~সাগীর আলীকে মনে পড়ে ~
-------------------------------------------------------------------------------------------------
অতঃপর ,
নিন্দুকের ছোড়া একরাশ কাদা নিয়ে পুকুরে ডুব দিলেন , সাগীর আলী।
সমস্যা , গুলো ভেবে , ধীরে ধীরে , কাদা পরিষ্কার করলেন তিনি।
আশে পাশে তাকিয়ে দেখলেন কেউ নেই ,
পুকুর পারে নিরবে বসে রইলেন তিনি ,
পুকুর এর জল শান্ত হল, সাথে সাথে তার মনটাও।
মনে মনে ভাবলেন
" কাদা ছড়াছুড়ির এই ঐতিহ্য , আমাদেরকেই রোধ করতে হবে ,"
তিনি রাগ সংবরন করলেন ।
নিন্দুক লোকটাকে খুজে বের করলেন।
তারপর তার সাথে বন্ধুর মত চলতে লাগলেন,
কারনে , অকারনেই তার ভাল দিকটাকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
লোকটা একদিন তার ভুল বুঝতে পারলেন ,
এভাবেই সমাজে আরেকজন ভাল মানুষ যোগ হলেন ।
-------------------------------------------------------------------
--------------------------------------------------------------
অনেক দিন আগে মফঃস্বল সংবাদ নামে একটা ধারাবাহিক নাটক ছিল, অত জনপ্রিয় হয় নি।
সাগীর আলী নামে সাংবাদিক চরিত্রে ছিলেন " খালেদ খান" ...অই নাটকে এক এক পর্বে খালেদ খান এক এক বাড়িতে গিয়ে , সমস্যা সমাধান করে দিতেন , তার নিজের ধৈর্য ও বিচক্ষণতা দিয়ে। সমস্যা সমাধান করে, সবার মধ্যমনি হয়ে , তুমুল জনপ্রিয়তা নিয়ে উনি দ্রুত তার মটরবাইক নিয়ে স্থান ত্যাগ করতেন। তিনি এততুকু দেরী করতেন না , নিজের গ্রহনযোগ্যতা কমার সুযোগ তিনি কাউকেই দিতেন না ।
---------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
আমার কাছে সেই সাগীর আলী একজন হিরো , স্বপ্নদ্রষ্টা ।
আজ আমাদের একজন সাগীর আলীর দরকার ।
প্রতি মফঃস্বলে এমন কাউকে দরকার ।
আমাদের রাজনীতিতে আরো বেশি দরকার ।
আমরা কি নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেকে এক এক জন সাগীর আলী হতে পারি না ?
-------------------------------------------------------------------------------------------------





চমত্কার চিন্তা,
ভালো লাগলো।
আরও ভালো লাগলো
এতদিন পর রুপকথাকে ফিরে আসতে দেখে।
ধন্যবাদ ।

বিষণ্ণ বাউন্ডুলে ভাই ।
সগীর আলী পদ্মানদীর দক্ষ মাঝি
গাজী গাজী বলে যে নৌকা চালায়
উদ্দাম ঝড়ে----------
চমত্কার চিন্তা,
ভালো লাগলো।
মন্তব্য করুন