হয়েছে রেআপু?"
" কিছু না"- ভ্রু কুন্চিত করে বলল নিশি।শশী ফোস করে একটা শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল, মুখ দিয়ে বিচিত্র ধরণের শব্দ করা ওর একটা বদঅভ্যাস হয়ে দাড়িয়েছে।
মিষ্টি সুরে নিশির সেলফোনটা বেঁজে উঠল। নিশিরিসিভ করার জন্য ফোনটা ধরল, কিন্তু কলারের নাম দেখে আর রিসিভ করলো না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার...ছয়বার বাঁজার আগেই নিশি ফোনটা অফ করে দিল। একটু পরে শশী আবার আসলো। কিছুক্ষণ চুপ থেকে আগের প্রশ্নটি আবার করলো। নিশি আবারো বিরক্তিপ্রকাশ করলো। শশী চুপ হয়ে থাকতে পারে না, বন্ধু মহলেওর ডাকনাম নাম কথাকন্যা। কিছুক্ষন কষ্টেসৃষ্টে চুপকরে থাকার পর কথাকন্যা আর কথা না বলে পারলো না-
" জানিস আপা রেখা ভাবি ফোনকরেছিল"
নিশির কান খাড়া হলো, তবুও বিরক্ত ভাবটা চেহারায় ঝুলিয়ে রাখলো।
"আবার আবির ভাইয়ের সাথে ঝগড়া বেঁধেছে। আবির ভাই নাকি আগের মতো আর কেয়ার নেয় না রেখা ভাবির..." নিশি খুব কষ্টে একটা দীর্ঘশ্বাস গোপন করলো।শশীবলে চলেছে-" রেখা ভাবির ধারণা আবির ভাইয়ের নতুন কারোর সাথে রিলেশান হয়েছে..."
নিশি এইবার আর পারলো না, উঠে গিয়ে বাথরুমে এসে ফুঁপিয়ে কেঁদে উঠলো।এই সময় ক্রিং ক্রিং ক্রিং...,ল্যান্ডফোনের রিঙের শব্দ। শশী মুখ দিয়ে মুরগীর ডাকের মতো শব্দ করতে করতে ফোন ধরতে গেল।নিশি বেসিনে মাথা ঠেকিয়ে কেঁদে চললো...ফুঁপানোর শব্দটা ঢাকার জন্য পানির ট্যাপ ছেড়ে দিল।শশী বাথরুমের দরজায় টোকা দিয়ে চেচিয়ে উঠলো আপা তাড়াতাড়ি বেরো, আবির ভাইর ফোন, তোকে চাচ্ছে....
নিশির বুকের ভেতরটা ধক্ করে উঠলো, সে মরিয়া হয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজলো, হ্যা ঐতো ডেটলের বোতলটা। খুব শক্তিশালী বিষ না হলেও প্রায় নতুন বোতলটা পুরোপুরি খালি করেফেললে বোধ হয় মুক্তি পাওয়া যাবে, নিশি বোতলের মুখটা খুলে ফেলল...
আধ ভরা বালতিটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, ট্যাপের জলের ধারা বালতিতে পড়ে এখন আর আগের মতো জোরালো টুপটাপ শব্দ করছে না।





আমরা বন্ধু ব্লগে স্বাগতম। প্রথম কমেন্টটা আমিই করলাম।
থ্যাংকু শওকত ভাই...
আপনে কি ফ্লিকারের কাকতাড়ুয়া নাকি?
নাগো ভাই...
আমারে কাকতাড়ুয়া মনে হওয়ার কারণ?
ব্লগে স্বাগতম।
মায়াবতীকে ধন্যবাদ।
আপনাকে স্বাগতম।
ধন্যবাদ
মাইয়াটারে মারলেন ক্যান?
ব্লগে স্বাগতম
কিচছু করার নাই, এরই নাম লাইফ এসটেরাগেল....
ডেটল খেয়ে মারা গেল?? এতো তাড়াতাড়িতো মারা যাওয়ার কথা না!!!
আর যার নাম আশরাফুল সে অধম হতে পারে না। মনে রাইখেন ভাইজান।

ব্লগে স্বাগতম।
ভাইজান ভুল হয়ছে, আতরাফকে ক্ষেমিবেন...
মন্তব্য করুন