ইউজার লগইন

হুদাই হাবিজাবি

আপনাদের দোয়ায় আমি এখন পুরোপুরি নিশাচর। গত তিন রাত হোল ঘুমাই না । খাদ্যাভ্যাসেও ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। ইদানিং মায়ের হাতের ঘী-কাঞ্চন শাকের অমৃত খেতে পুরোপুরি দুব্বা ঘাসের মত লাগছে। গত পরশু রাগ করে রুই ভুনার বাটিতেও মৃদু একটা লাথি বসিয়েছি।

কি এক বিচিত্র কারণে গলার পাইপ লাইন মারাত্মক খসখসে হয়ে গেছে। সেখানে গ্রিজ লাগাতে পারলে যারপর নাই আমোদিত হতাম ।

কিছুদিন আগে চশমা পালটিয়েছি। খুব ভালো হতো যদি নতুন চশমাটাকে পেষণ দাঁত দিয়ে উত্তমরূপে পিষতে পারতাম । গেলাস আর ফেরেমের ভেতরকার স্ক্রুগুলো অকারণে ঢিলা হয়ে যাচ্ছে । এই কয়দিনে মোট পাঁচ বার সারভিসিং এ নিয়ে যেতে হয়েছে । হারামজাদা চশমার দোকানদার এখন আমাকে মোটামুটি ভোঁদাই পাবলিক হিসেবে ট্রিট করছে।

নাকের দুই কিনারা কুৎসিত ভাবে চৌচির হয়ে আছে, ময়শ্চারাইজিং ক্রিম সংক্রান্ত সকল প্রচেষ্টা মাঠে মারা যাচ্ছে।

সকাল আটটার দিকে ঘুমাতে যাচ্ছি। ঘুম ভাংছে পাড়ার ময়াজ্জিন ছাহেবানের সম্মিলিত চিৎকার ধ্বনি শুনে। একটা দিনকে এই ভাবে বাঁশ মারার দুঃখে প্রতিদিন অন্তত তিন বার আত্মহত্যা করার ইচ্ছে জাগছে।

আমার ভবিষ্যৎ নিয়ে জন্মদাত্রীর উত্তাল উদ্বেগে যারপর নাই বিরক্ত হচ্ছি।

জন্মদাতার আইস কুল শীতলতা যথেষ্ট বিশ্রী লাগছে।

ঘরে এক গাদা আনকোরা বই পড়ে আছে, কিন্তু পড়া হচ্ছে না। সফোক্লিসের ইদিপাস আর জীবনানন্দের মাল্যবান নিয়ে একমাস যাবত ঘুতুরঘুতুর করছি।

কবিতা লেখার পশ্চাতদেশে আস্ত একঝাঁড় বাঁশ অবস্থান করছে। তবুও তানবীরা আপাকে উৎসর্গ করার জন্য একখানা বুলশিট তৈয়ার হয়েছে (গত পোস্ট দ্রষ্টব্য)।
যথা সময়ে সেটা পোস্টিত হবে।

আপনারা বুঝতেই পারছেন, আমার হৃদয় এখন আবুল মন্ত্রীর ইমেজের মতই ভগ্ন। এই ভগ্ন হৃদয়ে আপনাদের কাছে একটা আবদার পেশ করব। সেটা হচ্ছে, আপনারা সবাই আমাকে তুমি বা তুই বলে সম্বোধন করবেন। কারণ আমি নিশ্চিত ভাবে আপনাদের থেকে বয়সে ছোট।

এতক্ষণ সময় নষ্ট করার জন্য ধন্যবাদ দিয়ে লজ্জিত হচ্ছি।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


আপনার এরুপ লজ্জার জন্য আমিও লজ্জিত ।

আশরাফুল আলম's picture


আপনার এরুপ লজ্জার জন্য আমিও লজ্জিত ।

লিজা's picture


কারণ আমি নিশ্চিত ভাবে আপনাদের থেকে বয়সে ছোট।

তুমি কি এবারের এসএসসি পরীক্ষার্থী? Thinking

আশরাফুল আলম's picture


নাগো আপু অত ছোট নই Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমার থিকা বড়ই মনে হইতেছে! Wink

আশরাফুল আলম's picture


আপ্নে কানে কানে কনতো কিসে পড়েন?

লীনা দিলরুবা's picture


কীভাবে সম্বোধন করলাম তাতে কী-ই-বা যায় আসে!
তুমি খুবই ভালো লেখো।

আশরাফুল আলম's picture


অনেক ধন্যবাদ লীনাপু!

তানবীরা's picture


আমি ডরাইছি Laughing out loud

তুই কেমন আছেন Wink Tongue

১০

আশরাফুল আলম's picture


ডরাইলে কাজ হইবে না Smile

১১

রাসেল আশরাফ's picture


জন্ম নিবন্ধন পত্রটি আগে সংযুক্ত করেন তারপর ভেবে দেখবো আপনি করে বলবো কী না?

১২

আশরাফুল আলম's picture


খুঁজে পাচ্ছি না ভাইশাহেব Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশরাফুল আলম's picture

নিজের সম্পর্কে

জীবনের অংকটা বড় গোলমেলে লাগে,শুধু ভুল করি, কখনো যোগ বিয়োগে, কখনো চিহ্ন পাতাতে।