সময় গেলে সাধন হবে না
এক গরীব পোলা বড়শি দিয়া একটা বড় কই মাছ ধরসে ।।
মেলাদিন ভাল কিছু খায় নাই বেচারা ।।
ভাবল আজকে মজা করে মাছ দিয়ে ভাত খাবে ।।
ছেলের মা রাইন্ধা দিল আলু-পিয়াজ-মাছের ঝোল।।
আহ !! কি সুঘ্রান !! পোলাটা খুশি তে বাকবাকুম।।
মা কইল বাপ খাইয়া ল গরম গরম ।।
পোলা কইল-
আম্মা আপ্নে আর আমি আইজ ঝোল দিয়া এ ভাত খাই।
কবে আবার মাছ পামু ঠিক নাই।।
মায় কইল তাইলে ঠিক আসে ।।
মা-ছেলে মজা কইরা খাইল।।
আহারে সে কি খাওয়া ্্্
পরের দিন ...
পোলা কইল...
আম্মা মাছ ত একডা ... কেম্নে কি ??
আইজ এক কাম করি আমি আর আপ্নে মাছের ঝোল আলু আর পিয়াজ দিয়ে এ খাইয়া লই।।
মায় কইল-
ঠিক আছে বাপ ... তয় কাইল কিন্ত আমি লবন মরিচ দিয়া ভাত খামু তুমি কিন্তু একলাই মাছ খাইবা । ঠিক আসে আব্বা?? তাইলে আমি আইজ আলু দিয়া খামু ।
আহারে !! আপ্নেরে ছাড়া আমি কেমতে খাই , আম্মা ।
আপ্নে তাইলে একটু খাইয়া বিসমিল্লাহ কইরা দেন । আমি কাইল মজা লইয়া খামুনে ।
মায় এক চিমটি খাইল।
চোখ বুইঝা স্বপ্ন দেখল তার বাজান মাথা নাছাইয়া কেম্নে আরামে খাইতেসে।
রাইতে পোলা ঘুমাইতে গেল
আহা কি শান্তি
কাইল মাছ খাইব
ভাবতেই ধেই ধেই করে নাচতে মন চায়।
এই সব ভাবতে ভাবতেই ঘুমাই গেল।।
সকালে মায়ের চিল্লাফাল্লাতে ঘুম ভাইগা গেল পোলাডার।।
আম্মা মাথা থাব্রাইয়া কান্তাসে ...
কি হইল আম্মা পোলা জিগায় ...
আম্মা খালি কড়াই দেখাইয়া কান্তে কান্তে কইল
বাজান রে মাছ ডা ত কাইল রাইতে বিলাই এ খাইয়া ফালাইসে রে
এখন কি হইব ...
পোলা আর মা দুই জন ই কস্ট পাইল।
মোরাল ওব দা স্টোরি -
১। সময় এর কাম সময় এ না করলে তৃতীয় পক্ষ আইসা পাট লয় ।
২। যদি তুমি ভাইবা থাকো যে , একটা কাজ ভাল মত শেষ হইলে শখ মিটাইবা , ভুল ...।।
সময় তুমি না ও পাইতে পার। কাইল আরও জটিল সমস্যা আসতে পারে ,ব্যাস্ততা বাড়তে পারে।
৩। অতিরিক্ত সঞ্চয় কিপটামি র নিউ ভার্সন, বেশি কিপটামি করলে ..." পিপড়া খাইব বড়লকের ধন-"
৪। এনজয় দা প্রেজেন্ট......কাল কি হবে জানিনা।





বহুতদিন আগে কুং ফু পান্ডা ফার্স্ট পার্টে একটা ডায়লগ শুনছিলাম-
"ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুমরো ইজ এ মিস্ট্রি, টুডে ইজ এ গিফট্। দ্যাট'স্ হোয়াই ইট'জ কলড্ প্রেজেন্ট!"
লেখা বহুত পছন্দ হইছে।
বালা পাইছি
আমাদের বাসায় এমন একটা ঘটনা ঘটেছে। আমার ভাই আর বোন দুই টুকরা মাংস নিয়ে ঠেলাঠেলি করছিলো, মা খেয়ে ফেলেছে

জটিল হইছে গল্পটা
মন্তব্য করুন