~~ দখিনা বাতাস!!! তোমাকে লিখা কবিতা~~
------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------
মাঝে মাঝে দখিনা বাতাসে এলোমেলো হয়ে যায় আমার সব ,
উড়ে যায় সাজানো ফুলের বাগান।
নিভৃতে কাঁদে শুন্যতা,
আমি তো চেয়েছিলাম একমুঠো রোদ্দুর,
আমি চিৎকার করে বলেছিলাম – “ আমাকে নিরবে কাঁদতে দাও”
নাহ , আমাকে বিধাতা কাঁদতে দিলেন না ।
সেই দখিনা বাতাসেই আমার কাছে উড়ে এলো হারানো ফুলের বাগান...
ফুলের গন্ধে ঘুম আসে না , আমি জেগে রই ...।।
ফুলের গন্ধে একা থাকতে যখন মানিয়ে নিচ্ছিলাম নিজেকে
দেখলাম ফুল গুলো চলে গেছে নষ্ট জীবানুর দখলে...।।
আমি আবার ফুলদানিতে নতুন ফুল রাখি ,
লাল, নীল, বেগুনী ...
পানি দেই , দেই সকালের সুরজের আলো,
গন্ধে আমি বিভোর,
এখানে ওখানে মৌমাছির মিছিল,
হুল ফুটিয়ে তবেই শান্তি,
মেনে নেই ,
মেনে নিতেই হয় ,
তবুও ফুল গুলো রাত ভোরে মরে যায় ...।
এভাবেই কেটে গেল অনেক দিন ।
আমি আমার মত আর হতে পারলাম কই?
তোমার মত চলতে গিয়ে , তোমাকে পেতে গিয়ে,
তোমার মত হতে গিয়ে ,
আমি মিলিয়ে যাই তোমার মাঝে ,
আমার আর কোন সত্ত্বা নেই ,
খুজে নিয়ো আমাকে তোমার মাঝে ,
আমার যা ছিল দুরন্তপনা , কিম্বা স্বকীয়তা ...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সবই হারিয়েছি আমি অই দখিনা বাতাসে...।





ভালোবাসার কালান্তক হাওয়া..
এই কবিতা হইল , ভালবাসায় কাহিল , এবং নিষ্পেষিত জনৈক ব্যক্তির আত্মকথন।
'কাহিল'!
মন্তব্য করুন