ইউজার লগইন

না বাঁচার ক্ষোভ

স্পর্শের উপর স্পর্শ তুলে শূন্যে মেলে চোখ
সে এক চতুর রোগ
ক্ষরিত হৃদয় আলো ফেলে নিপুণ অবিরত
খুঁজে নিতে পাখির রেশম পালক
এ বড় এক শখ।

পানিতে হেঁটে হেঁটে মাছের আসে ক্লান্তি।
ক্লান্তি আসে আমারও সাঁতারে জলপুলে
ক্ষণিকে মিলায় জল শিহরণ তুলে তুলে
সেও তো জলেরই তলে

ক্লান্ত দেহ অবদমিত হলে
দেখে উর্ধ্বে মূর্ত ছায়াপথ
স্মিত শখ
ঘোরের মাঝে ডুবে নিয়তির রথ
ভুলে সে সৃষ্ট হাতের নিপুণ গৌরব
অবশেষে পড়ে থাকে পেছনে
ফেলে রাখা হতাশার আসব।

অতৃপ্ত ক্ষুধা মরে নি যদিও
ভেসে উঠে তা রাত্রি ভোর
শূন্য বাড়ি ফিরে নিমেষেই
বিষণ্ণ অবয়ব, না বাঁচার ক্ষোভ।।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

ফিরোজ শাহরিয়ার's picture


অসাধারণ লাগলো কবিতাটি।

শামান সাত্ত্বিক's picture


আপনাকে একটা অসাধারণ ধন্যবাদ ফিরোজ শাহরিয়ার।

রোমেল চৌধুরী's picture


বাহ, বেশ তো !

শামান সাত্ত্বিক's picture


ধন্যবাদ আপনাকে রোমেল চৌধুরী।

জুলিয়ান সিদ্দিকী's picture


Oups

শামান সাত্ত্বিক's picture


ভাইজান যদি ওউপস বলে কেমন হয়?

প্রিয়'s picture


অতৃপ্ত ক্ষুধা মরে নি যদিও
ভেসে উঠে তা রাত্রি ভোর
শূন্য বাড়ি ফিরে নিমেষেই
বিষণ্ণ অবয়ব, না বাঁচার ক্ষোভ।।

লাইন কয়টা অসাধারন।

শামান সাত্ত্বিক's picture


আপনাকে স্যেলুট। ভাল থাকুন খুব প্রিয়।

তানবীরা's picture


টিপ সই

১০

শামান সাত্ত্বিক's picture


শিক্ষিত মানুষ টিপসই দিলে কি করে অর্থ বুঝবো, তানবীরা, বলুন?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শামান সাত্ত্বিক's picture

নিজের সম্পর্কে

নিঃশব্দের মাঝে গড়ে উঠা শব্দে ডুবি ধ্যাণ মৌণতায়