অচিন্তন অনুভূতি
এক ধোঁয়াশা সকাল
এক মুঠো রোধ
জলকণার রাশি বয়ে চলেছে নদীর কুল ধরে
এরই মাঝে আছড়ে পড়ছে গাঙচিল
বিচিত্র মানুষের এই জীবন প্রকৃতির লীলাখেলা
কখনও ভেসে যায়ে আপন আনন্দে
কখনও বা কারও জোর করা কিছু পদক্ষেপ
তবুও মানুষ চলছে তার জীবনের অববাহিকায়ে
কিন্তু মাঝে মাঝে কিছু স্মৃতি কালক্ষেপণ চালাচ্ছে জীবনের এই ধারাতে
নষ্ট করতে চাচ্ছে প্রশান্তির ছায়াকে
কিন্তু সে কি তা আসলেই করতে পারছে?
না মরিচিকার মত দুমড়ে মুচড়ে পড়ছে জীবনের অন্ধকার কুটরিতে?
মাঝে মাঝে সুখের অবসন্নতায়ে মানুষের একি মাখমাখি...!
তার মাঝে কি দুঃখ গুলো তাকে মলিন পরশ বুলাতে চাচ্ছে?
মানুষ কি ভুলে যাচ্ছে জীবনটাকে?
রোবটের তৈরি ইঞ্জিনকে বেছে নিচ্ছে?
না, একটি শুভ্র সকালের প্রতীক্ষায়ে তীর্থের কাকের মত নুড়ি কুরচ্ছে?
সেই সুন্দর সকাল যা মানুষকে এনেদিবে অনাবিল প্রশান্তি
একগুচ্ছ মেঘ আর কিছু শিশির যুক্ত ঘাসের মুক্ত ছড়ান আবেশ
মনকে করে যাবে আচ্ছন্ন প্রকৃতির এক চঞ্চল হরিন...





সুন্দর
টুটুল বলেছেন,
সুন্দর
ভাইয়া আমি বুজতে পারছি না কেন লগ -ইন করতে পারছি না.।।আমার ইমেইল password তো ঠিক আছে.।।কি করি
(
টুটুল, মীর বলেছেন
সুন্দর
ভাইয়া আমি আমার ব্লগ ওপেন করতে পারছি না... ইমেইল এবং পাসওয়ার্ড ঠিক থাকার পর।কি করতে পারি
(
হুমম
এত প্রকৃতি প্রেম ! যদি পাহাড়ে থাকতেন তাহলে নিশ্বই খাওয়াদাওয়া ছেড়ে ঢুবে থাকতেন প্রকৃতির প্রেমে ।
মন্তব্য করুন