ইউজার লগইন

বৃষ্টি বিষয়ক কিছু ভাবনা...

১.
যখন স্মৃতিরা ঝরে গেছে...কোথাও তাহারা চিহ্ন রেখে যায় নাই। আর আমি অবুঝ বৃষ্টির ঝরে যাওয়াতে চিহ্ণ খুঁজে ফিরি। বৃষ্টির চাইতে জোরালো বৃদ্ধের পদছাপ দেখে দেখে আমি বয়সের কাছাকাছি চলে গেছি...সেইখানে কোন কালো মেঘ নাই! শূন্যতায় কালো মেঘ থাকে না কখনো।

২.
বৃষ্টিজলে সিক্ত হলে, জ্বর তুমি চুপিচুপি চলে আসো আমার নিগরে। আর তাই বয়সের ভারে এড়িয়ে চলেছি তারে...চলেছি পেরিয়ে। বয়সের চেয়ে যদিও বৃষ্টিরে ভালোবেসেছি অধিক ...ভালোবাসাবাসি এইবেলা তবু শ্রী বাড়াক সিকে'টার...উনুন থাকুক স্তব্ধ...

৩.
বৃষ্টি ঝরে চুপচাপ...

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

আহমেদ রাকিব's picture


জোস হইছে। মুক্ত গদ্য লেকছেন নাকি? পড়তে ভালৈ লাগছে। Smile

ভাস্কর's picture


মুক্ত গদ্য জিনিসটা কি আমি জানি না ভাই। ইংরেজী সাহিত্যে free verse বইলা একটা জার্গন আছে শুনছি, কিন্তু সেইটাতো কবিতার সাথে সম্পর্কীত। লেখছি আর কি...

মন্তব্যের জন্য আপনেরে ধন্যবাদ...

ভাঙ্গা পেন্সিল's picture


মুক্ত গদ্যের বস মনে হয় নির্ঝর নৈঃশব্দ

ভাস্কর's picture


নির্ঝর নৈঃশব্দের লেখা পড়ছি...কিন্তু ঐটারে মুক্ত গদ্য বলা হইবো ক্যান, সেইটা বুঝলাম না। আর আমি গদ্য লিখলেও এইখানে অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োগ আছে বেশীভাগ জায়গাতেই...

আহমেদ রাকিব's picture


আমিও জানি না এইডা কি? আর কেম্নে লেখে। যারা এইডা লেখে তাগো লেখাডা আপ্নের এই লেখার মতন হয়। এর লাইগা কইলাম। ভাস্কর দা, আমি টিটিএল এর রাকিব। নাম শুনছেন? Smile

ভাস্কর's picture


নামতো শুনছিই...চিট চ্যাটে তো আড্ডাও হইছে...আপনেতো আমার ফ্লিকার কন্ট্যাক্ট হিসাবেও আছেন...

টুটুল's picture


জোশ Smile

মেসবাহ য়াযাদ's picture


এইডা কি কোবতে ? যাই হোক, অনেস্টলি কৈতেছি, মালটা (স্যরি ফর দ্য শব্দ...) ভালো হৈছে। আমার বিয়াপক ভালো লাগছে... থ্যাংকু

ভাস্কর's picture


মাল'টারে ভালো কওনের জন্য আপনেরে ধন্যবাদ...

১০

তানবীরা's picture


মাল ভালা পায় না, এমন ছেলে জগতে বিরল ঃ)

তবে আমিও ভালা পেয়েছি

১১

শাওন৩৫০৪'s picture


...শুরুর লাইনেই "তারা" ব্যাবহার না কৈরা "তাহারা" ব্যাবহার করাতে, আর শেষের নাই ব্যাবহার করার জন্য কথাগুলা লাগছে খুব....

 

(আমিও মুক্ত গদ্য হিসেবেই ভোট দিলাম..)

 

..উনুন থাকুক স্তব্ধ....আসলেই, সব্ধ কৈরা দিলেন বস।

১২

ভাস্কর's picture


লাগছে কোথায় বুঝলাম না শাওন...কানে? লেখায় তাহারা আর নাই এই শব্দ দু্ইখান একান্তই অক্ষরবৃত্তের পর্ব মিলানির উদ্দেশ্যে ব্যবহার করছি...কানে লাগলে তো ঝামেলা...আপনের না, আমার লেখার...

১৩

শাওন৩৫০৪'s picture


....কানে লাগে নাই বস, ভালো লাগছে.....বেশি শর্টকাটে কৈয়া ফেলছিলাম....কৈতে চাইছি,‌যা লেখছেন, ঠিক সেইটাই ঠিকাছে...Smile

১৪

জ্যোতি's picture


শূন্যতায় কালো মেঘ থাকে না কখনো..........................

১৫

ভাস্কর's picture


আসলেই...

১৬

কাঁকন's picture


খুব ভালো লাগলো লিখাটা

১৭

ভাস্কর's picture


ধন্যবাদ...

১৮

নুশেরা's picture


কীভাবে লেখেন এমন! অসাধারণ!

১৯

ভাস্কর's picture


বিনয়াবনত কোন ইমোটিকন পাইলাম না...

২০

সোহেল কাজী's picture


""ভালোবাসাবাসি এইবেলা তবু শ্রী বাড়াক সিকে'টার...উনুন থাকুক স্তব্ধ...""

সুপার্ব! বেশ লাগল Smile

২১

ভাস্কর's picture


ধন্যবাদ...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...