ইউজার লগইন

মৃত্যুহীন প্রাণ

ছুঁড়ে ফেলে দিই যাবতীয় ধর্ম গ্রন্থ সব
এই প্রথম জ্বালাই আমি আগুন
পশুতে মৃত্যু যদি কাছে আসে আমার
কী লাভ মিটিয়ে খোরাক তবে আত্মার।

ঘূর্ণায়মান আত্মা অস্থির হলো
কাতর স্বরে ইদিক ওদিক তাকালো
দূর মুক্ত শূন্যে উড়তে চাইলো
লাগাম টানা পঙ্গুত্ব বাধ সাধলো।

ঝাঁঝালো উত্তরে ধোঁয়াশাচ্ছন্ন হলো সুবেহ সাদিক বেলা
গতর হতে খুলে গেল সব লেবাস
সাদা কালো সূতোলো দাঁড়ি ছুঁচো একেকটা
লুকিয়ে পড়ে এঁটেল মাটির গর্তে
তলোয়ার উঠে শূন্যে “আল্লাহু আকবর”
ভূ-তলে গড়ায় তান্ডব পাশবিক প্রবল
মূহুর্ত উন্মাদিত মানুষ এখনো নিয়ন্ত্রিত পশুর অধীন
কনে দেখা আলোয় দৃশ্য তুমি আঁধার মহাকাল হও লীন।

নিয়ন্ত্রিত ভূমধ্যসাগরে বিস্বাদিত পীত রঙ জল
পায়ে বাঁধা শেকল খুলে
রাঙাহাত হাতকড়া লুটায় পাড়
সে সময় শ্রাবণ শুয়ে পড়ে সাগর কিনার
ঝির ঝিরে ঝরে বৃষ্টি জল কুয়াশাচ্ছন্ন অতল সাগর
পাতালপুরে ডুব দেবো ডুবে যাবো ক্লান্ত শরীর হবে শীতল
সুনামী নেমে লোকালয় বিপর্যস্ত বিশাল বিস্তৃত সমরাঙ্গন
উড়ে প্রজাপতি উড়ে বলাকা আর বাজে না পৈশাচিক মাদল।

টেবিলের পাশে প্লেট নিয়ে খেতে বসেছিলাম, আর
চোখ ছিল কম্পিউটারে
কী জানি কী যে হলো
এক সরু তেলাপোকা এলো
উদ্দীপ্ত হতে দেখা গেলো

কিসের উদ্দীপন?
বুঝতে হলো না দেরি
সে তো চাইছে কাটতে হাওয়ায় সাঁতার
খাবার ঘ্রাণে কান্ডজ্ঞান হলো শূন্য
দ্রুত পালাতে, মৃত্যু তার হাতে আমার ধন্য

নিলাম বুঝে, মৃত্যু নয় কঠিন কোন কিছু
যখন তখন তা নিতে পারে আমাদের পিছু

করেছো কি তুমি হত্যা? পালাও নি? এখনো?
পালাও -
জানো,
পালাতে না পারা মহাবিপদের
নরহত্যার চেয়ে পাপের, মহাপাপের।।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


কবিতা ভালো লেগেছে। বিশেষ করে শেষ দুই লাইন।

শামান সাত্ত্বিক's picture


অনেক ধন্যবাদ মীর। ভাল থাকুন।

তানবীরা's picture


কবিতা ভালো লেগেছে।

শামান সাত্ত্বিক's picture


ধন্যবাদ তানবীরা। এবারই বোধ হয়, আমার কোন লেখা আপনি পুরোপরি হৃদয়ঙ্গম করেছেন। ভাল থাকুন।

আবদুল্লাহ শিবলী's picture


নিয়ন্ত্রিত ভূমধ্যসাগরে বিস্বাদিত পীত রঙ জল
পায়ে বাঁধা শেকল খুলে
রাঙাহাত হাতকড়া লুটায় পাড...।

অসাধারন একটা অনুভুতি। ধন্যবাদ এইরকম অনুভুতি ছড়িয়ে দেয়ার জন্য।

শামান সাত্ত্বিক's picture


অনেক ধন্যবাদ শিবলী আপনাকে কবিতা পাঠের জন্য।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শামান সাত্ত্বিক's picture

নিজের সম্পর্কে

নিঃশব্দের মাঝে গড়ে উঠা শব্দে ডুবি ধ্যাণ মৌণতায়