অভিমান বিষয়ক কাব্য
রক্তজবায় বিদ্রোহ নাই, লাল মানে সমর্পণের কবিতাও তবে...
অভিমানে অভিযানে যে দূরত্ব লেখা হয়,
তারে কখনো মাপেনি কেউ। আর তাই
ক্রমশঃ তাহার ছায়া সরে গেছে বহুদূর;
যতোদূর গেলে পাল্টে যায় গোলার্ধ, সূর্যের
প্রাত্যহিক অভ্যাসেরা।
অভিমানে দাগ পরে গেলে
তা কতোটা কঠোর হয়েছে? আমি রেখা ভেবে
মুছতে গিয়ে দেখি এ কেবল বিন্দুর সমান্তরাল পথ নয়,
দাগ মানে স্মৃতির চে অধিক সরল,
ইতিহাসের চে' অধিক বাস্তবতা।
অভিমান ভুলে যেতে বলে
জিভ কেটে ফেলি। এমন প্রতারণার খেলা
জীবনের সাথে খেলতে নেই...
অভিমান মানে রূপ আর লাবণ্যের রেখা।
তুমি অভিমান রয়ে গেলে আমি দূর থেকে
তোমার সৌন্দর্য্য দেখি।
অভিমান মানে অস্তিত্বের দিশা
অভিমান মানে সরল গণিত...





মুগ্ধপাঠ
'অভিমান মানে সরল গনিত'
সরল বুঝিনা তবে গনিত বুঝি! আপনার লেখাটি ভালোই হইছে
কেন অভিমান?
অভিমানের জন্য অপছন্দনীয় আচরণ লাগে...এইখানে সেইটার উপস্থিতি দেখা যায়।
চমৎকার লাগল।
পড়বার জন্য সবাইরে ধন্যবাদ...
আমার কিন্তু এই দুই লাইনও দারুন লেগেছে
মন্তব্য করুন