আনটাইটেল্ড রোমান্স
উত্সর্গ : শ্রদ্ধেয় তানবীরা আপুকে, আমার সব কবিতা যার মাথার উপর দিয়ে যায়।

শরমবতী বৌ এর মতো আড়াল নিলে কুসুম রঙের দিন
চক্ষু পোড়ায় জলের মতো নিবিড় সজল তোমার ঠোঁটের ঋন ।
কমলা পিঠের শ্যামলা তিল আর সর্বনেশে তোমার ছলাত্ বুক
চাঁদের মতো জোছনা দিয়ে ভাসিয়ে দেয় মনের জমিন টুক ।
তোমার কাছে বারুদ কাঠি, শুকনো হৃদয় রাস্তা ঘাটে খুব
আমার দারুন আদর মাখা বুক , তবু দিলে গভীর জলে ডুব।
আমার আছে নীল কলমে তরল হয়ে ধুসর রঙা দুখ
হিসেবপটু চতুর মেয়ে, সুখ খুঁজেছ, থাকুক তোমার সুখ।





পুরাই আসতাগফিরুললাহ টাইপ কবিতা, এটা বুঝেছি
শুকর (!) আলহামদুলিল্লাহ!
তানবীরা আপু কি বলে দেখি
পুরাই আসতাগফিরুললাহ টাইপ কবিতা
ইয়ে মানে ডেভুর কাছে খুক্কুক কইরা কাশনের ইমোর দাবী জানায়া গেলাম
জয়িতা থাকলে ওজু করতে চাইতো, আমিও সেইটা কমু কি না ভাবতেছি
আয় হায় এ কি!
এটা কি হাহাকার ?
পুরাই আসতাগফিরুললাহ টাইপ কবিতা
বাহ্, তাতা'পা তো ব্যপক ভাগ্যবতী। এমন সুন্দর একটা উৎসর্গ পাওয়া সহজ ব্যপার না।
স্রেফ কৌতূহল থেকে একটা কথা জানতে চাচ্ছি লেখকের কাছে, আপনি কি এই কবিতাটা যেখানেই প্রকাশ করবেন, সেখানেই উৎসর্গবাণীটা থাকবে?
দেখা যাক কি ঘটে...
ফটুকের দিন এক সাইডে ট্যাম খাইলো কেম্নে?!

হ কেমনে?
ফটুকের দিন এক সাইডে ট্যাম খাইলো কেম্নে?! এই কথাটা দিয়া কি জিগান হইতেছে?
মন্তব্য করুন