ইউজার লগইন

পাগলের দিনলিপি (আটাশ)

..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

এলোমেলো হয়ে আছে বিছানা-চাদর,
বইয়ের তাক, বিস্কুটের টিন...
এলোমেলো হয়ে আছে শার্ট-আলমিরা,
কাপড়ে কাপড়ে অগোছালো আলনা ও জীবন।
সময় পেলেই ঝেড়ে নিতে হবে
ধুলোর প্রলেপ দুঃখ দুঃখ প্রেমময় স্মৃতি...
তিড়তিড়িয়ে গড়ানো পাহাড়ি ঝর্ণার জল,
চোখের পলক, তোবড়ানো গাল।

অগোছালো রয়েছে জুতোর র‌্যাক,
ডেস্কটপ, বাংলা গানের একাল ও সেকাল,
প্রেমের কবিতা, গুনগুন গেয়ে চলা ভ্রমর নিবাস।
অগোছালো রয়ে যায় অনুভূতিমালা, শূন্য শূন্য
মহাশূন্য, পূণ্যবান ভনে নদীর বাঁধানো ঘাট,
অভ্যস্ত রুটিন, ঘুম ভাঙতে যে জীবন শুরু হয়ে গেছে।

নিজেকে গুছিয়ে ফেলবার আগ্রহে
এমন তালিকা বড় হতে থাকে, বড় থেকে বড়
আরো বড়...অনেক অনেক বড়।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লাইনগুলা মন উদাস করা ভাল..

ভাস্কর's picture


হ...মন উদাসের বিলাসী লাইন Big smile

টুটুল's picture


নিজেকে গুছিয়ে ফেলবার আগ্রহে
এমন তালিকা বড় হতে থাকে, বড় থেকে বড়
আরো বড়...অনেক অনেক বড়।

এই জীবনে আর গুছানো হইলো না Sad

তানবীরা's picture


এ কবিতা কি আমাকে নিয়ে লিখলেন নাকি? Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...