ডাইরী ৯৭
এক.
যতো দূর যেতে চাই কখনোই তার কাছাকাছি যাওয়া হয় নাই। আমি দূর থেকে আলোকোজ্জ্বল নগরীতে নিয়নের রূপ বদলানো দেখি, কখনো জানি নি কি কথা রয়েছে লেখা নিয়ন শরীরে। আক্ষরিক মূর্খ হয়ে অন্ধকারে পড়ে থাকা সার। আলোকের বর্তীকারা দূরে জ্বলে নিভে আমার চাহিদারে দ্বন্দ্বে ফেলে দ্যায়...
আমার ঘরের সাদাটে স্যুইচ অপেক্ষায় থাকে তোমার কোমল আঙুলের...
দুই.
বহুকিছু ভেঙে যায়...সবকিছু ভেঙে পড়ে? আমার নজরে কোনোটাই পড়ে নাই। আমি সব ভাঙচূড়ে বসে থেকে ভাবি, সুপার হিরো হলে সবটারে লাগাতাম জোড়া। জোর করে জোড় বেধে দিয়ে তবেই বিশ্রাম...
তিন.
আমি চাই মেঘলা আকাশ জুড়ে বৃষ্টিরা ঝরুক। আমি চাই বৃষ্টি কণায় ঠিকরে পরুক সূর্য্যের সোনালী শীৎকার...আমি চাই বেগুনী নৌকার পালে লাগুক হাওয়া...ভেসে যাই তোমার শহরে...আমি চাই তোমার শহরে নেমে জোড় বাঁধি...
ভাঙচূড়ের ইতিহাস আর ভালো লাগেনা আমার...





ভাঙচূড়ের ইতিহাস আর ভালো লাগেনা আমার...
হ...
এজন্যই তো ফেভিকল আছে বাজারে
আজকেও তিন নম্বর
মন্তব্য করুন