সম্ভাষণ
তোমাকে সম্ভাষণ জানাবো ...তাই ভেবেছো হাত পাতবো শিশিরের কাছে
তোমার কাছে বিনীত হবো ...তাই ভেবেছো অনুসরন করবো কৃষ্ণচূড়াকে
তোমাকে নিয়ে উড়াল দেবো...তাই ভেবেছো পরিযায়ী পাখির কাছে শিখবো ডানা মেলা
তোমার কাছে পরাজিত হবো ...তাই ভেবেছো ঘুড়ির কাছে দীক্ষা নেবো
তোমার কাছে সমর্পিত হবো.... তাই ভেবেছো আবেগ শিখবো মেঘের কাছে
আমি তোমাতেই তোমার হবো.... আমি যে তোমার কাছেই শিখেছি ভালবাসতে!





বাহ! রুমান্তিক্
কত্ত ভালুবাসা! আহারে!
খুব ভাল।
হ
পেম পেম কবিতা সুন্দর হয়েছে।
মন্তব্য করুন