ডাইরী ৬১
এক.
উকি মারা বিদ্যায় আমার তেমন দক্ষতা ছিলো না কখনো। ঘাপটি মেরে গোপনেরে দেখি নাই এমন না, কিন্তু কখনোই ভাবি নাই গোপনের বিনিময়ে চেয়ে নিবো কিছু। বেশতো ছিলাম...অথচ সে আমি পাগলের মতো খুঁজে ফিরি সব গোপনীয়তারে। সে আমি ভেঙে ফেলি সকল আড়াল। যদিও তাহার আড়ালের বেড়া বেশ নাজুক মাজুল ছিলো।
আমি আড়ালের দৃশ্যমানতায় মজেছিলাম কেবল। দেখেছি কথোপকথনে কেমন উল্লাসে থাকো। যে হাসি আমার একান্ত কাহিনী ছিলো, দেখি সে হাসি কে এসে নিয়ে গেলো দূরে। আমি জানি নাই এ লুকোচুরি কতোটা অপরাধ। আমি গোপনে তবুতো তোমারে দেখেছি, এই সুখে ঘাপটি মেরেছিলাম আড়ালের সন্নিকটে।
দুই.
জেনে গেলাম তারপর। প্রতারক শৃগালেরা কেমন বচনে কথা কয়। কতোটা সার্কাস জানে এ প্রাণীজ সত্ত্বা। অন্তর্জালে তারা জাল বিছিয়ে কেমন শিকারে মেতেছে বিভিন্ন জনেরে। আমি দেখে ফেলি পরম্পরায় তাহারা কেমনে নির্মাণ করে নিজেদের পৃথিবীরে...কেবল আনন্দ, মানে মানসিক তৃপ্তি পেতে কেমন সেজেছে তারা বহুরুপি রূপে।
তিন.
আজকে যখন তুমি আড়ালের ভাঙনের জন্য আমারে অধিক অপরাধী হিসাবে কও সেইসব প্রতারক শৃগালের চেয়ে...আমি বুঝি তুমি যা বলেছো সেটাই সঠিক। শৃগাল গোপনে মুরগী খেয়ে নিলেও বেঁধেই রাখতে হবে চোখ...
---------------------------------------------------------------------------
আবারো তিন পোস্ট প্রথম পাতায়...আশা করি তেমন বিরক্তি উদ্রেক করতেছি না।





আজকে যখন তুমি আড়ালের ভাঙনের জন্য আমারে অধিক অপরাধী হিসাবে কও সেইসব প্রতারক শৃগালের চেয়ে...আমি বুঝি তুমি যা বলেছো সেটাই সঠিক। শৃগাল গোপনে মুরগী খেয়ে নিলেও বেঁধেই রাখতে হবে চোখ...
প্রথম পাতায় তিন পোস্ট এইটা আপনা ব্যর্থতা নাও হইতে পারে। অন্যরা সরব না হওয়াটা আপনের ব্যর্থতা তৈরি করে না
নিরবতা পালনের দলে নজরুল ভাই ও আছে
কিছুই বুঝলাম না ভাইজান!
আমি নিজেও অনেক সময় বুঝি না নিজের লেখা...
ভালো লাগলো
ডাইরীর এই পর্বের পিছনের কাহিনী জানতে ইচ্ছা করতেছে...
আপনের মেইলিং লিস্টে আমারে রাখতে পারেন...আমার জি মেইল এড্রেস, vashkarডটabedin@gmailডটcom।
যদি সম্ভব হয় তাইলে আমি পিছনের কাহিনী সেইখানে জানাইয়া দিমুনে।
এই নাদানদেরও তো জানতে ইচ্ছে করে।
আমার জানতে ভয় লাগে, কথা যদি পেটে রাখতে না পারি

নারুদাই বরং জানেন
আমিও বহুত আগে গোপন কথা শুনা ছাইড়াদিসি পেটে রাখতে না পারার ডরে
এই কবিতার মোরাল টা কইতে পারি, যত কম জানন যায় ততো ভালো...
কবিতা?!!!
আমি ভাবছিলাম কাব্য গদ্য টাইপ কিছু ।
ভালোই তো লাগল পড়তে ।
ঐ আর কি...আমি আসলে কাঠামো বিষয়ে জ্ঞানী ব্যক্তি হওনের চেষ্টা করি নাই কখনো। তাই জানি না কোনটা কাব্য গদ্য...কোনটা কাব্যিক গদ্য...কোনটা মুক্ত গদ্য। এইখানে লেখাটারে কোন একটা কিছু কইলে ওয়ান লাইনারে রিপ্লাই দেওন যায় বইলা কবিতা কইয়া সুবিধাটা নিছি...
লোকজনের পেটের এত্ত খ্রাপ অবস্থা?
সবাইরে EMOTIL খাওয়ানো হউক!!!
পছন্দ হইছে
'''''যে হাসি আমার একান্ত কাহিনী ছিলো, দেখি সে হাসি কে এসে নিয়ে গেলো দূরে। আমি জানি নাই এ লুকোচুরি কতোটা অপরাধ। আমি গোপনে তবুতো তোমারে দেখেছি, এই সুখে ঘাপটি মেরেছিলাম আড়ালের সন্নিকটে। ''''' ---------- কি ভাইবা এই লাইন গুলান লিখছেন সে আপনিই জানেন, কারন পাবলিক লেখে এককথা ভাইবা, পড়ার সময় আমি গ্রহণ করি অন্য কিছু ভাইবা... আমি আমার সুবিধামাফিক একটা অর্থ বানায়া পড়লাম, পইড়া ভাল্লাগছে বড়... কড়া ডোঝের লাইন
মোরালটা পছন্দ হইছে।
দুই নম্বরটা চরম
মন্তব্য করুন