উদার আবদার
আবদার ছিল দেখা দেয়ার।প্রথমে খুনসুটি লগ্ন নিয়ে। কোন সময়টিতে দেখা হতে পারে।
ভাত দুপুরে, যখন সবাই একটু বেসামাল?
না অসম্ভব। অপর্ণাদের বাড়ির বুড়িটা এসময় শাক তুলতে বেরোয়। বুড়ি কখন কোথায় ঢুঁ দিয়ে বসে।
তাহলে ভোরে, লোকে আড়মোড়া ভাঙ্গার আগে।
বাহ খুব উত্তম প্রস্তাব, তবে জনাব আমার আড়মোড়া ভাঙ্গাবে কে ?
অতএব মধ্যরাতে। আলগোছে দরজার খিল থুলে..।
বোকা কোথাকার। বাইরে তখন জোনাকি আছে না।
আচ্ছা লগ্নের কথা আপাতত শিকেয় তোলা থাক। আগে ঠিক হোক কোথায় হচ্ছে দেখা।
ওমা, এনিয়ে আর বাছ-বিচারের কি আছে। চলে এসো স্কুল ঘরের পেছনের কল তলায়। বড়ই গাছের আড়ালে।
হা হা তাহলে তুমি গাছ তলে আর আমি মগডালে।
তামাশা ছাড় আসবে কিনা বলো।?
বড়ই গাছে কাটা। পায়ে কাটা বিধঁতে পারে। অন্য কোথাও।
তাহলে নৌকা ঘাটে আসো।
সেইতো একই হলো...পায়ে ভাঙ্গা শামুক বিধঁবে যে!
মনে পড়েছে। কুসুমদের ফাঁকা বাড়িটায়, ঐ ওদের ঢেকি ঘর ছিল যে, সেদিকটায় চলে আসো।
আচ্ছা তুমি কি চাও বলোতো?
কি দেবে সেতো তোমারই জানা।
নির্জনতা খুজছো যে ।
সেতো খুজতেই পারি। আবদারে উদার হলে কি ক্ষতি?
কি আর ক্ষতি ভিমরতি!





সেটাই, আবদারে উদার হলে ক্ষতি কি?
হ! ভিমরতিই
আপনার লেখা খুব সুন্দর।
ধন্যবাদ
ভিমরতির চরম উদাহরন
হুম, বোঝলাম
খাইছে!!! এইরাম রিয়েলিস্টিক প্রবলেম নিয়া ব্লগ কম দেখা যায়
.. রবিনকাকু বেচে থাকলে বুড়া হাড়ে লাফ মাইরা বাতের ব্যাথায় কাহিল হইতেন
. তয় রবিনকাকুর অনুপস্হিতিতে মুগ্ধ হওয়ার চান্সটা আমিই নেই..
বিশাল মজা পাইলাম
.. দেখা করার জায়গা খুইজা পাওয়া আসলেই টাফ হয়া যায় . পইড়া মনে পড়ল.. আর মুগ্ধ হইলাম. ..
উদার আবদার
.. এই জিনিসটাও রিয়ালিস্টিক . এইটা নিয়া আর কথা না বলি

মরন
@তানবীরা, আপনার "মরন" কওয়ার ধরণ দেইখা মনে হইলো ইরাম উদার আবদার বেশ কয়েকবার/প্রচুর পাইছেন জীবনে
... একটা সেপারেট পোস্টে যদি এইসব নিয়া একটা ডিটেলস বয়ান করতেন তাইলে আমরা একটু জানার সুযোগ পাইতাম 
হ, দাবীর সাথে একমত
মেসবাহ ভাই - খিয়াল কৈরা... ইডা ঠিক দাবী না, ইডা একটা আবদার কইতারেন
.. তয় আবার উদার আবদার না
.
কথা ঠিক কয়ছো চাচাতো ভাই।
জানতে চাই জানতে চাই।

খালতো ভাই, আফায় তো জানাইলো না
আফায় মুনে হয় বেড়াইতে গেছে উনি গভীর রাইতে আসবে।

আমি কি মড়ণ বানাম্ভুল করলাম নাকি
হা হা হা। সাতসকালে ব্লগে ঢুকে মনটা ভালো হয়ে গেল।
কী দারুণ লেখা!
আবদারে উদার হলে কি ক্ষতি ?

খাইছে, কয় কী !!
এই প্রথম কোন কবিতা একবার পড়েই বুঝলাম।
আসলেই তো ''আবদারে উদার হলে ক্ষতি কি?''
অনেক সুন্দর হয়েছে কবিতাটি। আসলেই আবদারটি উদার হলে ক্ষতি কি? পড়ার পর বাস্তবতা চিন্তা করেই অনেক হাসি পেয়েছি। হা হা হা
খুক খুক।
হাহাহহাহাহাহা। ব্যাপক পছন্দ হইছে।
মন্তব্য করুন