ইউজার লগইন

ডাইরী ১২০

--------------------------------------------------------------------------------------------------------

এক.
পাহাড়টারে খুঁজে পাওয়া যায়নি গতোকাল। ভীত পাহাড় লুকিয়েছিলো এমন কোথাও যার পথ জানা ছিলো না তোমার...লুকোন পাহাড় হাতের মুঠোয় পাওনি বলে কাল রাতে তুমি অনেক কেঁদেছো...অনেক কেঁদেছো?

দুই.
ক্লোক গায়ে দিয়ে পাহাড়টা আসলেই লুকিয়ে ছিলো, ঘুমিয়ে ছিলো। তুমি তারে খুঁজে পেলে ছুঁয়ে দিতেই জেগে উঠতো সে। তারপর তোমাকে ছাপিয়ে ছড়িয়ে যেতো, মিলিয়ে যেতো। পাহাড়টারে মুঠোর ভেতর আটকে রাখার মন্ত্র জানো?

তিন.
এমন প্রতারক পাহাড় এককালে আমার ভীষণ বশ ছিল, বলতেই মাথা উচিয়ে দাঁড়াতো মেঘের পাঁজর ভেদ করে, বলতেই আবার নমিত সমতল, ঠিক যেনো নিরাশার পদাবলী। মেঘদলের সাধ্য কি তারে ধরতে পারে!

চার.
চূম্বন পিয়াসী আমি বেকার ঘুরেছি, অর্থের অভাবে মেলে নাই তার খোঁজ। বেকার পকেটে আলো-বাতাস-নক্ষত্র কিম্বা সৌরজগত থাকলেও চূম্বনের বিনিময় মূল্য থাকে না।

পাঁচ.
: বেকার পকেট, বেকার পকেট করছো তুমি কি?
: এই দেখোনা কেমন মজার আকাশ বুনেছি?

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


পাহাড় দূরের হলে প্রতারক হয়ে যায়!
ভাস্কর দা, ডায়েরীর পাতাগুলো কী দৈর্ঘে আরেকটু বড় করা যায়?

ভাস্কর's picture


পাহাড়টা যেহেতু আমি খুঁজতেছিলাম না, তাই জানি না... Wink

ডাইরীতে তো অভিজ্ঞতা লিখি...ঐটারে কেমনে বড় করুম?

লীনা দিলরুবা's picture


হুম........
ডায়েরীতে লেখা নোটের জন্য সময় উল্লেখ করার ব্যাপারটাতো গুরুত্বপূর্ণ। এই নোটগুলোর নীচে তারিখটা বসিয়ে দিলে কেমন হয়? পরে সিরিজ আকারে পড়লে সময়ের ব্যাপারটা বোঝা যাবে।

মাহবুব সুমন's picture


আজ কালকার ডায়রিতে কেমন যেনো হাহাকার টের পাওয়া যায়

জ্যোতি's picture


পাহাড়টারে মুঠোর ভেতর আটকে রাখার মন্ত্র জানো?

কখনো জানলে জানায়েন।

তানবীরা's picture


প্রিয়তে।

আরিশ ময়ূখ রিশাদ's picture


্ডায়েরীর পাতা ভালো পেলাম

শওকত মাসুম's picture


অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার সখ Smile

মেঘ's picture


অনেকদিন পরে আসছি এইখানে, লেখাটা এত ভালো লাগল বলার না।
নিয়ে নিলাম কিন্তু।

১০

ভাস্কর's picture


কোথায় নিলেন?

১১

মেঘ's picture


শেয়ার দিয়েছি খোমাবইতে আর রেখেছি সিন্দুকে। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...