ইউজার লগইন

পুড়বো বলে.....

পুড়ে যাবো তাই
ঊননের খোজ নিচ্ছিলাম
লাকড়ি, হিটার নাকি সিলিন্ডার গ্যাস
কে স্বযত্নে পোড়াবে?

নেমিছিলাম বাজার জরীপে
লাকড়িটা নাকি পোড়াই বেশি
লোডশেডিং এ হিটারে ঝুকি থেকে যায়
সিলিন্ডারে ক্ষত- বিক্ষত হবার সম্ভাবনাটাই বেশি।

যখন ছাই হবার শতভাগ নিশ্চয়তা চাইলাম
জরীপে উঠে এলো তোমার নাম
পোড়াতে তোমার চেয়ে কার্যকর জ্বালানী
এই মূহুর্তে পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


দারুণ কবিতা।
কয়েকটা টাইপো কবিতার সৌন্দর্য নষ্ট করছে Sad

তুষার আবদুল্লাহ's picture


ধন্যবাদ। দু:খিত প্রূফ দেখা হয়নি।

রশীদা আফরোজ's picture


পোড়াতে তোমার চেয়ে কার্যকর জ্বালানী
এই মূহুর্তে পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

বরাবরের মতোই ভালো লাগলো।

মেসবাহ য়াযাদ's picture


যখন ছাই হবার শতভাগ নিশ্চয়তা চাইলাম
জরীপে উঠে এলো তোমার নাম
পোড়াতে তোমার চেয়ে কার্যকর জ্বালানী
এই মূহুর্তে পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

হ... তবে কে এই তুমি !!! Wink

তানবীরা's picture


আমিও দাদাভাইয়ের সাথে একমত Wink

কবিতা দারুন হয়েছে, সুন্দর লেখার হাত আপনার

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.