ডাইরী ১১৩
তবে পাহাড়েই যাই; পাহাড়ের কাছে প্রশ্ন রাখি, কোনক্ষণে পাহাড়েও নামে ধ্বস, কোনক্ষণে টলে গেছে পাহাড়ের ভিত?
এক.
কোন একদিন সমতল বলে কোন ভূমি ছিলো না হেথায় এমন বিশ্বাসে সাজিয়েছি চিন্তার রাশিমালা। পাহাড়ও টলেছে এমন আনন্দ বুকে নিয়ে ভেবেছি...কোন একক্ষণে নিমেষ ফুরাবার আগেই পাহাড় নিঃশেষ হবে।
অস্থির মানব জীবন জায়েজ হলো তবে...
যদিও পাহাড়ের স্থবিরতা অটুট দেখেই কেটেছে জীবন, আহারে বিশ্বাস তুমি টলো নাই তবু।
দুই.
একবার পাহাড় চূড়ায় উঠে তাকিয়েছিলাম সমতলে...সমতলে ঝাঁপ দিতে যাবার মুহুর্তে কারা কারা ভুল করে বাধ সেধেছিলো উড়বার সাধে। আজ আমি অভিশাপ দেই সেইসব তাহাদের। কেবল চুয়ানির স্বাদে সাহসের ডানা গেথে দিয়েছিলো বলে উ থোয়াই বেঁচে গেলো...
তিন.
সব দোষ দিনের আলোর। প্রতিফলনের খেলায় তাহার, দৃশ্যমান হয়েছিলো অবোধ শরীর...পাহাড়ের বিশালতা ঢেকে দিতে পারে নাই আলোকের বেয়াদবী। এবার পাহাড় পেলে সাথে করে নিয়ে যাবো, শুধু আঁধারের কথকতা...





আপনার ডাইরি পড়তে ভীষণ ভালো লাগে...
মাঝখানে অনেকদিন পাই নাই
নিয়মিত লেখার অনুরোধ জানিয়ে গেলাম
ধন্যবাদ...
কবিতার মতো লাগলো। খুব দারুণ
আমি আসলে নিজের কথাই লিখছি...কবিতা ভাইবা লিখি নাই।
হুমম
মন্তব্য করুন