~*-নীরবের বন্ধু খোঁজা আর আত্মকথা-*~
কিছু ব্যাপার জীবনকে সত্যিই পিছিয়ে দেয়
নীরব নামের ছেলেটা দিনের পর দিন জীবন যুদ্ধে পরাজিত হতে হতে পাথর হয়ে যাচ্ছে। নিজের দুর্বলতা,কষ্ট, কিম্বা ভালবাসার কথা নিজের মনের মধ্যেই পুষে রাখতে পছন্দ করে নীরব। কখনো কথা বলতে থাকে রাতের তারার সাথে চুপিচুপি।
কাউকে কিছু বলতে গেলেই নীরবের শুধুই মনে হতে থাকে-
নিজের গোপনীয়তা যদি কারো কাছে দৃষ্টিকটু হয়?
কিম্বা কেউ যদি একান্ত ব্যক্তিগত ব্যপারটাকে তুচ্ছ করে ? তামাশা করে?
এমন ও তো হতে পারে যে গোপন কথা আর গোপন থাকলো না ?
ভালোবেসে নীরব একবার আকাশকে বলেছিল তার নিজের জীবনের একান্ত কিছু গোপন কথা , সামাজিক ভাবে তার হেয় হবার কথা , তার পরাজয় এর কথা , তার পরিবার এর কিছু অপ্রিয় সত্য কথা । নাহ নীরব এর কথা নীরবে সইতে পারেনি আকাশ। প্রবল ঝড় আর বৃষ্টি দিয়ে আকাশও বুঝিয়েছিল নাহ এ আমি সইব না। তোমার কষ্ট তোমারই থাক। তাই নীরব এখন বন্ধু হিসেবে রাতের তারা কেই খুঁজে নিয়েছে , দিনের আলোয় যে সত্যিই নির্বাক।
আজ নীরব বাস্তবতা বোঝে । দারিদ্রকে মোকাবেলা করতে জানে ।
নীরব জানে পৃথিবীতে খুব কমই বন্ধু পাওয়া যায়, যারা কারণে অকারণে নিঃশর্তে সাহায্য করে যায়। এই নগণ্য বন্ধুরাও একদিন দূরে সরে যায় সময়ের প্রয়োজনে ।
আজ নীরবের জীবনে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সার্থকতা।
নিজের মনের মত মন খুঁজার চেষ্টা নীরব এখন আর করেনা ।
সাফল্যের পিছু ধাওয়া নীরব এখন আর করে না ।
মুহূর্তের সুখের অনুভূতি কে উপভোগ করে নীরব এগিয়ে যায় আগামী দিনের খোঁজে।





মনে হল
লেখাটা মাঝপথেই শেষ হয়ে গেছে।
জীবন তো এমনই। নীরবের মতো যদি সবার এই স্পিরিট থাকতো!
উমম
হুমম
সুন্দর লেখা।
ধন্যবাদ মীর।
জীবন তো এমনই। নীরবের মতো যদি সবার এই স্পিরিট থাকতো!
মন্তব্য করুন