ডাইরী ৭০
I can't remove the past nor the present...
carrying the smell of her favorite scent...
going through,
5th avenue...
এক.
আমি আজ ঘ্রাণে মাতাল হয়েছি। পরিচিত ঘ্রাণ। যেই ঘ্রাণে আমি সম্মোহিত ছিলাম...আমি আজ অতিরঞ্জিত করেছি তারে। তার শরীরের ঘ্রাণ আমারে টেনেছে কোন সুগন্ধি ছাড়াই...তবু ক্যানো জানি সুগন্ধি আমারে আজ তার খুব কাছে নিয়ে যায়। আমি সাতরঙা দোকানের কাউন্টারে দাঁড়িয়ে সুগন্ধি শুঁকি...
দুই.
আমি স্বপ্নে আজ ঘ্রাণ পাই...যদিও অবৈজ্ঞানিক কই, তবু রহস্যের কিনারা খুঁজেছি এইবেলা...কোথা হতে এসেছিলো সুবাসের দোলা!?
তিন.
সন্ধ্যায় সকলে মিলে ভূমিকম্পে নিবদ্ধ করেছি প্রাণ। যে বন্ধু ভূমিকম্প হতে পরিত্রানের পথ খুঁজে বেড়িয়েছে পেশাগত তাড়নায়...তারে ধরে জেনে নেই বিপদের সম্ভাবনা কতোদূর...জানতে পেরেছি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে রয়েছি বহুকাল ধরে...





এক. আমি সুগন্ধী সহ্য করতে পারি না, মাইগ্রেন যন্ত্রণা করে
দুই. স্বপ্ন নাকি বর্ণহীন হয়, অথচ আমি বেশ কয়েকবার স্বপ্নে রং দেখছি বলে স্পষ্ট মনে পড়ে
তিন. আতংক ভুলে থাকায় অভ্যস্ততা এসে গেছে সবার...
সম্প্রতি অগ্নিদগ্ধ পরিবারটির দশা হতে পারতো অথবা পারে অনেকেরই...
======================================
বিরতি গেলেও ভাস্করদার ডাইরী বাদ পড়ে না
আমার এমনকি গতরাতের স্বপ্নটাও বর্ণহীন ছিলো না। স্বপ্ন বর্ণহীন হতেই পারে না। এমনকি স্বপ্নে আমি কখনো কখনো তীব্র ঘ্রাণও পেয়েছি।
আমিও পাই...
আমারো মাইগ্রেন সমস্যা আছে কিন্তু তবুও সুগন্ধি বিষয়ে আগ্রহ আছে আমার...পারফিউম ম্যুভিটা দেখনের পর থেইকা আরো বেশি ঝোক বাড়ছে...
কালকে অন্যান্য বিষয়গুলিও আলোচনায় ছিলো আমাগো যে আরো অনেক বিষয় নিয়াই হয়তো ভাবনা প্রয়োজন আমাগো...সচেতন হওনের অভ্যাসটাও মনে হয় চইলা গেছে সবার। তবে যেই বন্ধু গবেষণা করতেছে আরবান প্ল্যানিং নিয়া ওর এক্সপেরিয়ান্স হইলো কোন পথ নাই প্রতিরোধের এখন কেবল ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ যাতে তাৎক্ষণিক করা যায় সেই বিষয়ে যদি কিছু ভাবনা চিন্তা করা যায়।
ধন্যবাদ নুশেরা আমার লেখা পড়ার জন্য...
আপু আমিও স্বপ্নে রং দেখি আর স্বপ্ন যেহেতু মস্তিষ্কের খেলা এবং মস্তিষ্ক রং টং চেনে সো স্বপ্নে রং দেখতে সমস্যা কি মাথায় আসে না
জানতে পেরেছি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে রয়েছি বহুকাল ধরে...
হ...
বাহ, পইড়া বেশ আরাম পাইলাম
ধন্যবাদ...
আজকের টা আক্ষরিক অর্থেই কঠিন হইছে; পুরা মাথারওপর দিয়া গেছে
ঘ্রান বা গন্ধ ব্যাপারটা বরাবরই আমার সবলতম স্নায়ু...বৃষ্টি দেখারও আগে, বাতাসে ভেজা গন্ধ টা পাই...
আপনার ডায়েরী তো লিজেন্ডারী হয়ে যাবে দাদা...
ভূমিকম্পে মরে যেতে হবে মরে যাই, আতঙ্ক আর ভাল্লাগেনা।
মন্তব্য করুন