ইউজার লগইন

ডাইরী ১১১

এক.
পাহাড়ও ধ্বসে পড়ে মানুষের অপরাধে। চাপা পড়ে সরলতা আর অপরাধ; এক সাথে।

দুই.
পাহাড়ের কাছে ক্ষমা চেয়ে এইবেলা এক মিনিট নীরব দাঁড়িয়ে ছিলাম। পাহাড়কে আর কতোটা সময় দেয়া যায় জীবনের!

তিন.
আর যারা মরে গেলো পাহাড়ের চাপে, তারা কেউ ছিলো না আমার। যতোটা চিনেছি পাহাড় ততোটা চিনি নাই মানুষেরে...

চার.
পাহাড়ের কোনকিছু হলেই আমার মনে পড়ে একদিন আমাদের পাহাড় সমীপে জীবন উৎসর্গ করবার কথা ছিলো...

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


বহুদিন পর আপনার ডাইরী পড়লাম। ছোট্ট ছোট্ট লাইনে কত কথাই বলতে পারলেন। দারুণ।

নজরুল ইসলাম's picture


অনেকদিন পর পড়লাম। চমৎকার।

লোকেন বোস's picture


বহুদিন পর আপনার ডাইরি।
অসংখ্য ধন্যবাদ। ভাল লাগল খুব।

তানবীরা's picture


ডায়রীটা সত্যি মিস করতাম।

চার নম্বরটা বেশি পছন্দ হলো।

জ্যোতি's picture


অনেকদিন পর ডাইরী পড়লাম। ভালো লাগলো পড়ে।
৩নং টা মনে ধরলো খুব।

মামুন হক's picture


দুই নম্বরটার মধ্যে ছাই চাপা আগুন টের পেলাম। সবগুলোই ভালো লাগলো। ডাইরি নিয়মিত চাই।

মীর's picture


ছোট ছোট লাইনে আসলে অনেক কথা। ভালো লাগলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...