ইউজার লগইন

ডাইরী ৪৭

এক.
ফাগুনের মাতাল হাওয়া মন উতলা করে দেয়।
উতলা আমি রঙের সরোবরে ভেসে যাই...
কিন্তু কেরম প্লাস্টিক মানব-মানবীদের স্রোতে
ফিরে আসি তীরে...নাক ঢেকে মাটির ঘেরান নেই,
আহা! আমার প্লাস্টিক গন্ধী ভোর।

দুই.
তেলে আর জলে যেরম মিশেছে এইবেলা
আমিও তেমন রয়েছি...আল্ট্রা ওয়াইড দৃষ্টিতে
তাদের বড়ো দূরের মানবী ঠেকে।
আর কাছে গেলে তাদের ভাঙাচোড়া মুখ
যাতনার অনুভূতি তোলে...

তিন.
কালো পাঞ্জাবীটা আজ গেয়েছে শোকের গান।
আর ক্যামেরার কালো স্ট্র্যাপের বসন্ত
ঠিকরে পড়েছে কোন ফুটপাতে।
আমার উৎসব এভাবেই থেমে থাকে।
পথে আর ফুটপাতে। পথের ধুলোয় মাখামাখি করে
তারা বারম্বার তাড়া দ্যায় বাড়ি ফিরে যেতে।

চার.
সন্ধ্যে হবার আগেই আমি বাড়ি ফিরে এসে
বর্ণহীন ঠান্ডা জলের নীচে শরীরটাকে ছুড়ে দেই।
শরীরের নিথর ভাষায় জল বুঝে নেয়
দিনটা কেমন গিয়েছে আবর্জনায়
আর প্লাস্টিকে প্লাস্টিকে...

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সোহেল কাজী's picture


বাহ! দারুন
লাইকাইলাম Smile

টুটুল's picture


একটা গদ্য দেন.. পড়ি

নুশেরা's picture


সিন্থেসাইজড জীবনযাপন...........

মুকুল's picture


শাওন৩৫০৪'s picture


....এই সময় ঠিক ফাগুনের আগুন টা পাইতেছিলাম না, আগুনটা ছিলো গরমের....কিন্তু কেনো যানি খুব খাপ খাইছে...আব হাওয়ার সাথে আপনের কবিতা...কেমন আছেন বস?

ভাস্কর's picture


আমি ভালো আছি...আপনের গল্পে আজকে অনেক চমৎকৃত হইছি...

তানবীরা's picture


প্রথমে পিয়াল ভাই তারপর ভাস্কর দাদা। আমরা ভালো আছি আমাদের ফাল্গুন নাই তাই মনের বেড়াছেড়াও নাই। আমাদের আছে শুধু বরফ আর বরফ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...