আমার প্রথম ফীচার লেংথ সিনেমা "অপুর গল্প"-এর টাইটেল সংগীত...
কোন এক ব্লগ পোস্টে আমি ফীচার লেংথ ফিল্ম বানানের কথা বলছিলাম মনে হয়। গল্পটা প্রায় গুছাইয়া নিয়া আসছি। চিত্রনাট্যের কাজে কয় মাস লাগবো এখনো নিশ্চিত না, তবে ধইরা রাখছি ৭/৮ মাস। আমার ফীচার ফিল্মের নাম খুব সাধারণ অপুর গল্প। একেবারেই বিনোদন ধারার একটা ছবি বানাইতে চাই। গল্পটা এই মুহুর্তে ফাঁস করতে চাই না...তবে একজন টাংকিবাজ জাতের ক্যারেক্টার ছবির প্রোটাগনিস্ট হইবো। অপু সেই ছেলেরই নাম। কাকতালীয় ভাবে আমার ব্লগ জীবনের খুব প্রিয় কিছু মানুষের নামের সাথে মিলা গেলেও কিছু করনের নাই। ছবির নামের জন্য এই সাধারণ বিষয়টা আমার মাথায় কাজ করছে যে সত্যিকারের একটা চরিত্র নিয়াই কাজ করতে চাই। তার অনুমতিও নিছি আমি মৌখিক ভাবে। ৬০ দশকের বীটনিকদের মধ্যে যেরম প্রচলিত ছিলো আশেপাশের বন্ধুদের বা পরিচিতদের নিয়া সিনেমা বানাইয়া বা গল্প লেইখা বা কবিতা রচনা কইরা রয়ালটি দেওনের সেইটাও আমি আমার সিনেমার নায়ক অপুরে শুনাইছি। এই গানে সকল তোমার এবং তুমিরা আসলে ভিন্ন নারী চরিত্র। যেহেতু টাইটেল সংগীত সেহেতু একটু ইংগীতবহ থাকতে চাইছি ডেলিবারেটলি।
ছবির কাহিনী-চিত্রনাট্য হওনের আগে টাইটেল সংগীত লিখনের বিষয়টা বেশ পুরানা একটা কৌশল। আমি সেই কারণেই গানটা লিখা ফেললাম হঠাৎ কইরা। আশা আছে ফেব্রুয়ারীর ভেতরেই এই গান কম্পোজ কইরা ফেলা।
হয়তো আমি তোমার সাথেই যাবো...
নয়তো যাবো তোমার সাথে দূরে...
আর তোমার সাথে স্বপ্নবিলাসগুলো
থাকলো তোলা নস্টালজিক সূরে।
এমন করেই তুমি,
তুমি
আর তুমি
নায়িকা হলে আমার জীবনভর ,
দোষ কী তাতে...ব্যাপারটাতো নয়কো ভয়ঙ্কর...
তোমার সাথে দুষ্টুমীতে বানান নিয়ে খেলা
আর তুমি বললে না ঘুমিয়ে কাটাতে এই বেলা
ভালোবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম
আমার তখন চলছে ভীষণ পড়ালেখার ধুম।
এমন করেই তুমি,
তুমি
আর তুমি
নায়িকা হলে আমার জীবনভর ,
দোষ কী তাতে...ব্যাপারটাতো নয়কো ভয়ঙ্কর...
তোমার কাছে ফোনটা গেলো হ্যালো হ্যালো হ্যালো
তুমি বললে মন ভালো নেই মজার কিছু বলো
আর তোমার জন্য সাজিয়ে রাখি মিষ্টি কিছু কথা
মিথ্যা কীনা জানি না তা তবে নেই তাতে সততা।
এমন করেই তুমি,
তুমি
আর তুমি
নায়িকা হলে আমার জীবনভর ,
দোষ কী তাতে...ব্যাপারটাতো নয়কো ভয়ঙ্কর...
কার কী হলো ভাবি বলেই প্রায়শঃই দেই ডুব
হারিয়ে গেলে স্বপ্ন কী আর মাথায় থাকে খুব?
আমি হারাতে জানি, ফিরতে জানি নিজের প্রয়োজনে
তোমরা আমার নায়িকা হয়ে থেকো এ জীবনে।
এমন করেই তুমি,
তুমি
আর তুমি
নায়িকা হলে আমার জীবনভর ,
দোষ কী তাতে...ব্যাপারটাতো নয়কো ভয়ঙ্কর...





গানটা না গাইয়া শুনাইলে বুঝুম না কেমন গান , রবীন্দ্র সঙ্গীত না নজরুল সঙ্গীত হইলো।
পিকনেকের দিন গাইয়া শুনায়েন।
গান গাইয়াতো শুনাইতে পারুম না...তয় পিকনিকে যদি বিমা আসে তাইলে তারে অনুরোধ করা যাইতে পারে সুর কইরা আপনেগো শুনানের লেইগা...
অপেক্ষায় থাকলাম ছবিটার জন্য।
ছবি দেখে মন্তব্য করবো, আগে বলা ঠিক না। অভিনন্দন রইলো। কোন পার্ট থাকলে আওয়জ দিয়েন ঃ)
মরা মাইন্সের পাট থাকলে গাইতে চাই।
গানটা পছন্দ হৈছে... আশা করছি গল্পের কিছু কিছু ব্লগে দিবেন... আলোচনা সমালোচনায় তৈরী হবে এক নিখুত গল্পের
আরে দারুন খবর! দিন গোনা শুরু করলাম ।
ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে। ছবি কাজের আপডেট জানায়েন।
ভাস্করদা সিনেমা বানাইতেসে শুইনা ভাল লাগল, অপেক্ষায় রইলাম দেখার
সূচনা সঙ্গীতের কথাগুলো পছন্দ হইছে, শুভ কামনা রইলো।
ভাস্করদা আপ্নি কি একসময় decode এ এনিমেশন সেক্টরে জব করতেন সেই ভাস্করদা? যদি সেই ভাস্করদা হন তাইলে আপ্নার কথা অনেক শুনেছি বাট এখনি দেখিনি? যাই হউক যেই ভাস্করদাই হন আপ্নার ফিচার ফ্লিম এর সাফল্য কামনা করছি...............
greenfield animation এর ভাস্কর আমার পরিচিত। তয় সে আমার চাইতে বহুত ছোট। প্রায় বছর দশেকের। আপনে কি এনিমেশন করেন নাকি?
মন্তব্য করুন