ডাইরী ১১৫
১.
দরজা খোলা থাকলেও আমি দাঁড়িয়ে থেকেছি। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ।
২.
মন খারাপ হতেই হারিয়ে ফেলেছি পথ। মন ভালো হলে পথ ভুলে যাই।
৩.
ক্রমশঃ নিখূত হতে থাকি। বিষের পেয়ালা সামনে রেখে মরনের সাথে একরাত কথা বলি। বিষ বাষ্প হয়ে উড়ে গেলে আমি বেঁচে যাই। মৃত্যুর চাইতে বড় খুত আর কি আছে জগতে!
৪.
সবকিছু জড়িয়ে ধরতে নেই। তবু আমি অপেক্ষায় থাকি, ভুল করে পা হড়কে থেমে গেলে সময়, আমি আলগোছে তারে ধরে তুলে নেবো মুঠোয় মুঠোয়।





বয়সে পরিণত হলেই যে মানুষ মনেও পরিণত হয়না এ কথা আমার বেলায় মনে হচ্ছে সঠিক । ভাস্করের পোস্ট বুঝতে সত্যিই আমার কষ্ট কচ্ছে । অথচ আর সব বন্ধুরা তার পোস্টের মর্মার্থ কত সহজে বুঝতে পারেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন ।
অনেকদিন পর ডাইরী। মনের কথা বলে গেলেন সব।মুগ্ধ।
দারুণ...বিশেষ করে দুই নম্বর
আছি।
১.
দরজা খোলা থাকলেও আমি দাঁড়িয়ে থেকেছি। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ।
কী লাভ ভদ্রতা দেখায়া! জোর কৈরা যারা ঢুকে, তারাই দেখি সফল!
আজকের লেখাটার পুরোটাই অন্যরকম। প্রিয়তে রাখলাম কখনো কাজে লাগতে পারে। ডায়েরী লেখা চলুক...... ভাস্করদা।
এইটা বেশি দারুণ
পাংখা পোস্ট
ভাল লেগেছে...কিন্তু ইমেজগুলো ডিসরাপটিভ...কোন একক আবেগকে ঘিরে দানা বঁাধেনা।
১-৪-২-৩ এই সিরিয়ালে পড়লে একটা মুড ৈতরী হত আমার মনে হয়।
ধন্যবাদ।
কবিতা হিসাবে পড়লে আপনের অবজারভেশন ঠিক। কিন্তু আমি আসলে কবিতা লিখি না। আমার দিনের অভিজ্ঞতর নিরীখে কিছু লাইন মাথায় আসলে সেইটা টুইকা রাখি ব্লগে।
আপনের যদি ১-৪-২-৩ হিসাবে পড়তে ভালো লাগে তাইলে সেইভাবেই পড়তে পারেন...
বাকী পাঠকগোরেও ধন্যবাদ জানাই...
আজকের লেখাটার পুরোটাই অন্যরকম। দারুন লাগলো
প্রথম বার পড়ার পর ভালো লাগলো দ্বিতীয়বার কেন জানি মনটা বিষন্ন হয়ে গেল।
ভালো লাগছে সবগুলাই...
৪নং বেশি ভালো...
আমার মনে হয় মৃত্যুর চেয়েও বড় খুঁত হচ্ছে বার্ধক্য।
একমত ।
মন্তব্য করুন