একটি কবিতা, দুইটি কবিতা, তিনটি কবিতা...
কবিতার ইকোনোমিক্স
ভাবের দলনে রাগ মোচে না আর,
প্রেমিকার দুনিয়া জুড়ে রাজ্যের ক্ষুধা:
রুটির এখন বিশেষ প্রয়োজন।
নো ফ্রয়েডিক,
নো প্লেটোনিক,
এখন থেকে কবিতা হবে নিপাট ইকোনোমিকাল।
প্রেম
রাস্তার গাড়ি গুলো থেমে গেলে
ট্রাফিক পুলিশকে লিখে দেব পৃথিবী।
লাল তিলের মেয়েটি কান ফুটিয়েছে।
বেশ্যাদের রাতভর জাগাবো জিকিরে,
হে ঈশ্বর, আমাকে ডানা দাও।
পকেটে ঘুমিয়ে আছে পাথরের দুল।
পুরুষতান্ত্রিক মন
যুবকের প্রতি প্রেমিকার কামুক চাহনি দেখে
ফুঁসে ওঠে পুরুষতান্ত্রিক মন,
একলৈঙ্গিক হাওয়ায় ফেপে ওঠে ঈর্ষার বেলুন।
ক্ষমা চাই উষ্ণ প্রেমিকা,
ক্ষমা চাই সুঠাম যুবক।





লিরিকগুলি পইড়া আরাম পাইছি...
আপনেরে আরাম দিতে পেরে আমি ধইন্য...
ভাল বুঝতে পারিনাই
ব্যর্থতা মাথা পেতে নিলাম...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবিতায়ও ইকনমি!
হুমম... ভয়ানক ব্যাপার তাইনা?
ভাল বুঝতে পারি নাই
ব্যর্থতা মাথা পেতে নিলাম আপামনি, মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার কাছে তিনটাই ভালো লাগছে
আপনেরে তিন বার ধইন্যবাদ।
মন্তব্য করুন