ইউজার লগইন

অংক মিলে যায়, তবুও অপেক্ষা থাকে

তারপর মিলে গেলো অংক,
ফাঁস হয়ে গেলো সকল সংখ্যার জারিজুরি।
আমরাও তাকাই ফিরে সবুজ বনের দিকে,
তার পাজর জুড়ে থাকা কাঠবিড়ালীরা
ক্রমশঃ কেমন ঘোলা চোখে
তাকিয়ে সুরুৎ করে গর্তে ঢুকে যায়
যেন নেউলের বাচ্চা! আর শীত ঘুম থেকে
উঠে আসা সাপগুলো ফোশ করে
ফনা তুলে মনিটাকে খুঁজতে বেরোয়।
অংকটা যেহেতু মিলে গেছে তাই
সবকিছু ওলোট-পালোট হলেও যেনোবা
কারো কিছু আসবে অথবা যাবে না।
বিকেলের রাতজাগা চোখে ধুলো দিয়ে
চলে গেছে রোদ্দুর ও তাহার দল
সময়ের আগেই নেমেছে সন্ধ্যা,
রান্না থামিয়ে উঠোনে নেমে আসে মা, শিঙায় মুখ
রেখে উলুধ্বনি! গর্ত থেকে সাপ আর নেউলেরা উঁকি দেয়
তাদের দুপাশে রেখে মাঝখানে জাকিয়ে বসেছে অসুখি অ্যালিস...
বিস্ময় জগতে ভ্রমণ তখনো শেষ হয়নি!

আসলে ধারণা ছিলো অংক মিলে গেলে
কারো কোনো কাজ থাকবে না আর
সবাই অলস বসে থাকবে মৃত্যুর আশায়
সবকিছু চুরি করে এনে কপালে সাজিয়ে রাখা যায়
কেবল মৃত্যুর বেলা, একজন যমদূত অথবা আজরাইল
যে নামেই ডাকা হোক, তাকে আমাদের খুব প্রয়োজন!

অংকটা মিলেছে...আমরা অর্থাৎ সাপ-নেউল-অ্যালিস-আমি
আরো অনেকেই নিশ্চুপ! কেবল অপেক্ষা থাকে
খর্গ হাতে খুব শিগগীরি নেমে আসবেন জড়তা,
থামিয়ে দেবেন একে একে সব গতির কাহিনী।
কেউ আর প্রাঙ্গন পেরিয়ে ঘরে ফিরে যেতে চাইবেনা, পারবে না।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


আপনার কবিতা নিয়ে কি আর বলবো বলেন? ভালো হয়, এইটাও হইসে। Smile

রায়েহাত শুভ's picture


এই কবিতাটা পড়ে মনে হচ্ছে সম্পুর্ণ একটা কবিতা পড়লাম...

লীনা দিলরুবা's picture


আমার মন ভরে নাই। খেই হারিয়েছি বারবার।

ভাস্কর's picture


খেই হারানোর বিষয়টা আমার বেলাতেও ঘটছে (প্রথম পাঠক হিসাবে)। তবে তাতে নিজের কিছু পছন্দ-অপছন্দ, অমুক-তমুক অনুসঙ্গ কাজ করছে। আপনার খেই হারানোর জায়গাগুলি নিয়া বিষদ আলোচনা না হইলে এই কমেন্টের অনুভূতি মূল্য থাকলেও শিক্ষণীয় মূল্য থাকে না (এই কথাটা একটু জটিল হইয়া গেলো কি!)।

লীনা দিলরুবা's picture


অংক মিলে যাবার কথা বলে শুরু, এরপর সাপের মনি খুঁজতে যাবার অংশ পর্যন্ত ফ্রেম আর দ্যোতনা ঠিক ছিলো, এরপর কবিতার ফ্রেম, সুর, গল্প সবটাতেই হোঁচট খেয়েছি। শিক্ষণীয় কোনো রিভিউ আমি করতে পারবো না কারণ আমি কবিতা কেবল অনুভব করতে চাই, বিশেষত আপনার কবিতা।

তানবীরা's picture


আসলে ধারণা ছিলো অংক মিলে গেলে
কারো কোনো কাজ থাকবে না আর
সবাই অলস বসে থাকবে মৃত্যুর আশায়

তাই হয়তো অংক মিলে না

তানবীরা's picture


সাধারণ মানুষের অংক করতে করতে আর অপেক্ষা করে জীবন চলে যায় Puzzled

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...