ইউজার লগইন

পাগলের দিনলিপি (চব্বিশ)

..............................................................................
................................................................................
..............................................................................

..........................................................................
..........................................................................

তোমার কালির রঙ নীল ছিলো
তুমি তাড়াহুড়ো করে এলে তারপর কীসব
লিখে রেখে গেলে আমার ভূগোলে।
দিক হারা আমি তখন স্বদেশ চিনি নাই...

আমার কেবলি মনে পড়ছিলো তখন ক্ষণে ক্ষণে
কোনো এক পাহাড় পুড়েছে খ্রীষ্টেরো আগে
সেই পাহাড়ের ধার ঘেষে এখন দাঁড়িয়ে থাকে ব্যবসায়িরা
আর নারীরা অপেক্ষা মেলে দিয়ে তাকিয়ে রয়েছে
সুরমায় রাঙাবে তাদের জলের ছোঁয়া মাখা চোখ...

আমার তখন ইচ্ছে করছিলো সুরমার অঙ্গারে তোমাকে,
তোমার চোখের প্রান্তরেখা গুলো সরল অথচ আরো
কঠোর লাইনে টেনে দিলে কেমন সুন্দর হবে!
তোমার রেখার সাথে লেখার অমিল দেখে আমি ভুলে গেছি
এদেহে তোমার ছোঁয়া, লিপস্টিকের নরম লাল মিশে আছে।

আমার ভূগোলে তুমি যা লিখেছিলে তাহার অর্থ প্রকাশিত হোক তবে...
যে তুমি অনুবাদ করো এই বিশ্ব-ব্রহ্মাণ্ডের, তারে এমন সরল মানুষের
রহস্যের দায় দিতে আমার ভীষণ সংকোচে সময় কাটে।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

আশরাফুল আলম's picture


হ্যাটস অফ!

লীনা দিলরুবা's picture


গ্রেট!

রায়েহাত শুভ's picture


স্নো হোয়াইটের থেকে এইটা অনেক অনেক বেশী ভালো লাগছে...

তানবীরা's picture


কেন, কালো রঙ বলে Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...