আড়ি দিবস !
আজ আড়ি দিবস। আন্তর্জাতিক বা জাতীয় নয়। একান্ত আমার ব্যক্তিগত। আর আড়ি যার সঙ্গে,তার সাথে আমার সম্পর্কটাও ব্যক্তিগত। এমন একটি মূহুর্ত ছিলনা, যখন তিনি আমাকে বা আমি তাকে আকড়ে থাকতাম না। পৃথিবীতে যখন আধার নামতো, তখনও আমি তার আভায় আলোকিত। এক ভোরে আনকোরা আলো এসে পড়েছিল ঘরে। পূবের জানালা দিয়ে ঠিক তার মুখায়বে।কাচা হলুদ রঙে রাঙা ঐ মুখটির দিকে আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি। মুখটি তার আমার দিকে ফেরানো। ডান গালে এসে চুল লুটোপুটি খাচ্ছে ভোরের বাতাসে। আমি চুল সরিয়ে দিলাম আলতো হাতে। অপলক আমার পলক পড়লো তার মৃদু হাসিতে। হাসিটার আয়ু হয়তো এক সেকেন্ডও ছিলনা। তারপর কঠিন হতে থাকে তার মুখায়ব। হলুদ আভা ফ্যাকাশে হতে থাকে। আমি মুখ ফিরিয়ে নেই জানালায়। বাইরে ভোরের সূর্যটা চলে গেল মেঘের আড়ালে । তারপর থেকে আমার অমবস্যায় বসবাস। আর সেই দিন থেকেই মায়ের সঙে আমার আড়ি!





মন খারাপ হয়ে গেল ।
ওহ! আপনার "শাড়ি" লেখাটা রি-পোষ্ট কইরেন। অসাধারন সুন্দর ছিলো!
বাহ !
কষ্টকর
মন খারাপ হয়ে গেল।
মনটা কেমন যেন করছে লেখাটা পড়ে।
মন্তব্য করুন