বালোখিল্য দিন রাত্তির
কয়দিন থেকে কম্পিউটারে "টম এনড জেরী" গেমস খেলছি। কাল সারাদিন লং ড্রাইভে ঢাকা শহরে এদিক সেদিক ঘুরাঘুরি করে বছরের প্রথম দিনটা কাটালাম। সন্ধ্যায় টগি'স ওয়ার্ল্ড এর রাইড চড়তে ভালই লাগছিল। আজ সারাদিন ঠাকুমা'র ঝুলি দেখতে দেখতে পার করছি। মাঝে মাঝে ব্লগের পাতায় চোখ বুলাতে গিয়ে চোখ রাঙ্গানি খাচ্ছি, " তোমাকে না বলেছি এসব আর পড়বে না..চলো ক্রিকেট খেলি, ক্রিকেট না খেলতে চাইলে ভলিবল খেলতে হবে"।
কি যে করি...





হাঃহাঃহাঃ ভাগ্নি ইদানিং ব্লগের উপ্রে বিলা নাকি?
আদর দিয়েন
শুধু ভাগ্নি না, তার বাবাও আছে তার দলে। এখন দুইটা উইন্ডো খোলা, একটাতে ঠাকুমা'র ঝুলি চলছে...
হা হা মজার যুদ্ধ!! বাপমেয়ে একদল হলে মজা। আমার মেয়ে মার দলে থাকে তবে মেজাজ বুঝে দল পাল্টি দেয় অবশ্য।
এরা ভালো পলিটিশিয়ান। একা যখন জিজ্ঞাসা করি "মামনী তুমি কাকে বেশী ভালোবাসো" তখন বলে "তোমাকে ..আর কাকে?" আর যখন বাবার সামনে বলি তখন বলে "দু'জনকেই সমান সমান"।
হাঃহাঃহাঃ ভইনজী রাজনিতির প্রেন্টিস ভালৈ প্রোগ্রেস দেখা যায়
দোকানে যাচ্ছি চকোলেট কিনতে, এইটা একেবারে লেটেস্ট আবদার। আপনারা থাকেন, আমি গেলাম।
টম এন্ড জেরী খুব ভালো পাই! আমি সুযোগ পেলে এখনও দেখি! :)
হা হা হা! আপুর অবস্থা দেখে মজাই লাগল
মাসআল্লাহ মাসআল্লাহ ... টম এন্ড জেরী দেখতাম চাই :) :)
অনেক অভিজ্ঞতা হৈতাছে :)
কন্যার সঙ্গীসাথী দরকার-- (কমেন্ট কপিরাইট মাসুম ভাই)
দারুন তো। শুইনাই দিল খুশ।
হ... কন্যার সঙ্গীসাথী দরকার
সন্তান মানে এক বিশাল অভিজ্ঞতা ............
আদর রইলো
মন্তব্য করুন