ইউজার লগইন

ভ্রান্ত সময়ের প্যাঁচা ও প্রজাপতি

নিষিদ্ধ পুরীতে ঢুকে গেছি আমি
নিষেধের মাথা খেয়ে
তারপর নিষেধ এসে বারণ করেছে আমার ভ্রান্ত-মাত্রাতিক্রমে

আমি চাদর গলিয়ে দিয়েছি ঘাড়ে
উত্ত্যক্ত শীতের প্রহেলিকা ঘিরে
এখনো সমুদ্র কুয়াশায় মেলে ঠোঁট
নাক ডুবে নিয়েছি শ্বাস
আহ্‌ তার চিৎ হয়ে থাকা উলঙ্গ শবের জীবন্ত সংস্পর্শ
আমাকে করেছে পাথর

আকাশের তারার সাথে শত শত বিভোর চুমু
মেখেছি অংকশায়িনীর সুডৌল সরোবরে
পালিয়ে বেড়িয়েছি অতঃপর
বৈশ্বিক শহর ও শহরতলীর আনাচ-কানাচ গলি-ঘুপছি

শপথ করেছি
যাবে না থেমে কখনো কোন
পাখির সরব কেচ্ছা গান
ভ্রান্ত সময়ের যাদুঘর জুড়ে
ছুটোছুটি ওতপ্রোত প্যাঁচা ও প্রজাপতি।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Stare Puzzled

শামান সাত্ত্বিক's picture


কী করি বলুন তো?

তানবীরা's picture


টিপ সই

শামান সাত্ত্বিক's picture


আপনার টিপসই ভালই লাগছে।

তানবীরা's picture


ঘুপচি হবে কথাটা

শামান সাত্ত্বিক's picture


ঠিক করে নিলাম। ধইন্যা পাতা

জ্যোতি's picture


কবিতা লিখতে এসব শব্দ কই যে খুঁজে পায় কবিরা! ভালো লাগলো পড়তে Smile

শামান সাত্ত্বিক's picture


আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। Smile

নিভৃত স্বপ্নচারী's picture


ভাল লাগলো।
কিছু টাইপো আছে, ঠিক করে দিয়েন।

১০

শামান সাত্ত্বিক's picture


একটা টাইপো ছিল জানি, এর বেশি থাকলে জানাবেন প্লিজ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শামান সাত্ত্বিক's picture

নিজের সম্পর্কে

নিঃশব্দের মাঝে গড়ে উঠা শব্দে ডুবি ধ্যাণ মৌণতায়