আমার দেশ
নীল সমুদ্রের রং মেখে তাই আকাশ হল নীল
তাকিয়ে দেখ নদীর তালে নাচছে যেন বিল
তাকিয়ে দেখ মাছরাঙ্গাটা মেলছে রঙের পাখা
এসব বলে ,আমার দেশটা ছবির মতন আঁকা।
হরিন দেখ তিড়িং বিরিং লাফিয়ে লাফিয়ে চলে
ময়না যেন কণ্ঠ ছেড়ে দেশের কথা বলে
মাঝি দেখ দাড় বেয়ে গায়, ভাটিয়ালি গান
এসব যেন প্রকাশ করে দেশের জন্য টান।
রোদে পুড়ে কৃষক দেখ কাটছে সোনার ধান
নকশি কাথা গাইছে যেন দেশের জয়গান
বিলের দেখ পানকৌড়ি নাচছে মনের সুখে
দেশের নামটি ভাসছে যেন সবার মুখে মু...
বাদল দিনে আমটি কুড়ে যখন ঘরে আসা
বারান্দা পেতে মায়ের হাতের গরম খিচুরি নিয়ে বসা
সাথে থাকে টিনের চালে রিমঝিমঝিম শব্দ
ঠাণ্ডা হওয়ায়ে আমের চাটনি...আহা !! মনটা করে জব্দ।
রোজ সন্ধ্যায় আসর বসে,গাজির পালা গান
ঘরে ঘরে জাগে যেন আনুন্দেরই বান
আরও আছে সবুজ মাঠ আর শান বাধানো ঘাট
এসব নয়ত রুপকথা, নয় কোন প্রবাদ।
দেশের কথা বলব কি আর, বলব তোমায়ে কিতা
দেশের কথা শেষ করা কি চারটি খানি কথা
আমার দেশ , আমার মাটি , আমার ভালবাসা
দেশের টানেই সব কিছু ফেলে মায়ের কাছে আসা ...
জানতে যদি চাও তুমি ভাই, আমার এই দেশটাকে
আসতে হবে ফিরে তোমায়ে আমার মায়ের বাকে
দেখবে তুমি কতো মধুর দেশের ভালবাসা
বুজবে তুমি কেন, বারে বারে মায়ের কোলে ফিরে আসা ।





ছন্দমিলটা জোর করে চাপিয়ে দিওনা। যদি আপনাআপনি আসে সমস্যা নেই, কিন্তু জোর করে ছন্দমিল চাপালে কৃত্রিম মনে হয়। আর মাঝে মাঝে "...." দেওয়ার দরকার আছে কিনা জানিনা, কবিতা যারা বুঝেন তারা বলতে পারবেন।
ওকে ভাইয়া...
তবে কবিতা চমৎকার হয়েছে। আপনি কোনোদিন বড়মাপের কবি হয়ে গেলে, এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত হতে পারে
হা হাহা ...তেমন কোন চিন্তাভাবনা নাই...।
...
মন্তব্য করুন