ডাইরী ৯৮
এক.
আহা আমার রুটিনবদ্ধ বিষন্নতা, আহা আমার যুক্তাক্ষর অন্তঃপ্রাণ। তোমাদিগের অস্তিত্ত্ব আর কতোকাল বয়ে যাবে পরম্পরায়? আহা আমার সময়, মাত্রা গুণে পড়ে আছে পথিমধ্যে। তারে ছোঁয়া গেলে আঙুলে আমার, জিহ্বা মেলে নিতাম তাহার স্বাদ।
রুটিনমাফিক ট্র্যাফিক জ্যামের স্থবিরতা এলে আমি ভুলে গেছি কোনখানে দাঁড়াবার কথা ছিলো। পথের বন্ধন খুলে গেলে একটানে বাড়ি ফিরে মেলেছি অপেক্ষা, মেলে দেয়া রঙীন শাড়ির মতো তারা পত পত উড়ে যায়। লোডশেড হলে রঙীন শাড়িরে যদিও লেগেছে অর্থহীন...যেনো কোনকালে আমি ফিরি নাই বাড়ি, যেনো কোনকালে আমি দেখি নাই আলো এমন ভেঙেছে ধৈর্য্য আর তার বেড়াজাল...
দুই.
আমার সকল আহা উহু সমূহ তবে কি কোনকালে পৌছেনা গন্তব্যে? বেদনাক্রান্ত আহা উহু সব পড়ে আছে পথের ধূলায়...ধূলা মেখে উড়ু উড়ু মন, এইবেলা বৃষ্টি খোঁজে মুখ লুকানোর অবকাশে...
তিন.
আহা ভাঙচূড়ে নিবদ্ধিত মন, তুমি নিবন্ধিত হও কোন মনোরোগ বিশেষজ্ঞ বন্ধুর দুয়ারে...সে তোমারে দিয়ে যায় নিয়মিত চিকিৎসা এবং প্রেরণার চাবিকাঠি।
আহা চিকিৎসক সে কয় আমার ভেঙে পড়া সকল অস্তিত্ত্ব নাকি ক্রমশঃই জোড়া লাগে। আমি বুঝি দুনিয়াতে মিথ্যেবাদী বেড়ে গেছে...
চার.
আমি চাই গভীর সুবাসে মুহুর্তেরা নিমজ্জিত থাকুক আয়েশে...আমি চাই পরিচিত ঘ্রাণে ঘ্রাণে কেটে যাক অন্ধকার...বিদ্যুৎ মন্ত্রীর টেনশন দূর হয়ে যাক তবে।





আচ্ছা, এগুলা ডায়েরী বটে.....
কিন্তু কখনো, এইগুলারে কোনো টাইপ হিসেবে দেখতে মন চাইছে আপনার? যেমন কাব্য বা মুক্তগদ্য....?
মানে ট্যাগয়িত আরকি.....
নারে ভাই আমি যা মনে হয় তাই লেখি...কোন ট্যাগে ট্যাগায়িত করনের সাধ হয় নাই কোনকালে...
ব্লগে কিছুদিন বিরতি পড়লে অচেনা অচেনা লাগে, তবে এবিতে ভাস্করদার ডাইরী দেখলেই একটা পরিচিত স্বস্তি মেলে।
বিদ্যুৎমন্ত্রীর দুশ্চিন্তা নিয়ে আর কেউ বোধহয় ভাবে না
আজকের টা অনেক অন্যরকম; ভাস্কর দার দিনকাল বদলাইতেসে মনে হয়
কিরকম?
আমি সব সময় কামনা করি, দ্রুত বদলাক।
সেইরকমই মনে হইল। আজকেরটায় একটা আমেজ আমেজ ভাব আছে।
একমত।
খাইসে
জকের ডাইরিতে প্রতিবাদ আর বিদ্রুপের সুর পাইলাম ভাস্কর্দা।
[রুটিনবদ্ধ বিষন্নতা, যুক্তাক্ষর অন্তঃপ্রাণ, আহা উহু সমূহ, মনোরোগ বিশেষজ্ঞ বন্ধুর দুয়ার] শব্দগুলো মনে হয় কবি বিদ্রুপের স্বরে উচ্চারণ করেছেন।
যথারীতি ভালোলাগা জানাইয়া গেলাম
তোমাদিগের অস্তিত্ত্ব আর কতোকাল
এইটা পইড়া সাইফুর রহমানের কথা মনে পড়লো্
মন্তব্য করুন