ডাইরী ৩৮
তিনি চাইলেন আকাশটারে ছুঁয়ে কাটাবেন বাকীটা জীবন
আর উনি আকাশের চাইতে ভালোবাসেন সবুজ বন
অথবা পাহাড়।
তিনি পায়ে হাটা পথটারে চান মসৃণতার নির্মাণ,
আর উনি খানিকটা এলোমেলো ছন্দবিহীন চলেন
তাঁর দায়িত্ববোধে সচেতনা
উনি স্বপ্নে থাকেন বিলাসী...
ফারাকগুলো চোখের 'পরে লাগে
ফারাকগুলো ভীষণ যন্ত্রণাতে বাঁজে
তবু
যে কীসের অনুরাগে আছেন তাহারা পরস্পরে...
তবু আমি সময়টারে উপভোগেই থাকি
চেয়ে থাকি পরস্পরের পৃথক
ভালোবাসায়, বাসায়।
অবসন্ন দুপুরগুলোতে তাঁরা পানের বাটায় মগ্ন থেকে
আড়মোড়া ভাঙেন অবসাদের বিষন্ন দোলায়
তবু
যে কীসের অনুরাগে আছেন তাহারা একীভূত-যোগাযোগে...
প্রশ্নগুলো কার কাছে যে করি...প্রশ্নগুলো একলা পড়ে থাকুক...





দাদা, একি আপ্নের সিনামার গান? অনেক সুন্দর হইছে।
আরে না, এইটা আসলেই ডাইরীই লিখলাম...৩০ বছর পার কইরা দেওয়া এক দম্পতির লগে তাগো নতুন কেনা ফ্ল্যাটের টাইলসের সদাই করতে বাইর হইছিলাম আমিও...এইটা ঐ দম্পতিরে নিয়া আমার অবজার্ভেশন লিখলাম...
তাহলে ঠিকাছে
নাহলে কী ভুল?
যাহা ঠিক নয় তাহাই কি ভুল?
তাহা নয়...
তবু
যে কীসের অনুরাগে আছেন তাহারা পরস্পরে...
এটা বোধহয় অভ্যস্ততার প্রতি অনুরাগ
===============================
উপভোগ্য কবিতা; এমনকি এর পিছনের গল্পটাও।
মধ্যবিত্তের এই অভ্যাসটারে আমার রহস্যময় লাগে...
ধন্যবাদ আপনেরে...
কবতা মাথার উপর দিয়া গেছে , আপনি বলার পর বুঝলাম , আবার পড়ে।
লিখছিলাম ডাইরী। মানে যেই লেখা মানুষ আসলে অনেক ব্যক্তিগত ভাবে। কী মনে কইরা যে এইখানে পোস্ট করছি কে জানে। আপনার মাথার উপর দিয়া যাওয়াতেই আমার সাফল্য...
তবু আমি সময়টারে উপভোগেই থাকি
চেয়ে থাকি পরস্পরের পৃথক
ভালোবাসায়, বাসায়।
এটাইকি ঠিক?
ঐ সময় তাই মনে হইছিলো...ঠিক বেঠিকতো জানি না...
ব্যাখ্যাসহ কবিতা পড়ে ভাল লাগল, প্রথমে বুঝি নাই
ভালো লাগলো
ভালো থাকুন
এইটারেই মনে হয়ে টানা পোড়েন বলে।
এই টানাপোড়েনটা অনেক ক্লীশে হইলেও আমার আগ্রহের বিষয় হইয়া উঠতেছে...
মন্তব্য করুন