হে অজ্ঞ, প্রণয়-প্রবণ!
লুক্কায়িত আছো তুমি আঁধার-স্বপ্ন ভেঙে
কেন মিছে মুছে নিয়েছো দীর্ঘশ্বাস?
ছড়িয়ে ছিটিয়ে কোমল রোদ
জ্বালা বুকে উঠে আসে
তুমি কি মিথ্যার লোবানে নিয়েছো শপথ?
নিষিদ্ধ তারকারাজি খসে পড়ে মলয় দৈবাৎ।
এমন ব্যর্থ স্নান হৃদয় রসে ভরে
কেন ছুটে গেলে বিধুর দূরন্ত প্রতাপ
ক্ষণিক জেগে উঠে আবারও করো যদি গভীরে ভ্রম
উত্তর জানা নেই তার আর
হবে সুদূরে গহীন বিভাজন -
হে অজ্ঞ প্রণয়-প্রবণ!





কেন জানিনা, ওভাবে টানে নাই লেখাটা...
হতে পারে। ধন্যবাদ।
তাই কি? ধন্যবাদ আনসারস।
ভালো লেগেছে কবিতা।

ধন্যবাদ একটা।
বুঝি নাই আবারো
কি করি বলুন তো?
পুরাপুরি বুঝিনাই।
"কবিতা বোঝার দরকার নেই, ভাল লাগলেই হলো।"
মন্তব্য করুন