ইচ্ছে
ইচ্ছে হলেই লিখে ফেলা যেতো.
.তোমার কানের দুলের দুষ্টুমির কথা
তোমার কালো টিপের নার্ভাসনেস
লিপিস্টিকের ভিরু ইশারা
নেইল পলিশের বিষন্ন হয়ে যাওয়া
রেশমি চুড়ির হঠাত থমকে যাওয়া,
আচলের বেসামাল উড়াউড়ি
তোমার অনামিকা ঘিরে ছায়াদের ঘুরোঘুরি
আর চুলের কালো টিপটার মরচে পড়ে যাওয়ার ইতিবৃত্ত,
তোমার নাকের তিলটাকে নিয়ে আমার যে স্বরবৃত্ত।
কিন্তু যেখানটায় লিখবো,
সেই তোমার করতলে যে হাটুজল !





কবিতাটার মধ্যে সাজুগুজুর সব কয়টা জিনিসের নাম আছে ।

ছেলেরা এভাবে কবিতা লিখবে বলেইতো
মেয়েরা এভাবে সা^জে
যাক মেয়েদের কসমেটিকসও ছেলেদের উপকারে আসে দেখে আমি অত্যাধিক আনন্দিত।

খুব ভালো লাগলো, তুষার ভাই। অব্যাহত থাকুক।
শেষ টা ভাল্লাগেনাই।
কবিতা ভাল বুঝিনা।
শেষ লাইনটা বেশি ভালো লেগেছে।
চুলের কালো টিপটার মরচে পড়ে যাওয়ার ইতিবৃত্ত,
-এই লাইনটা বুঝিনি।
শেষ লাইনটা বেশি ভালো লেগেছে।
মন্তব্য করুন