ডুবোচর
ভাঙ্গনের শ্লোগান আসছে দশদিক থেকে
যমুনা ছোবল দিচ্ছে সিরাজগঞ্জে
পদ্মা চোখ রাঙাচ্ছে মুন্সিগঞ্জে
বরিশালে পায়রা দিচ্ছে হায়নার ইশারা
ধরলা, তিস্তা'র ক্ষুধাও তীব্র হচ্ছে
সবার গন্তব্য নতুন জনপদ।
আচ্ছা তোমার কণ্ঠেও কেনো
ভাঙনের জয়গান
নি:স্ব করার হিংস্র আনন্দে
কেনো মেতে উঠো তুমি
এই অশ্রু সংগীতে কেনো
ভাসাও প্রেমের বীনা?
আমিও হতে পারি তোমার
ভাঙ্গনের ক্ষুদ্র পলি কনা,
যদি প্রতিশ্রুতি থাকে
তোমার সফেদ জলরাশির
অতলে হয়ে থাকতে পারি
ডুবোচর, যেখানে দিনমান
পাবো তোমার নজর!





এই কবিতাটা নিয়ে আমি একটি কথা বলতে চাই যেটি কবির পছন্দ না-ও হতে পারে। তবু বলবো।
কবিতাটা আবার পুরোটা লিখলে এটি একটি ক্লাসিক কবিতা হবে। কয়েকটি জায়গায় বিশেষভাবে হাত দিতে হবে।
(ধৃষ্টতা মনে করলে ক্ষমা চাই)।
বেশ লিখেছেন।
ভাই, লেখাটা আমার খুব ভালো লেগেছে । ভেতরে একটা প্রবল তোড় আছে শব্দগুলোর ।
শেষ লাইনে এসে একটু থমকে গিয়েছি, কিন্তু পুরোটা মিলে ভালো লেগেছে। আপনার কাছে থেকে আরো ভালো লেখা পাওয়ার প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন ।
মন্তব্য করুন