ডাইরী ৭৩
এক.
আহা সমারোহ! হাজার প্রান্তর থেকে আসা সব অভিজ্ঞতা মিলে যায় সমারোহে। আমার নিকট যেসব অস্ত্রের খোঁজ ছিলো সব প্রয়োগের মিলেছে সুযোগ...আমি মেলে দেই একান্ত নিজের বহুকিছু। তারপর আতশবাজীর মতোন খেলেছে দক্ষতারা।
তবু একসময় ফুরিয়ে যায় সকল চটকদার প্রকাশের খেলা। আমি আবারো মেলেছি রোদেলা বারান্দাময় একাকী শরীর...একাকীত্বে ভেজা শরীর, শুকিয়ে যাবে এইরম আশায় আশায়।
দুই.
তোমার অভাব ভুলে থাকবো বলে গলা ছেড়ে বেসুরো সংগীতে সঙ্গত করেছি। আর তাতেই বাহবা পেলে অতি উৎসাহে ছিড়ে ফেলতে চেয়েছি কণ্ঠনালী...কে বলো দেখতে যাবে আমার জবান। আমি চুপ করে গেলে বলো কারই বা কতোটা ক্ষতি হবে...
বরং এইবেলা ভেড়া গুনে ঘুমানোর আয়োজন করি...
তিন.
ঘুম পাড়ানী মাসী-পিসী
মোদের বাড়ি এসো...





সুন্দরভাবে বলা...
ভিতরে লুকানো বিষাদের অমোচনীয় কালির দাগ...
ধন্যবাদ বৃত্ত...
তোমার অভাব ভুলে থাকবো বলে গলা ছেড়ে বেসুরো সংগীতে সঙ্গত করেছি। আর তাতেই বাহবা পেলে অতি উৎসাহে ছিড়ে ফেলতে চেয়েছি কণ্ঠনালী...
আমি আবারো মেলেছি রোদেলা বারান্দাময় একাকী শরীর
-----------------
ভাস্করদা , আপনি কবিতা লেখেন না কেন ? নাকি লেখেন আমি জানি না ?
তোমার জন্য কবিতা অথচ তুমি নেই!
১১ ই জুলাই, ২০০৬ রাত ২:৩৩
জামাল ভাস্কর
যে বয়সে আমি প্রথম স্বচক্ষে দেখেছিলাম পাহাড়!
তখন আমার মনে হয়েছিলো পৃথিবীতে এর চেয়ে
বড় কিছু নেই...
যা কিছু অনেক বড়, যা কিছু অনেক স্থির!
আমার কাছে তারা পাহাড় ছিলো!
তারপর সময়ের সাথে আমিও গড়িয়ে গেলাম অনেক...
যে বয়সে পাহাড় হয়ে ওঠে ভূমিরূপের সৌন্দর্য্য!
পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ালাম;
মাথা উচু করে তাকাতেই
টের পেলাম তার বিশালত্ব!
কিন্তু মনে হলো পাহাড়ও
দাঁড়িয়ে কিসের যেন অভাব নিয়েই!?
বাহ !
সামহোয়্যার ইনে আমি কবি হওয়ার লেইগা বহুত সংগ্রাম করছি...আপনে তার মানে আমার পোস্ট কোনদিন পড়েন নাই?
সংগ্রাম কী আসলেই করছেন? আপ্নেতো কবিতা পোস্ট কইরা পালায় যাইতেন।
আগের দিন রেঁধেবেড়ে গান গেয়ে পরেরদিন এই বিষাদের জার্নাল। ভাস্করদার পক্ষেই সম্ভব।
হুমম...
চুপ করে যাবেন কেন? অনেকের ক্ষতি হবে। পাঠককে ডাইরী শুনাতে হবেনা?
ডাইরীতো শুনাই না...ডাইরী পড়াই...
রোজনামরে যে কাব্যিক কইরা লেখতেছেন সেইটা পড়লে মনে হয় কবিতা আবৃত্তি শুনতেছি।
হুমম...
আমিও কইলাম হুমমমমম। বরাবরেই মতো দারুণ।
আমিও হুমম কৈতে চাই...ছোটো লেখার স্টাইলটা যেমন ভালো লাগে, তেমন মাঝে মাঝে এই লেখাগুলার কিছু অংশ ভাস্করীয় স্টাইলেই বড় পাইতে মন্চায়...পৈড়া শান্তি যে...
তিন নম্বরটা জুশ
মন্তব্য করুন