ইউজার লগইন

ডাইরী ৫৬

পাহাড় জ্বলছে আগুনে,
মানুষ পুড়ছে আগুনে।
ধিক! বাঙালি, ধিক!

এক.
লাঠিয়ালে ছেয়ে যাবে পাহাড়-পাহাড়ী পথ-বনভূমি। এইবার তবে চূক্তিমতো আবারো দ্বিতীয় শ্রেণীতেই থাকবে সেইসব মানুষেরা, যারা সমতলে বিদ্যুতের ঝলক পৌছাতে হারিয়েছিলো ঘরবাড়ি। বন্ধু ক্যহল্লা-রূপক কিম্বা পুলক বনভূমির আড়ালে লুকাইতে পারবে কীনা ভেবে আমি অস্থির হয়ে উঠি। এইবার জলে নয়, আগুনে পুড়েছে তাদের আবাস। তবু কি তাদের বুকে আগুন জ্বলবে না বলো!? নাকি লাঠিয়ালেরা তাতেও খুঁজে পাবে অপরাধের রেখা...

দুই.
আমি অস্থিরতায় এপাশ-ওপাশ করেছি সারাটা বিকেল। বাঙালিগো ঘৃণা ছাড়া আর কিছুই কি করতে পারি না আর? নাকি অথর্ব সেইসব শিয়ালের মতো আমরাও ঘ্রাণ শুঁকে মুরগীর ঝোল রেধে খাবো! দূরে দেখেছি আলো আর এইখানে চাল চড়িয়ে দিয়েছি চুলোয়...বন্ধু আলোময় বিড়বিড় করে শপথ নেয়, আবারো অস্ত্র তুলে নেবে হাতে। লাঠিয়ালের রক্ত মেখে হাতে এইবার স্বাধীনতার স্বপ্ন দেখবে তারা...

তিন.
চিঙ তোর বাড়িতে থাকার প্ল্যান করতেছিলাম ১৯ ফেব্রুয়ারি...সামনের মাসে সাঙ্গুর স্রোতের সাথে আমিও তোর বাড়িতে পৌছতে চেয়েছিলাম সন্ধ্যার নীরবতায়। তারপর তোর মায়ের হাতের এক পেয়ালা কাঞ্জির সাথে শামুকের ঝোল...কিন্তু এখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি ধীরে ধীরে...মনে হয় আমার ধমনীতেও বইছে বাঙালির রক্ত। যদি কখনো আমিও তোরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভেবে বসি!!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


আমরা আসলে তো দ্বিতীয় শ্রেনীর নাগরিকই ভাবি ; ভান ধরি যে ভাবি না

ভাস্কর's picture


বেশীর ভাগ সময়েই...ওদের দ্বিতীয় শ্রেণীর ভাবি বইলাই তাগো শিক্ষা-দীক্ষা-সংস্কৃতি সবকিছুর মান আমরা ঠিক কইরা দিতে চাই...

তানবীরা's picture


ঝাজা কাঁকনকে।

নীড় সন্ধানী's picture


পাহাড়ের এই আগুনটা কতদিন চলবে? নাকি নতুন এক শান্তিবাহিনী পর্বের সূচনা হবে? একটা মৃত্যু দশটা মৃত্যুকে ডেকে আনে।

ভাস্কর's picture


সরকারের ব্যর্থতায় আবারো শান্তিবাহিনী সংগঠিত হইলে অবাক হওনের কিছু নাই...আক্রমণ আর আন্দোলনের গতিপথ কোনদিকে যাইতেছে বুঝতেছি না।

নজরুল ইসলাম's picture


অসাধারণ একটা লেখা পড়লাম সাত সকালবেলা...

ভাস্কর's picture


আপনের প্রশংসা পাইলে কেরম জানি লাগে...ধন্যবাদ...

আহমেদ রাকিব's picture


এখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি ধীরে ধীরে...মনে হয় আমার ধমনীতেও বইছে
বাঙালির রক্ত। যদি কখনো আমিও তোরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভেবে বসি!!

আসলেই তাই। দারুন লাগলো ভাস্করদা।

ভাস্কর's picture


ধন্যবাদ রাকিব...

১০

টুটুল's picture


চমৎকার উপস্থাপনা বস

তবে আমার মনে হয় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। সময়ের অনেক পরিবর্তন এখন। সরকার চপে পরবে নি:সন্দেহে। ভালো কোন সিদ্ধান্ত তাকে নিতেই হবে

১১

ভাস্কর's picture


সরকার হয়তো ব্যবস্থা নিবো। ধীরে ধীরে শান্ত হইয়া আসবো সব। মনে অবদমিত হইবো পরস্পরের প্রতি দ্বেষ। একটা তদন্ত কমিটি গঠিত হইবো ঘটনার শেকড় বিশ্লেষণে। কিন্তু এই যে ঘরহারা হইলো শ'য়ে শ'য়ে পাহাড়ি...কতোজন নিহত তার কোন সঠিক নাই...আর অবিশ্বাস...তারে ফিরা পাওয়ার উপায় কি বলেন!?

১২

শাওন৩৫০৪'s picture


....আমরা বাঙ্গালী!!!....।একটা জাতির কাছে এইটা একটা গালি হৈয়া গেলাম আমরা....আমরা যেমন দেই অন্য কাউরে.....

১৩

ভাস্কর's picture


হুমম...

১৪

হাসান রায়হান's picture


অফ টপিক:
লাল্দার ফেব্রুয়ারিতে প্রোবলেম। মার্চের প্রথম সপ্তাহে।

১৫

ভাস্কর's picture


উনি না কবে চইলা যাইবেন আমাগো ছাইড়া?

১৬

হাসান রায়হান's picture


মার্চেই তবে পরের দিকে।

১৭

ভাস্কর's picture


আমার কোন সমস্যা নাই...খালি জানাইয়েন কবে গরুর মাংস রান্না করতে হইবো...

১৮

শওকত মাসুম's picture


কী ব্যাপার, কাহিনী কি?

১৯

মামুন হক's picture


লজ্জায় মাথা হেট হয়ে আছে, মানবাধিকার পায়ে দলে দানবাধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত রাক্ষস-খোক্কসের দল।

২০

সাঈদ's picture


লজ্জিত আমি ।

২১

একলব্যের পুনর্জন্ম's picture


কেমন আছেন ভাস্করদা ?

২২

ভাস্কর's picture


আমি ভালো আছি...ঢাকার বাইরে ছিলাম কয়দিন, এখন আমরা বন্ধু'র নতুন বন্ধু আর পুরান বন্ধুগো লেখার লগে তাল মিলাইতে কষ্ট হইতাছে...

আপনের কি অবস্থা?

২৩

আশরাফ মাহমুদ's picture


অসহায়।

২৪

নরাধম's picture


ki bolbo. nijer upori ghrina dhore jai.

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...