সমুদ্র আর আমি আসলে একইজন...
.........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
সমুদ্র নিয়েছে কেড়ে পুরোন চশমা,
স্মৃতির টংকার, দৃষ্টি সীমানা অথবা
যতোটুকু দেখে নেয়ার সামর্থ্য ছিলো
তার অধিকার। সমুদ্রকে গালি দিতে গিয়ে
মুখ ফিরিয়ে নিয়েছি, মনে পড়ে গেছে
সমুদ্রকে এভাবেই দেয়া নেয়া করে
বয়ে যেতে হয়। বেছে নেবার সুযোগ
তার নেই; সমুদ্রের নিয়ন্ত্রণে থাকেনা তার ঢেউ।
শেকল বন্ধন ছিড়ে ছুটে যাওয়া কুকুরের ক্ষুধা
না বুঝে আদর দিতে গেলে যদি তার
কামড়ে-আচড়ে রক্ত ঝরে, কাকে দোষ দেবো
কুকুরের মালিকানা যার, তাকে! নাকি দূর্বল শেকল.
যার কোনো নিয়ন্ত্রণ থাকে না কখনো?
সমুদ্র আমার চোখ কেড়ে নিলে
অভিশাপের নহর বইয়ে দেয়া যায়,
অথচ সকল অপরাধ যদিও নিজের
চোখ খুলে কেনো দেখে নিতে চাই
ঢেউয়ের আড়াল, লুকোনো ঐশ্বর্য্য!
চশমা হারিয়ে আমি
পাগল হওয়ার ভান করেছি, অভিনয়ের
কতোটুকুই বা আমার রয়েছে জানা।
ধরে ফেলে শিশুটিও, সমুদ্রের প্রতি আমার সামান্য
রাগ ছিলোনা সেদিন। ভাষার আড়ালে
আমি নিজেকেই অভিশাপ দিচ্ছিলাম
"তোর সবটুকু নোনা জল শুকিয়ে গেলেও
কেউ ফিরে তাকাবেনা একদিন..."





প্রায় পুরো কবিতাটি আমার দারুণ লেগেছে কিন্তু,
এটুকু শক্তিশালী লাগেনি।
এইরকম হইলে মনে হয় ঠিক হয়। যতি চিহ্ন আর নেই এই দুই ঝামেলাতে জায়গাটা দূর্বল লাগে...
তোর সবটুকু নোনা জল শুকিয়ে গেলেও
কেউ ফিরে তাকাবেনা একদিন...
ভাল লেগেছে
ধন্যবাদ মাসুম ভাই...
দারুন লাগলো বস...
ভালো লাগলো ।
এই প্যারাটাই সর্বোত্তম! একটা দুর্বোধ্যতাভেদী অস্ত্র।
হা হা হা!
এই প্যারাটা লিখার জন্যইতো আসলে সমুদ্রের কবিতায় কুকুর আমদানীর মতোন ধৃষ্টতা দেখাইছি...
যাদের দারুণ এবং ভালো লাগছে তাদেরো ধন্যবাদ
।
কবিতার পিছনের ভাবনাটা ভাল লাগলো অনেক।
শুরুটা টেনে ধরে রাখার মত ভাল।
কুকুরের উপমাটা বুঝতে একটু দেরি হলেও ভাল লাগছে।
শেষ টা অসাধারণ।
বেশ ভালো লেগেছে এই কবিতাটা
মন্তব্য করুন