তোমার সমীপে
পৃথিবীকে তোমাকে ভালবাসার যোগ্য করে যাবো
এই দিব্যি দিয়েই পৃথিবীতে আসা।
তোমাকে পেতে চাচ্ছিনা, বুঝতে চাচ্ছি
তাই কাছাকাছি যাবার চেষ্টা।
তোমাতে আবর্তীত হচ্ছে যে কুশিলব দিনরাত
তাদের প্রোফাইলটা জানতেই পিছু নেয়া, হিঙসেতে নয় ।
নদীর সংগে তোমাকে মেলাতে চাইনি মোটেও,
বরং নদীর বুকে দেখতে চেয়েছি তোমার প্রতিবিম্ব।
জানো পৃথিবী আজকাল বৃক্ষকে সতিন ভাবে
আর আকাশ ছুই দালানকে ভাবে সই।
মেঘের বিজলীতে নয় আতাশবাজিতেই তার মুগ্ধতা
রঙধনুতেও বিষন্ন নিরবতা।
বিষন্ন চোখে কর্কট মন নিয়ে তোমাকে কি ভালাবাসা যায়?
একটু সবুর করো, ওদের চোখে সূর্যমুখি ফোটাবো
তোমার বন্দনায় জ্বলবে সন্ধা প্রদীপ
তারপরই না হয় ফিরি, এই কয়টা দিন আমায় সয়ে যাও!





এই কয়টা দিন আমায় সয়ে যাও!
ভালো লাগলো।
দারুণ কবিতা।
খুব ভালো লাগলো।
ভালো লাগলো
লাইনগুলো একদম মন ছুয়ে গেল।
দারুণ কবিতা।
মন্তব্য করুন