ইউজার লগইন

ডাইরী ৬৯

এক.
পুরো একটা দিবস হয় সিনেমার...ঘুম ভাঙতেই সিনেমা, দুপুরে খেয়েছি সিনেমার সংলাপের সাথে ভাত-মাছ। বৈকালিক ভ্রমণেও ছিলো সিনেমার জগিং শু...আর রাতের আঁধারে সিনেমা আলোক বর্তীকার মতো ধরা দেয়।

যদিও রুচীর ভিন্নতায় থাকে মন ও মেজাজ। বেলা করে আসে অ্যাকশন আর প্রতিশোধ। দুপুর পেরিয়ে বিকেলের রোদে ডার্ক হিউমার...আর আঁধারের সাথে গাটছড়া বেধে ফেলে বিল গেট্স আর স্টিভ জব্স।

সিনেমার মৌসুমে আমার একেলা পরান থাকেনি কখনো...বহুকাল পর আমি একা একাই গিলেছি সিনেমার দ্রাক্ষারস...

দুই.
আমেরিকানরা জাতি হিসাবে যেনোবা কোন রাষ্ট্রের নয়। তাদের চওরা কাঁধে বর্তায় বিশ্বের সকল মানুষ আর প্রাণী জগতের দায়ভার। আর তাই নতুন সিনেমা হয়। তাদের অস্কার হয়, সিনেমাপ্রেমী সব মানুষের রুচীর সমান পুরস্কার।

আহা অস্কার তাহারে জানি ব্যবসার হাতিয়ার...যা কখনো আর বদলায় নাই নিজের স্বরূপ...

তিন.
শখ ছিলো বিশাল রুপালী পর্দার সমুখে বসে একবার তুমি আর আমি দেখবো চিক ফ্লিক...সেই সব শখ আজ ফিক ফিক করে হাসে, অন্তরালে...

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


আপনের সিনেমা বানানির খবর কী?

অস্কার বিষয়ক ভাবনারে লাইক করলাম

ভাস্কর's picture


সিনেমা বানানির পরিকল্পণা ভালোমতো চলতাছে...আগামী বছর শুরু করবার পারুম সুনিশ্চিত...

সাঈদ's picture


আপনার সিনেমার অপেক্ষায় ...

টুটুল's picture


ঠিকাছে

বিষাক্ত মানুষ's picture


আপনের সিনেমা দেখার অপেক্ষায় রৈলাম

শওকত মাসুম's picture


এইবার অস্কার নমিনেশন পুরা অখাদ্য। পুরা হতাস।

 

ভাস্কর's picture


এখন থেইকা অস্কার এইরমই হইবো বইলা আমার ধারণা...মার্কিনীরা তাগো নতুন জাতের genre চালু করতেছে...hollywood new। যদিও এইটা আমার এক সিনেমা ভাবুক বন্ধুর দেওয়া জার্গন, স্বীকৃত হয় নাই এখনো। ঐটার বিশ্লেষণ দাঁড় করাইছি আমি Tongue । আমেরিকানরা যে এখন বহুজাতিক, তারা যে আর কোন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ না সেইটা প্রমাণে তারা এখন বদ্ধ পরিকর। তাই সব ছবিতেই দেখবেন এখন আমেরিকানরা কেবল অন্যগো লেইগা প্রাণ দিতেই থাকে...তয় যেই ছবি দেইখা মনটা ভালো লাগলো সেইটা coen brothersগো অনুসরণে বানাইছে জর্জ ক্লুনির পয়সায়...The men who stare at goats, এইটা দেখতে পারেন নির্দ্বিধায়...মজা পাইবেন।

কাঁকন's picture


ভাস্করদা কি সর্ট ফিল্ম বানাচ্ছেন না পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র?
যে লোক ছাগলের দিকে চাইয়া থাকে দেখার শখ আছে

তানবীরা's picture


কোনটা দেখেছিলেন বস, দি হার্ট লকার না এ্যলিস ইন ওয়ান্ডার ল্যান্ড ?

১০

ভাস্কর's picture


আমি হার্ট লকার দেখছিলাম...এ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এখনো দেখা হয় নাই...তয় এক জ্ঞানী বন্ধুর মতামত শুইনা আজকে ঐটা দেখনের সিদ্ধান্ত নিছি...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...